
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন স্বেচ্ছাসেবক লীগের বগুড়া জেলা সভাপতি সাজেদুর রহমান সাহিনসহ চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার সড়ক থেকে এক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার।
-
সাজেদুর রহমান সাহিন (৫২): সভাপতি, জেলা স্বেচ্ছাসেবক লীগ।
-
সৈয়দ আবু জাফর সিদ্দিক রিপন (৬০): সিনিয়র সহসভাপতি, জেলা স্বেচ্ছাসেবক লীগ।
-
সাব্বির হোসেন নির্জন ওরফে ভাদু (২৯): সাংগঠনিক সম্পাদক, শহর স্বেচ্ছাসেবক লীগ।
-
ফেরদৌস হোসেন (২৬): কর্মী, স্বেচ্ছাসেবক লীগ।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে সভাপতি সাজেদুর রহমান সাহিনের বিরুদ্ধে ১৫টিরও বেশি, সাব্বির হোসেন নির্জনের বিরুদ্ধে ১০টির বেশি (এবং ভাদু নামের পেছনের তিনটি মামলা মিলিয়ে), ও ফেরদৌসের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে।
অভিযানের বিষয়ে ওসি ইকবাল বাহার জানান, আসামিরা দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। ঢাকা থেকে একটি মাইক্রোবাস ভাড়া করে তারা কক্সবাজার যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গতিপথ শনাক্ত করে কক্সবাজার সড়ক থেকে তাদের আটক করা হয়।
ডিবি পুলিশ জানায়, আসামিদের বগুড়ায় নিয়ে আসা হয়েছে এবং মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হবে।
অনলাইন ডেস্ক 

























