Dhaka ১১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
চট্টগ্রাম কাস্টমসের ওমর কাউসার ও সুমন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ-হয়রানির অভিযোগ, নীরব কর্তৃপক্ষ জরিমানা ছাড়াই গাড়ির কাগজ ও লাইসেন্স হালনাগাদের মেয়াদ বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত, ভোগান্তি এড়াতে অনতিবিলম্বে সুযোগ গ্রহণের পরামর্শ বিআরটিএ ও সচেতন মহলের! যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে ফুলব্রাইটের সঙ্গে সমঝোতার উদ্যোগ ইউজিসির শিক্ষামন্ত্রীর সঙ্গে কানাডার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে সহযোগিতার আগ্রহ সখীপুরে কৃষিজমির মাটি খুঁড়ে মিলল ১৯৭১ সালের পূর্ব পাকিস্তান পুলিশের অস্ত্রভাণ্ডার! জুলাই অভ্যুত্থান পেরোলেও বদলায়নি চিত্র: বিতর্কিত ও সুবিধাভোগী কর্মকর্তারাই এখন সচিব! বরগুনার গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুদকে দুর্নীতির পাহাড়সম অভিযোগ ৫. অবৈধ সম্পদ অর্জন: সাবেক সংসদ সদস্য ছলিম উদ্দিন দম্পতির ব্যাংক হিসাব জব্দ দুদকের আবেদন: ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ বহাল: হাইকোর্টে খারিজ রিট

১৩২ বলে এক রানও করলেন না, তবু ম্যাচ বাঁচিয়ে হিরো ম্যাক্স ফিল্ড!

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ১২:৫৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ২৪ বার

আজকের মারকাটারি টি-টোয়েন্টি যুগে যেখানে প্রতি বলে বাউন্ডারি কিংবা বড় শটের ছড়াছড়ি, সেখানে ক্রিকেটের অন্য এক রূপ দেখালেন অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের ব্যাটার ম্যাক্স ফিল্ড। ১৩২ বল খেলে কোনো রান না তুলেই তিনি হয়ে উঠলেন ম্যাচের আসল নায়ক।

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের লর্ন পার্কে দ্বিতীয় গ্রেডের জেলা ক্রিকেটের এক দুই দিনের ম্যাচে মুখোমুখি হয়েছিল নর্দার্ন সাবআর্বস ও ইস্টার্ন সাবআর্বস। প্রথম ইনিংসে নর্দার্ন সাবআর্বস ৪৫৮ রান তোলার পর ইস্টার্ন সাবআর্বস ২০৩ রানে অলআউট হয়ে ফলো অনে পড়ে।

দ্বিতীয় ইনিংসে বড় বিপদে পড়ে দল। পরাজয় এড়াতে তখন উইকেটে স্ফূরণ নয়, দরকার ছিল দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকার। ওপেনার ম্যাক্স ফিল্ড ঠিক সেই কাজটিই বেছে নেন। তার একমাত্র লক্ষ্য ছিল প্রতিপক্ষের বোলিং আক্রমণ রুখে দিয়ে যেকোনো মূল্যে উইকেট আঁকড়ে পড়ে থাকা।

যেমন ভাবা, তেমন কাজ। একে একে ১৩২টি বল মোকাবিলা করেন ফিল্ড। কিন্তু একটি রানও তার ব্যাট থেকে আসেনি। তবে তার এই মহাকাব্যিক ‘শূন্য’ রানই দলবাসীর জন্য আশীর্বাদ হয়ে আসে। ফিল্ডের অদম্য ধৈর্যের সুবাদে ৪৬ ওভারে ৬৬ রান তুলতেই দল ড্রয়ের স্বস্তি পায়।

রান না করেও উইকেটে টিকে থেকে ম্যাচ বাঁচানোর এই দারুণ কীর্তি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ প্রশংসিত হচ্ছে। ক্রিকেটপ্রেমীরা তাকে ‘টেস্ট ক্রিকেটের আসল রূপকার’ হিসেবে আখ্যা দিচ্ছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

চট্টগ্রাম কাস্টমসের ওমর কাউসার ও সুমন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ-হয়রানির অভিযোগ, নীরব কর্তৃপক্ষ