Dhaka ০৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
উরুর চোটে মাঠের বাইরে জোয়াও পেদ্রো ভূরুঙ্গামারীতে ৪ লাখ টাকার ভারতীয় মোবাইলসহ আন্তঃজেলা চোরাকারবারি চক্রের প্রধান গ্রেফতার ভোর রাতে গোবিপ্রবির বনলতা ও অপরাজিতা হলে চুরি: নিরাপত্তা নিয়ে তীব্র ক্ষোভ শিক্ষার্থীদের সমুদ্রের প্রলয়ংকরী ঝড়ের নামকরণ যেভাবে হয়, আসছে যে ১০ নাম ছোটপর্দায় নতুন যাত্রায় অভিনেত্রী নূপুর আহসান, আসছে ৭টি নতুন প্রজেক্ট ৬৬ বছরের ইতিহাসে সেরা অঘটন দেখল বিশ্ব বগুড়ায় পুলিশ পরিচয়ে ১০২ ভরি সোনা ছিনতাই: ৪ জন গ্রেপ্তার, ৮৮ লাখ টাকা উদ্ধার টাইব্রেকারের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে সিশেলসকে হারিয়ে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের শেষ ষোলোতে বাংলাদেশ অদক্ষ নয়, দক্ষ জনশক্তি রপ্তানি করাই সরকারের মূল লক্ষ্য: আরিফুল হক চৌধুরী গোপালগঞ্জে শিশু তালহা হত্যা মামলা: দুইজনের ফাঁসি, একজনের যাবজ্জীবন

স্বাস্থ্য খাতে ৫ হাজার নতুন চিকিৎসক নিয়োগের উদ্যোগ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৭:২৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • ২৭ বার

দেশের স্বাস্থ্য খাতের জনবল সংকট দূর করতে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। শনিবার রাজশাহী নগরীতে আয়োজিত এক কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দেশের স্বাস্থ্য খাতে প্রায় ৪০ শতাংশ পদ শূন্য রয়েছে, যার ফলে হাসপাতালে রোগীদের চাপ সামলাতে কিছুটা হিমশিম খেতে হয়। তবে আশার বিষয় হলো, এখন ৮০ থেকে ৯০ শতাংশ চিকিৎসক নিয়মিত কর্মস্থলে উপস্থিত থাকছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্যাথলজি ল্যাব স্থাপন এবং অচল যন্ত্রপাতি সচল করার কাজ চলছে, যা রোগীদের ভোগান্তি অনেকটাই কমিয়ে আনবে।

রোগ হওয়ার পর চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধে বেশি জোর দিচ্ছে সরকার। এরই অংশ হিসেবে হাম প্রতিরোধে ক্যাচ-আপ কর্মসূচির আওতায় দুই কোটির বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে।

ডেঙ্গু নিয়ন্ত্রণে মশা ও লার্ভা নিধনের পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। এছাড়া ডেঙ্গু রোগীদের চিকিৎসায় ইতিমধ্যে দুই হাজার চিকিৎসককে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ চিকিৎসাক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

উরুর চোটে মাঠের বাইরে জোয়াও পেদ্রো