Dhaka ০১:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বিএনপির উপদেষ্টা ফজলুর রহমানের কড়া সমালোচনা ইউরোপকে কড়া বার্তা রেজারির: ‘যুদ্ধাপরাধের চড়া মূল্য আপনাদেরই চুকাতে হবে’ মাধবপুরে ওয়ারেন্টভুক্ত মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চালক নিহত সৌদির অগ্নিকাণ্ডে নিহত আরও ৭ বাংলাদেশির মরদেহ দেশে বেসরকারি ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের হাতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের হাল: ক্ষোভ, সংকট ও নতুন আলোচনার জন্ম বাড়ি ও ফ্ল্যাটের সম্পদের অভিযোগ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি, থানায় জিডি গাজীপুর সিটি করপোরেশনের রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিতের দাবি সীতাকুণ্ডে সাব-রেজিস্ট্রারের বিদায়বেলায় শীর্ষ সন্ত্রাসীর ৬৫ দলিল রেজিস্ট্রি! বিআইডব্লিউটিএতে টেন্ডার বাণিজ্যের অভিযোগ: সর্বনিম্ন দরদাতা হওয়া সত্ত্বেও ৮ ই-জিপি বাতিল, পরিচালক আরিফের বিরুদ্ধে ঘুষ দাবির গুঞ্জন রাজউকের চোখ ফাঁকি দিয়ে গেন্ডারিয়ায় ১৪-১৬ তলার অবৈধ ভবন: দুই দফায় জরিমানা ও অভিযান সত্ত্বেও থামছে না কাজ!

টাঙ্গাইলে কালভার্ট ধসের ঘটনা: ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন, ঠিকাদারের গাফিলতির অভিযোগ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০১:৩১:২১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ১৯ বার

টাঙ্গাইল শহরের পার্ক বাজারে শ্যামা বাবু খালের ওপর নির্মাণাধীন কালভার্ট ঢালাইয়ের সময় ধসে পড়ার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। সাটারিংয়ে কাঠের পরিবর্তে বাঁশ ব্যবহারের ফলে এ দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়িত্ব অবহেলার দায়ে এক অস্থায়ী কর্মীকে চাকরিচ্যুত এবং এক প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

ঘটনার পর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আনিসুর রহমান তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভুরাম পালকে প্রধান করা হয়েছে এই কমিটির। এছাড়া সদস্যসচিব হিসেবে রয়েছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী শাহনাজ পারভীন এবং সদস্য হিসেবে জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলী মো. রাইসুল ইসলাম। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

দুর্ঘটনার জেরে অস্থায়ী ভিত্তিতে নিয়োজিত কার্যসহকারী মো. আব্দুল আওয়ালকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মো. নাজমুল হাসানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তবে পৌরসভার নির্বাহী প্রকৌশলী দেওয়ান রেজাউল করিম জানিয়েছেন, এখন পর্যন্ত প্রধান ঠিকাদারি প্রতিষ্ঠানকে কোনো নোটিশ দেওয়া হয়নি।

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ১৩ লাখ ৮৮ হাজার ৫৫৪ টাকা ব্যয়ে কালভার্টটি নির্মাণের কাজ পেয়েছিল ‘এফ এ ট্রেডার্স’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। গত বুধবার সাটারিংয়ে কাঠের বদলে বাঁশ দিয়ে ঢালাই করার সময় এটি আকস্মিকভাবে ধসে পড়ে।

স্থানীয় ব্যবসায়ী হাবিবুর রহমান ক্ষোভ প্রকাশ করে জানান, কালভার্ট নির্মাণের কাজ অত্যন্ত ধীরগতিতে চলায় হাজার হাজার মানুষ ও ব্যবসায়ীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। পাশাপাশি কাজের মান নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

পৌরসভার প্রশাসক মো. সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য পৌরবাসীর কাছে দুঃখ প্রকাশ করে তিনি জানান, নতুন করে যথাযথ উপায়ে সাটারিং করে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বিএনপির উপদেষ্টা ফজলুর রহমানের কড়া সমালোচনা