Dhaka ১০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
চট্টগ্রাম কাস্টমসের ওমর কাউসার ও সুমন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ-হয়রানির অভিযোগ, নীরব কর্তৃপক্ষ জরিমানা ছাড়াই গাড়ির কাগজ ও লাইসেন্স হালনাগাদের মেয়াদ বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত, ভোগান্তি এড়াতে অনতিবিলম্বে সুযোগ গ্রহণের পরামর্শ বিআরটিএ ও সচেতন মহলের! যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে ফুলব্রাইটের সঙ্গে সমঝোতার উদ্যোগ ইউজিসির শিক্ষামন্ত্রীর সঙ্গে কানাডার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে সহযোগিতার আগ্রহ সখীপুরে কৃষিজমির মাটি খুঁড়ে মিলল ১৯৭১ সালের পূর্ব পাকিস্তান পুলিশের অস্ত্রভাণ্ডার! জুলাই অভ্যুত্থান পেরোলেও বদলায়নি চিত্র: বিতর্কিত ও সুবিধাভোগী কর্মকর্তারাই এখন সচিব! বরগুনার গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুদকে দুর্নীতির পাহাড়সম অভিযোগ ৫. অবৈধ সম্পদ অর্জন: সাবেক সংসদ সদস্য ছলিম উদ্দিন দম্পতির ব্যাংক হিসাব জব্দ দুদকের আবেদন: ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ বহাল: হাইকোর্টে খারিজ রিট

মুকসুদপুরে দুর্গা মন্দির পরিদর্শনে এমপি সেলিমুজ্জামান সেলিম

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বিভিন্ন সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের ওপর যেকোনো ধরনের নির্যাতন প্রতিরোধে দৃঢ় অবস্থানের কথা জানান।

সোমবার (১৯ অক্টোবর) মুকসুদপুর উপজেলার বহুগ্রাম ও খান্দারপাড় ইউনিয়নের বিভিন্ন সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। পরিদর্শনকালে তিনি স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি পূজার সার্বিক পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মন্দিরের নিরাপত্তা এবং পূজা উদযাপনের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন।

মতবিনিময়কালে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম বলেন, “বিগত সরকারের সময় গোপালগঞ্জের ১, ২ ও ৩ নম্বর আসনে কখনোই ভোটের মাধ্যমে এমপি হতে হয়নি। আমি এমপি হয়ে হিন্দু সম্প্রদায়ের ওপর কোনো ধরনের নির্যাতন কখনোই বরদাস্ত করব না। আমি আপনাদের ভাই, আপনাদের পরিবারেরই একজন সদস্য।”

তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা সবার দায়িত্ব। দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় তিনি মন্দিরগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে খোঁজ নেন এবং পূজাকে কেন্দ্র করে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দেন। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন।

মন্দির পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান, জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির, মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি আঃ ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী।

এ ছাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি দিনেশ মন্ডলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে মুকসুদপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখে সব ধর্মের মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

চট্টগ্রাম কাস্টমসের ওমর কাউসার ও সুমন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ-হয়রানির অভিযোগ, নীরব কর্তৃপক্ষ