Dhaka ০৭:০০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
উরুর চোটে মাঠের বাইরে জোয়াও পেদ্রো ভূরুঙ্গামারীতে ৪ লাখ টাকার ভারতীয় মোবাইলসহ আন্তঃজেলা চোরাকারবারি চক্রের প্রধান গ্রেফতার ভোর রাতে গোবিপ্রবির বনলতা ও অপরাজিতা হলে চুরি: নিরাপত্তা নিয়ে তীব্র ক্ষোভ শিক্ষার্থীদের সমুদ্রের প্রলয়ংকরী ঝড়ের নামকরণ যেভাবে হয়, আসছে যে ১০ নাম ছোটপর্দায় নতুন যাত্রায় অভিনেত্রী নূপুর আহসান, আসছে ৭টি নতুন প্রজেক্ট ৬৬ বছরের ইতিহাসে সেরা অঘটন দেখল বিশ্ব বগুড়ায় পুলিশ পরিচয়ে ১০২ ভরি সোনা ছিনতাই: ৪ জন গ্রেপ্তার, ৮৮ লাখ টাকা উদ্ধার টাইব্রেকারের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে সিশেলসকে হারিয়ে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের শেষ ষোলোতে বাংলাদেশ অদক্ষ নয়, দক্ষ জনশক্তি রপ্তানি করাই সরকারের মূল লক্ষ্য: আরিফুল হক চৌধুরী গোপালগঞ্জে শিশু তালহা হত্যা মামলা: দুইজনের ফাঁসি, একজনের যাবজ্জীবন

নওগাঁর মান্দায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩, উদ্ধার মাদক তৈরির উপাদান, অস্ত্র ও নগদ ৭৩ হাজার টাকা

নওগাঁর মান্দা উপজেলায় পুলিশের বিশেষ কিশোর অপরাধ ও মাদকবিরোধী অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২০০ লিটার চোলাই মদ তৈরির উপাদান, দেশীয় অস্ত্র এবং নগদ ৭৩ হাজার ৫০ টাকা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ১২ নম্বর কাশোপাড়া ইউনিয়নের চকউলী গ্রামে এ অভিযান চালানো হয়। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজালের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চকউলী গ্রামের মো. ইসলাম বাবু (২১), একই গ্রামের মো. শাওন (১৯), এবং শুটকিবাদল গ্রামের মো. আরিফ হোসেন (২৩), তাঁরা সবাই মান্দা উপজেলার বাসিন্দা।

পুলিশ জানায়, অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২০০ লিটার চোলাই মদ তৈরির উপাদান উদ্ধার করা হয়। দেহ তল্লাশি করে দুটি অটোমেটিক লম্বা বার্মিজ চাকু এবং মাদক বিক্রির নগদ ৭৩ হাজার ৫০ টাকা জব্দ করা হয়। পরে তাঁদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে মাটির গর্তে লুকিয়ে রাখা একটি ডাবল-ব্লেড টমাহক কুড়াল উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য ও অস্ত্র মামলা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, কিশোর অপরাধ, মাদক কারবার ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

উরুর চোটে মাঠের বাইরে জোয়াও পেদ্রো