Dhaka ০৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
উরুর চোটে মাঠের বাইরে জোয়াও পেদ্রো ভূরুঙ্গামারীতে ৪ লাখ টাকার ভারতীয় মোবাইলসহ আন্তঃজেলা চোরাকারবারি চক্রের প্রধান গ্রেফতার ভোর রাতে গোবিপ্রবির বনলতা ও অপরাজিতা হলে চুরি: নিরাপত্তা নিয়ে তীব্র ক্ষোভ শিক্ষার্থীদের সমুদ্রের প্রলয়ংকরী ঝড়ের নামকরণ যেভাবে হয়, আসছে যে ১০ নাম ছোটপর্দায় নতুন যাত্রায় অভিনেত্রী নূপুর আহসান, আসছে ৭টি নতুন প্রজেক্ট ৬৬ বছরের ইতিহাসে সেরা অঘটন দেখল বিশ্ব বগুড়ায় পুলিশ পরিচয়ে ১০২ ভরি সোনা ছিনতাই: ৪ জন গ্রেপ্তার, ৮৮ লাখ টাকা উদ্ধার টাইব্রেকারের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে সিশেলসকে হারিয়ে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের শেষ ষোলোতে বাংলাদেশ অদক্ষ নয়, দক্ষ জনশক্তি রপ্তানি করাই সরকারের মূল লক্ষ্য: আরিফুল হক চৌধুরী গোপালগঞ্জে শিশু তালহা হত্যা মামলা: দুইজনের ফাঁসি, একজনের যাবজ্জীবন

স্থানীয় সরকার নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ: মীর শাহে আলম

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ১১:২৭:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ১৯ বার

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জনগণের ভোটাধিকার শতভাগ সুরক্ষিত রাখা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি স্পষ্ট করেছেন যে, সরকার কোনো ধরনের হস্তক্ষেপে বিশ্বাস করে না এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে বর্তমান প্রশাসন বদ্ধপরিকর।

বুধবার (২৮ অক্টোবর) বনানী বিদ্যানিকেতন স্কুলে ‘বিশ্ব হাত ধোয়া দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বর্তমানে ঠাকুরগাঁও উপনির্বাচন যেভাবে সম্পূর্ণ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে, আগামী জানুয়ারি মাস থেকে শুরু হতে যাওয়া স্থানীয় সরকার নির্বাচনেও ঠিক একই ধারাবাহিকতা বজায় রাখা হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের প্রতিটি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সরকার সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। জনগণের সাংবিধানিক ও ভোটাধিকার হরণের কোনো সুযোগ নেই এবং সরকার একটি স্বচ্ছ গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে কাজ করে যাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

উরুর চোটে মাঠের বাইরে জোয়াও পেদ্রো