Dhaka ১২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
চট্টগ্রাম কাস্টমসের ওমর কাউসার ও সুমন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ-হয়রানির অভিযোগ, নীরব কর্তৃপক্ষ জরিমানা ছাড়াই গাড়ির কাগজ ও লাইসেন্স হালনাগাদের মেয়াদ বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত, ভোগান্তি এড়াতে অনতিবিলম্বে সুযোগ গ্রহণের পরামর্শ বিআরটিএ ও সচেতন মহলের! যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে ফুলব্রাইটের সঙ্গে সমঝোতার উদ্যোগ ইউজিসির শিক্ষামন্ত্রীর সঙ্গে কানাডার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে সহযোগিতার আগ্রহ সখীপুরে কৃষিজমির মাটি খুঁড়ে মিলল ১৯৭১ সালের পূর্ব পাকিস্তান পুলিশের অস্ত্রভাণ্ডার! জুলাই অভ্যুত্থান পেরোলেও বদলায়নি চিত্র: বিতর্কিত ও সুবিধাভোগী কর্মকর্তারাই এখন সচিব! বরগুনার গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুদকে দুর্নীতির পাহাড়সম অভিযোগ ৫. অবৈধ সম্পদ অর্জন: সাবেক সংসদ সদস্য ছলিম উদ্দিন দম্পতির ব্যাংক হিসাব জব্দ দুদকের আবেদন: ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ বহাল: হাইকোর্টে খারিজ রিট

ওয়ানডে অভিষেক রাঙাতে পারলেন না আলিস আল ইসলাম, বোলিং অ্যাকশন নিয়ে আইসিসির প্রশ্ন

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৬:০৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ২৭ বার

আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ম্যাচ দিয়ে দীর্ঘ প্রতীক্ষার পর ওয়ানডে অভিষেক হয়েছিল ‘রহস্য স্পিনার’ আলিস আল ইসলামের। তবে রঙিন পোশাকে অভিষেক ম্যাচটি তার জন্য সুখের হলো না। মাঠে নামার দিনই বোলিং অ্যাকশন নিয়ে আইসিসির সন্দেহের তালিকায় পড়ে গেছেন ২৯ বছর বয়সী এই স্পিনার।

আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শারজায় অনুষ্ঠিত ওই ম্যাচে আলিসের বোলিং অ্যাকশন নিয়ে ম্যাচ অফিশিয়ালরা উদ্বেগ প্রকাশ করেছেন। আইসিসির নিয়ম অনুযায়ী, বল ছোঁড়ার সময় বোলারের কনুই ১৫ ডিগ্রির বেশি বাঁকানো হলে সেটি অবৈধ বলে গণ্য হয়। ম্যাচ অফিশিয়ালদের প্রাথমিক পর্যবেক্ষণে আলিসের বোলিংয়ে সেই ত্রুটির কথাই উঠে এসেছে।

তবে এখনই হতাশ হওয়ার কিছু নেই এই স্পিনারের জন্য। আইসিসির নীতিমালা অনুযায়ী, তাকে এখন একটি স্বীকৃত পরীক্ষাকেন্দ্রে স্বাধীন মূল্যায়নের মধ্য দিয়ে যেতে হবে। সেখানে আধুনিক প্রযুক্তির সাহায্যে তার বোলিং অ্যাকশন পরীক্ষা করা হবে। যদি পরীক্ষায় অ্যাকশন বৈধ প্রমাণিত হয়, তবে তিনি নিয়মিত বোলিং চালিয়ে যেতে পারবেন। আর ত্রুটি ধরা পড়লে অ্যাকশন শুধরে পুনরায় পাস না করা পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে তার বোলিংয়ের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

চট্টগ্রাম কাস্টমসের ওমর কাউসার ও সুমন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ-হয়রানির অভিযোগ, নীরব কর্তৃপক্ষ