Dhaka ১২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
চাকরিপ্রার্থীদের চরিত্র যাচাইয়ে কঠোর হলো উত্তরপ্রদেশ সরকার, সহিংসতায় জড়ালে মিলবে না চাকরি শেরেবাংলা নগরের জাতীয় যুব মেলা স্থগিত, তবে জেলা-উপজেলায় কর্মসূচি বহাল রাশিয়ার কাছ থেকে ১২টি অত্যাধুনিক সুখোই এসইউ-৩৫ যুদ্ধবিমান পেল ইথিওপিয়া জুলাই অভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ হত্যা: মাহবুব উল আলম হানিফসহ ৪ জনের ফাঁসির আদেশ প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষায় ডিআরইউ চাঁদপুরে সড়ক ও ফুটপাত দখল: দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ আদালতের সুদানের নিয়ালায় ভয়াবহ ড্রোন হামলা: বাজারের সাধারণ মানুষের রক্তে ভিজল দারফুর ইসরায়েলে তীব্র রাজনৈতিক অচলাবস্থা: ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, সরকার গঠনে চাবিকাঠি আরব দলগুলোর হাতে মিরপুর-১০ গোলচত্বরে শ্রমিকদের সড়ক অবরোধ: ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবি ‘হিউম্যান ক্রিয়েটিভিটি, এআই পসিবিলিটিজ’ প্রতিপাদ্যে শেষ হলো প্রিজম এআই ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডস ২০২৬-এর বিচারকার্য

‎নাসিরনগরে রাতের আঁধারে ২টি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে কৃষকরা

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদরের নাসিরপুর গ্রামে রাতের আঁধারে একটি সেচ প্রকল্পের দুটি বিদ্যুৎ ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। গতকাল রাতে উপজেলার নাসিরপুর দক্ষিণ সেচ প্রকল্পে এই চুরির ঘটনা ঘটে।
‎
‎​স্থানীয় সূত্র জানায়, অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা রাতে আঁধারে সেচ পাম্পের খুঁটি থেকে ট্রান্সফরমার দুটি নিচে নামায়। পরে ভেতরের মূল্যবান তামা ও অন্যান্য যন্ত্রাংশ খুলে নিয়ে যায় এবং খোলস দুটি নাসিরপুর পুরাতন সড়কের পাশে ফেলে রেখে চম্পট দেয়।
‎
‎​নাসিরপুর দক্ষিণ সেচ প্রকল্পের পরিচালক বন্ধন দেব চুরির বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রান্সফরমার দুটি চুরি হয়ে যাওয়ায় সেচ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে করে বোরো মৌসুমের সেচ ব্যবস্থা নিয়ে তারা চরম দুশ্চিন্তায় পড়েছেন।
‎
‎​এদিকে, সেচ প্রকল্পের গুরুত্বপূর্ণ ট্রান্সফরমার চুরির খবরে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী।
‎তারা জানান, ট্রান্সফরমার না থাকায় সময়মতো জমিতে পানি দেওয়া সম্ভব হবে না, যার ফলে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
‎
‎​এলাকাবাসী ও ভুক্তভোগীরা ঘটনার সাথে জড়িত সংঘবদ্ধ চোর চক্রকে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

চাকরিপ্রার্থীদের চরিত্র যাচাইয়ে কঠোর হলো উত্তরপ্রদেশ সরকার, সহিংসতায় জড়ালে মিলবে না চাকরি