Dhaka ০১:১২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাসিরনগরে উপজেলা বিএনপির ইউনিয়ন ভিত্তিক সাংগঠনিক সভার কর্মসূচি ঘোষণা‎‎ গোপালগঞ্জে বিনা ধান-২৬ চাষে ব্যাপক ফলনের সাফল্য পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ খুচরা মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ এম এন লারমার স্মৃতিতে লোগাংয়ে ফুটবলের উৎসব রাণীনগরে প্রতিকূল আবহাওয়ায় ধান ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি গোপালগঞ্জ কলেজের চুরির অভিযোগে ছাত্রদল সভাপতি আটক চট্টগ্রাম কাস্টমসের ওমর কাউসার ও সুমন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ-হয়রানির অভিযোগ, নীরব কর্তৃপক্ষ জরিমানা ছাড়াই গাড়ির কাগজ ও লাইসেন্স হালনাগাদের মেয়াদ বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত, ভোগান্তি এড়াতে অনতিবিলম্বে সুযোগ গ্রহণের পরামর্শ বিআরটিএ ও সচেতন মহলের! যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে ফুলব্রাইটের সঙ্গে সমঝোতার উদ্যোগ ইউজিসির শিক্ষামন্ত্রীর সঙ্গে কানাডার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে সহযোগিতার আগ্রহ

নওগাঁয় ঝটিকা মাদকবিরোধী অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ ৭ জন গ্রেফতার, জব্দ ৩৪ হাজার ৬০০ টাকা

নওগাঁ শহরের নুনিয়া পট্টি ও সুইপার কলোনিতে ঝটিকা মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে মাদক বিক্রির ৩৪ হাজার ৬০০ টাকাও জব্দ করা হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে গতকাল ১৪ অক্টোবর রাত ৯টা থেকে জেলা গোয়েন্দা শাখা ও নওগাঁ সদর থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে মাদক বিক্রির অভিযোগে প্রথমে দুজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন নওগাঁ সদর থানার ভবানীপুরের মৃত সোলাইমান আলীর ছেলে মোঃ মেহরাব আলম ওরফে শরীফ (৩৫) এবং সরইলের মৃত আকবর আলীর ছেলে হামিম আলী (২৪)। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে উপস্থিত লোকজনের সামনে একটি লাল বালতি থেকে সাদা কাগজে মোড়ানো ১৪৫ পুরিয়ায় ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তল্লাশিতে মাদক বিক্রির মোট ৩৪ হাজার ৬০০ টাকাও জব্দ করা হয়।

একই অভিযানে মাদক সেবন ও জনউপদ্রব সৃষ্টির অভিযোগে আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন: মোঃ শাকিল হোসেন (২৬), মঙ্গলপুর (চেয়ারম্যান পাড়া), নওগাঁ সদর, মোঃ শামীম ওরফে মজি (২১), মঙ্গলপুর (সরদারের মোড়), নওগাঁ সদর, মোঃ মতিউর রহমান (৩৫), দেওধর (নশরতপুর), আদমদীঘি, বগুড়া, মোঃ রিপন হোসেন (২৮), কশব (নামাপাড়া), মান্দা, নওগাঁ, মোঃ আলম শাহ ওরফে আসিফ (২৪), জালালাবাদ, রাণীনগর, নওগাঁ, বর্তমান ঠিকানা আরজী নওগাঁ (বনানীপাড়া), নওগাঁ সদর।

এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

এ প্রসঙ্গে নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নওগাঁ জেলা পুলিশ যেকোনো মূল্যে নুনিয়াপট্টিতে মাদক বিক্রি বন্ধ করবে এবং এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

নাসিরনগরে উপজেলা বিএনপির ইউনিয়ন ভিত্তিক সাংগঠনিক সভার কর্মসূচি ঘোষণা‎‎