Dhaka ০৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
চট্টগ্রাম কাস্টমসের ওমর কাউসার ও সুমন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ-হয়রানির অভিযোগ, নীরব কর্তৃপক্ষ জরিমানা ছাড়াই গাড়ির কাগজ ও লাইসেন্স হালনাগাদের মেয়াদ বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত, ভোগান্তি এড়াতে অনতিবিলম্বে সুযোগ গ্রহণের পরামর্শ বিআরটিএ ও সচেতন মহলের! যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে ফুলব্রাইটের সঙ্গে সমঝোতার উদ্যোগ ইউজিসির শিক্ষামন্ত্রীর সঙ্গে কানাডার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে সহযোগিতার আগ্রহ সখীপুরে কৃষিজমির মাটি খুঁড়ে মিলল ১৯৭১ সালের পূর্ব পাকিস্তান পুলিশের অস্ত্রভাণ্ডার! জুলাই অভ্যুত্থান পেরোলেও বদলায়নি চিত্র: বিতর্কিত ও সুবিধাভোগী কর্মকর্তারাই এখন সচিব! বরগুনার গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুদকে দুর্নীতির পাহাড়সম অভিযোগ ৫. অবৈধ সম্পদ অর্জন: সাবেক সংসদ সদস্য ছলিম উদ্দিন দম্পতির ব্যাংক হিসাব জব্দ দুদকের আবেদন: ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ বহাল: হাইকোর্টে খারিজ রিট

রেকর্ডের হাতছানি: পিএসজির বিপক্ষে মাঠে নামার আগে হালান্ডের সামনে ইতিহাস গড়ার সুযোগ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৬:৫২:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ১৬ বার

ম্যানচেস্টার সিটির ম্যাচ মানেই এখন ফুটবলপ্রেমীদের বাড়তি আগ্রহ আর সেটি কেবল একটি প্রশ্নের উত্তর জানার জন্য—আর্লিং হালান্ড কি আজ গোল পেয়েছেন? নরওয়েজিয়ান এই স্ট্রাইকার যেভাবে প্রতিপক্ষের রক্ষণ চূর্ণ করে চলেছেন, তাতে বর্তমান ফুটবলে তিনি এক আতঙ্কের নাম। ২৬ বছর বয়সী এই গোলমেশিনের সামনে এবার পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ ম্যাচে নতুন ইতিহাস গড়ার হাতছানি।

আজ রাতে ইতিহাদ স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। তারকাখচিত এই ম্যাচে সব আলো থাকবে ফর্মে থাকা হালান্ডের ওপরেই।

ইউরোপীয় ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় হালান্ডের পরিসংখ্যান অবিশ্বাস্য। প্রতিযোগিতায় এখন পর্যন্ত ৫৯ ম্যাচে তার গোলসংখ্যা ৫৯। আর সিটির জার্সিতে এই টুর্নামেন্টে ৪০ ম্যাচে ৩৬ গোল করেছেন তিনি।

আগুয়েরোকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ: পিএসজির বিপক্ষে আজ মাঠে নেমে একটি গোল করলেই সিটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন হালান্ড। এতদিন এই রেকর্ডের শীর্ষে থাকা সার্জিও আগুয়েরো ৬৪ ম্যাচে ৩৬ গোল করেছিলেন।

নিস্টেলরয়ের মাইলফলক: ফরাসি ক্লাবটির বিপক্ষে বল জালে জড়ালে চ্যাম্পিয়ন্স লিগে হালান্ডের গোলসংখ্যা পৌঁছে যাবে ৬০-এ। ছুঁয়ে ফেলবেন রুদ ফান নিস্টেলরয়ের ৬০ গোলের মাইলফলক।

সেরাদের তালিকায় উপরে ওঠার সুযোগ: ম্যাচটিতে জোড়া গোল করতে পারলে প্রতিযোগটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এককভাবে সপ্তম স্থানে উঠে আসবেন তিনি।

সাম্প্রতিক মুখোমুখি লড়াইয়ে পিএসজি কিছুটা এগিয়ে থাকলেও সিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে বড় ভরসা হালান্ড নিজেই। চ্যাম্পিয়ন্স লিগে সিটির হয়ে করা তার ৩৬ গোলের ২৩টিই এসেছে ইতিহাদ স্টেডিয়ামে—যা তার মোট গোলের প্রায় ৬৪ শতাংশ। ফলে ঘরের মাঠে ফরাসিদের বিপক্ষে তার জাদুকরি পারফরম্যান্স দেখতে মুখিয়ে আছেন সমর্থকরা।

শুধু ইউরোপেই নয়, ঘরোয়া আসরেও নিজের সেরা ছন্দে আছেন হালান্ড। ২০২২ সালে সিটিতে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত ২০৬ ম্যাচে তার গোলসংখ্যা ১৭০। ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তার সামনে এখন কেবল এরিক ব্রুক (১৭৭ গোল) এবং ২৬০ গোল নিয়ে শীর্ষে থাকা সার্জিও আগুয়েরো।

চলতি মৌসুমেও দারুণ গতিতে ছুটছেন তিনি। প্রিমিয়ার লিগে মাত্র ৬ ম্যাচে ৬ গোল করে তালিকার শীর্ষে রয়েছেন এই নরওয়েজিয়ান তারকা। গত সপ্তাহে অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে ৩-০ গোলের জয়েও দলের জয়ে অবদান রেখেছিলেন তিনি।

সব মিলিয়ে, পিএসজির বিপক্ষে আজকের ম্যাচটি কেবল সিটির জয়ের লড়াই নয়, বরং হালান্ডের আরেকটি রেকর্ড গড়ার রাত হয়ে উঠতে পারে—এমনটাই প্রত্যাশা ফুটবল বিশ্বের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

চট্টগ্রাম কাস্টমসের ওমর কাউসার ও সুমন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ-হয়রানির অভিযোগ, নীরব কর্তৃপক্ষ