Dhaka ১২:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সীতাকুণ্ডে সাব-রেজিস্ট্রারের বিদায়বেলায় শীর্ষ সন্ত্রাসীর ৬৫ দলিল রেজিস্ট্রি! বিআইডব্লিউটিএতে টেন্ডার বাণিজ্যের অভিযোগ: সর্বনিম্ন দরদাতা হওয়া সত্ত্বেও ৮ ই-জিপি বাতিল, পরিচালক আরিফের বিরুদ্ধে ঘুষ দাবির গুঞ্জন রাজউকের চোখ ফাঁকি দিয়ে গেন্ডারিয়ায় ১৪-১৬ তলার অবৈধ ভবন: দুই দফায় জরিমানা ও অভিযান সত্ত্বেও থামছে না কাজ! ন্যূনতম বেতনের দাবিতে মিরপুরে ফের পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট ‘সিস্টেম ঠিক না থাকলে দেশ এগোতে পারে না’—সরকারকে সতর্ক করলেন অলি আহমেদ কুমিল্লা বোর্ডের এইচএসসি ফলাফল: পাসের হার ৪৮.৪ শতাংশ, ছাত্রীদের সাফল্য বেশি ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলা: ২৫ নাবিক উদ্ধার ফ্রান্সে হ্যালোইন উৎসবের প্রাক্কালে নতুন সহিংসতার আশঙ্কা, ৭০ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ: সার্বিক পাশের হার ৫২.১২% ফাঁসির মঞ্চ থেকে বেঁচে ফিরেছেন ক্রিস্টা পাইক, ৫০ বছর বয়সে এসে ভাঙলেন নীরবতা

রাণীনগরে ইসলামী ব্যাংকের কর্মকর্তা দোয়কে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই

নওগাঁর রাণীনগরে দিনদুপুরে ইসলামী ব্যাংকের এক এজেন্ট শাখার দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার আবাদপুকুর-আদমদীঘি সড়কের পারইল ব্রিজসংলগ্ন টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইকারীদের হামলায় আহত দুই কর্মকর্তা মো. নাজমুল (৩২) ও রাসেল (২৮)-কে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ব্যাংকের এজেন্ট শাখার মালিক ফিরোজ হোসেন জানান, সান্তাহার ইসলামী ব্যাংক শাখা থেকে উত্তোলন করা ৩০ লাখ টাকা এবং তাঁর নিজস্ব আরও ৪ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলযোগে আবাদপুকুর শাখার উদ্দেশ্যে রওনা দেন ওই দুই কর্মকর্তা। পথে পারইল ব্রিজের কাছে পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা চার সশস্ত্র ছিনতাইকারী তাঁদের গতিরোধ করে।

ঘটনাস্থলেই হেলমেট পরিহিত দুর্বৃত্তরা রড দিয়ে তাঁদের এলোপাতাড়ি মারধর শুরু করে এবং টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত চম্পট দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া মণ্ডল জানান, খবর পেয়েই দ্রুত পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেফতার ও লুণ্ঠিত অর্থ উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

সীতাকুণ্ডে সাব-রেজিস্ট্রারের বিদায়বেলায় শীর্ষ সন্ত্রাসীর ৬৫ দলিল রেজিস্ট্রি!