Dhaka ০২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

মিরপুরে বাসে আগুন: যুবলীগ নেতা সুফলসহ দুই জন কারাগারে

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৭:৩৭:৫০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৬৯ বার

রাজধানীর মিরপুরে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ঢাকা মহানগর উত্তরের সহসম্পাদক মোতাহার হোসেন খান সুফল এবং সংগঠনটির সক্রিয় কর্মী আবু জাফর মোল্লাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিদ্দিক আজাদ আসামিদের জামিন না দিয়ে কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন। আসামিপক্ষের আইনজীবী শামীম আল সোহাগ সাইফুল বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, কারাগারে পাঠানো মোতাহার হোসেন খান সুফল যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মাইনুল হোসেন খান নিখিলের ছোট ভাই। তিনি মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা, মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন দুই আসামিকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আটক রাখার আবেদন জানান। আবেদনের স্বপক্ষে তিনি উল্লেখ করেন, আসামিরা জামিন পেলে আত্মগোপনে চলে যেতে পারেন এবং মামলার চলমান তদন্ত বাধাগ্রস্ত হতে পারে।

মামলার বিবরণ অনুযায়ী, গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিরপুর-১ নম্বর বাসস্ট্যান্ড সংলগ্ন ওভারব্রিজের নিচে টেকনিক্যালগামী ‘অভিজাত পরিবহন’-এর একটি বাসে দাহ্য পদার্থ ছুড়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। অগ্নিকাণ্ডে বাসের ভেতরের ফ্যান ও কয়েকটি সিট পুড়ে যায়। ঘটনার সময় বাসে থাকা প্রায় ৩০-৩৫ জন যাত্রী দ্রুত নেমে আত্মরক্ষা করেন। পরবর্তীতে স্থানীয় জনতা ও পুলিশের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

পুলিশ জানায়, অপরাধ সংঘটনের পরপরই জড়িতরা বিভিন্ন স্লোগান দিতে দিতে দারুসসালাম ও শাহ আলী মাজার এলাকার দিকে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত বাসটি আলামত হিসেবে জব্দ করা হয়েছে।

পুলিশের দেওয়া প্রতিবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে যুবলীগ নেতা সুফলের হুকুম ও প্ররোচনায় এই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে প্রমাণ পাওয়া গেছে। অন্য আসামিরা অর্থ জোগানের পাশাপাশি ষড়যন্ত্র ও সরাসরি নাশকতায় অংশ নেন।

গত ২৫ সেপ্টেম্বর রাত সাড় ১০টার দিকে মিরপুর মডেল থানার ৬০ ফিট ভাঙ্গাব্রিজ এলাকা থেকে সুফলকে গ্রেপ্তার করে পুলিশ।

আদালতে পেশ করা প্রতিবেদনে পুলিশ আরও জানায়, ২০২৪ সালে মিরপুর মডেল থানায় সুফলের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, বিস্ফোরক আইন ও মারামারির অভিযোগে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলায় ইতোমধ্যে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে। এ ছাড়া সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একাধিক মামলার এজাহারভুক্ত আসামি তিনি।

এ মামলায় আরও ৪০ থেকে ৫০ জন অজ্ঞাতনামা আসামি রয়েছে এবং ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্তে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু