Dhaka ০৫:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

গোবিন্দগঞ্জ পৌরসভায় ৭ মাসের বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি, প্রকৌশলী অবরুদ্ধ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৭:২৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ২১ বার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভায় বকেয়া বেতন-ভাতার দাবিতে দিনভর কর্মবিরতি পালন করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। টানা সাত মাস বেতন না পাওয়ায় ক্ষুব্ধ কর্মচারীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী ফাইজুল ইসলামকে তার কক্ষে অবরুদ্ধ করে রাখেন বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পৌরসভা প্রাঙ্গণে এ অবস্থান ও কর্মবিরতি কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে পৌরসভা কর্মকর্তা-কর্মচারী সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ মামুন মিয়া ও সাধারণ সম্পাদক ফিরোজ কবীর প্রধান বলেন, দীর্ঘ সাত মাস ধরে ৪৭ জন কর্মকর্তা-কর্মচারী কোনো বেতন-ভাতা পাচ্ছেন না। বর্তমান বাজারের উর্ধ্বগতির যুগে বেতন না পেয়ে তাঁরা পরিবার-পরিজন নিয়ে চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন। ধারদেনা ও দোকানে বাকি পড়ে থাকায় পাওনাদারদের চাপের মুখে পড়েছেন তাঁরা।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক রুবেল মিয়াসহ অন্যান্য বক্তারা দ্রুত বকেয়া পরিশোধের জোর দাবি জানান এবং দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে পৌরসভার নির্বাহী প্রকৌশলী ফাইজুল ইসলাম জানান, বেতনের দাবিতে কর্মচারীরা তাকে নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছিলেন। তবে ঘটনার বিষয়ে বক্তব্য জানতে গোবিন্দগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু