Dhaka ০১:৫২ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বিএনপির উপদেষ্টা ফজলুর রহমানের কড়া সমালোচনা ইউরোপকে কড়া বার্তা রেজারির: ‘যুদ্ধাপরাধের চড়া মূল্য আপনাদেরই চুকাতে হবে’ মাধবপুরে ওয়ারেন্টভুক্ত মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চালক নিহত সৌদির অগ্নিকাণ্ডে নিহত আরও ৭ বাংলাদেশির মরদেহ দেশে বেসরকারি ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের হাতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের হাল: ক্ষোভ, সংকট ও নতুন আলোচনার জন্ম বাড়ি ও ফ্ল্যাটের সম্পদের অভিযোগ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি, থানায় জিডি গাজীপুর সিটি করপোরেশনের রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিতের দাবি সীতাকুণ্ডে সাব-রেজিস্ট্রারের বিদায়বেলায় শীর্ষ সন্ত্রাসীর ৬৫ দলিল রেজিস্ট্রি! বিআইডব্লিউটিএতে টেন্ডার বাণিজ্যের অভিযোগ: সর্বনিম্ন দরদাতা হওয়া সত্ত্বেও ৮ ই-জিপি বাতিল, পরিচালক আরিফের বিরুদ্ধে ঘুষ দাবির গুঞ্জন রাজউকের চোখ ফাঁকি দিয়ে গেন্ডারিয়ায় ১৪-১৬ তলার অবৈধ ভবন: দুই দফায় জরিমানা ও অভিযান সত্ত্বেও থামছে না কাজ!

শাহরাস্তিতে মেহের ডিগ্রি কলেজ সরকারিকরণে দানপত্র দলিল সম্পাদন

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ১২:১৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ১৫ বার

চাঁদপুরের শাহরাস্তিতে অবস্থিত মেহের ডিগ্রি কলেজ সরকারিকরণের লক্ষ্যে আনুষ্ঠানিক দানপত্র দলিল (Deed of Gift) সম্পাদন সম্পন্ন হয়েছে। গত রবিবার (৪ অক্টোবর) দুপুরে কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক এমপি। কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আবু ইউসুফ রুপমের সভাপতিত্বে এবং উপাধ্যক্ষ জিয়া উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন, উপজেলা বিএনপির সভাপতি ও দাতা সদস্য আয়েত আলী ভূঁইয়া, সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান, সাব-রেজিস্ট্রার ফরিদা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, কলেজটি সরকারি হলে এলাকার নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার পথ আরও সুগম হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বিএনপির উপদেষ্টা ফজলুর রহমানের কড়া সমালোচনা