Dhaka ১১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের শাহাদাতবার্ষিকী ও গৌরবময় আত্মত্যাগের স্মরণে স্পেন ট্রেন দুর্ঘটনা: কোনো বাংলাদেশি হতাহত হয়নি—মাদ্রিদ দূতাবাস দুদকের মামলার জেরে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়া সেই ৩ উপসচিব ওএসডি নেতানিয়াহুর ভবিষ্যৎ নিয়ে মাথাব্যথা নেই, ইসরাইলের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহ প্রধানের সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, নতুন রেকর্ড ২২ ক্যারেটে কোটি টাকার সম্পত্তি ও বিদেশে অর্থ পাচার: দুদকের অনুসন্ধানের মুখে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ফ্যাসিস্ট দোসর আসিব আহসান বহাল তবিয়তে আমানত আত্মসাৎ ও জালিয়াতি প্রমাণিত: ২৪ লাখ টাকা তসরুপে অভিযুক্ত ব্যাংক ব্যবস্থাপকের লঘুদণ্ড! আর্টিকেল স্ট্রাকচারকে ঘিরে শত শত বিঘা জমি দখলের অভিযোগ

মালদ্বীপকে উড়িয়ে দিয়ে আইএইচএফ নেশনস ট্রফির ফাইনালে বাংলাদেশের মেয়েরা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৭:৪৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ২৬ বার

দারুণ ছন্দে এগিয়ে চলেছেন লাল-সবুজের হ্যান্ডবল কন্যারা। বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফিতে মালদ্বীপকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে সেমিফাইনালে মালদ্বীপকে ৩৩-২০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয় তারা।

ম্যাচের শুরুটা কিছুটা গোছালো করলেও প্রথমার্ধের শেষ পর্যন্ত সেই ধারাবাতিকতা ধরে রাখতে পারেনি মালদ্বীপ। সুযোগের পুরোপুরি সদ্ব্যবহার করে ১৬-৫ গোলের বড় লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল মালদ্বীপ। এই অর্ধে বাংলাদেশের ১৭ গোলের বিপরীতে ১৫ গোল শোধ দেয় তারা। তবে প্রথমার্ধের বিশাল ব্যবধানের সুবাদে ৩৩-২০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। পুরো ম্যাচে দুর্দান্ত খেলে ৮ গোল করে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন বাংলাদেশের মোসাম্মত সানজিদা আক্তার।

ফাইনালের টিকিট ও সূচি

আগামী বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৩টায় ট্রফি জয়ের লড়াইয়ে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। অন্যদিকে, বুধবার দুপুর ২টায় ব্রোঞ্জ পদক নির্ধারণী ম্যাচে মালদ্বীপের প্রতিপক্ষ নেপাল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের শাহাদাতবার্ষিকী ও গৌরবময় আত্মত্যাগের স্মরণে