Dhaka ০৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

বিকল্প ব্যবস্থা ছাড়া ফুটপাত উচ্ছেদ চরম নির্মমতা’: আতিকুর রহমান মুজাহিদ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৭:৫৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ২০ বার

বিকল্প কর্মসংস্থান বা পুনর্বাসনের ব্যবস্থা না করে ফুটপাতের হকারদের উচ্ছেদ অভিযানকে চরম নির্মমতা বলে আখ্যায়িত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর উত্তরের সভাপতি আতিকুর রহমান মুজাহিদ। তিনি বলেছেন, কোনো মানুষ স্বেচ্ছায় ফুটপাতে হকারি করে না, বরং জীবিকা নির্বাহের অন্য কোনো উপায় না পেয়ে বাধ্য হয়েই এই পথ বেছে নেয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে আতিকুর রহমান মুজাহিদ উল্লেখ করেন, নাগরিকদের জন্য সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে না পারা রাষ্ট্রের ব্যর্থতারই লক্ষণ। যে রাষ্ট্র মানুষের কাজের ব্যবস্থা করতে পারে না, সেই রাষ্ট্র যখন বাধ্য হয়ে হকারি করা মানুষদের রুটি-রুজির পথ বন্ধ করে দেয়, তখন সরকারের নিপীড়ক রূপটিই সামনে চলে আসে।

ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, “ফুটপাত উদ্ধার করা একটি ইতিবাচক পদক্ষেপ। তবে ফুটপাত কেন ও কীভাবে দখল হলো—সেই মূল কারণ আগে চিহ্নিত করতে হবে।” দেশে ক্রমবর্ধমান বেকারত্ব এবং রাজনৈতিক ছত্রছায়ার কারণেই ফুটপাত কেন্দ্রিক ব্যবসা বিস্তার লাভ করেছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও জোর দিয়ে বলেন, ফুটপাতের ছোটখাটো এই ব্যবস্থার ওপর নির্ভর করে বহু পরিবারের জীবন-জীবিকা ও সন্তানদের আহার চলে। তাই কোনো বিকল্প ব্যবস্থা ছাড়া এই উচ্ছেদ অভিযান চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকারকে দ্রুত বিকল্প উপার্জনের ব্যবস্থা নিশ্চিত করে তারপর ফুটপাত মুক্ত করার আহ্বান জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু