Dhaka ০৭:০৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
উরুর চোটে মাঠের বাইরে জোয়াও পেদ্রো ভূরুঙ্গামারীতে ৪ লাখ টাকার ভারতীয় মোবাইলসহ আন্তঃজেলা চোরাকারবারি চক্রের প্রধান গ্রেফতার ভোর রাতে গোবিপ্রবির বনলতা ও অপরাজিতা হলে চুরি: নিরাপত্তা নিয়ে তীব্র ক্ষোভ শিক্ষার্থীদের সমুদ্রের প্রলয়ংকরী ঝড়ের নামকরণ যেভাবে হয়, আসছে যে ১০ নাম ছোটপর্দায় নতুন যাত্রায় অভিনেত্রী নূপুর আহসান, আসছে ৭টি নতুন প্রজেক্ট ৬৬ বছরের ইতিহাসে সেরা অঘটন দেখল বিশ্ব বগুড়ায় পুলিশ পরিচয়ে ১০২ ভরি সোনা ছিনতাই: ৪ জন গ্রেপ্তার, ৮৮ লাখ টাকা উদ্ধার টাইব্রেকারের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে সিশেলসকে হারিয়ে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের শেষ ষোলোতে বাংলাদেশ অদক্ষ নয়, দক্ষ জনশক্তি রপ্তানি করাই সরকারের মূল লক্ষ্য: আরিফুল হক চৌধুরী গোপালগঞ্জে শিশু তালহা হত্যা মামলা: দুইজনের ফাঁসি, একজনের যাবজ্জীবন

হাজারীবাগে কুরিয়ার সার্ভিসে হামলা: মামলার বাদীকে ‘লাশ করে দেওয়ার’ হুমকি

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০১:৩১:২০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ১৩ বার

রাজধানীর হাজারীবাগে এজেআর কুরিয়ার সার্ভিসের কার্যালয় ও গুদামে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলার বাদীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। গত শুক্রবার রাতে মামলার বাদী ও কুরিয়ার সার্ভিসটির ব্যবস্থাপক আফসার উদ্দিনকে মুঠোফোনে এই হুমকি দেওয়া হয়।

হুমকিদাতা বাদীকে সতর্ক করে বলেছেন, আগামী শনিবারের মধ্যে সমঝোতা না করলে তাঁর ‘লাশ পড়ে থাকবে’। এ ঘটনায় বাদীর নিরাপত্তাহীনতার কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির অন্য কর্মকর্তারা। ইতোমধ্যে বাদীর সঙ্গে হুমকিদাতার ফোনালাপের অডিও রেকর্ড থানা-পুলিশের হাতে পৌঁছানো হয়েছে এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় ‘শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনকে জমির ভাড়া দিতে হবে’—এমন অজুহাতে হাজারীবাগে ওই কুরিয়ার সার্ভিসের গুদাম ও কার্যালয়ে হামলা চালানো হয়। এ সময় সন্ত্রাসীরা ভাঙচুর চালিয়ে কয়েক লাখ টাকার পণ্য ও সিসিটিভি ক্যামেরা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় করা মামলায় এ পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হলেও মূল অভিযুক্ত সাইফুল ও জুয়েল এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

উরুর চোটে মাঠের বাইরে জোয়াও পেদ্রো