Dhaka ০৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শ্যালিকাকে বিয়ে ও টিকটক বিতর্ক: গ্রামবাসীর সামনে ক্ষমা চাইলেন শ্যালিকা, কান ধরে তওবা করলেন শ্বশুর এই হত্যাকাণ্ডের বিচার হবে ইনশাআল্লাহ – মাওলানা বোরহান উদ্দিন। বারেকের শত কোটি টাকার অবৈধ সম্পদ ও দূর্নীতি আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্য অসতর্ক শব্দচয়ন ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ টোকিওর মতো পরিচ্ছন্ন ও দূষণমুক্ত ঢাকা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান সিডিএ চেয়ারম্যান ও ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, ৩ দিনের আইনি নোটিশ তিস্তা মহাপরিকল্পনার ডিপিপি শীঘ্রই, দীর্ঘমেয়াদী সুফল নিশ্চিত করার পরিকল্পনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী ব্যালন ডি’অর না পাওয়ার আক্ষেপ নেই, ইয়ামাল বললেন—‘একদিন আমার সময়ও আসবে’ আইনি জটিলতা ও সম্মানহানির অভিযোগে ফেসবুকে মুখ খুললেন তানজিন তিশা মুকসুদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জ এনসিপির কমিটি গঠনের ৮ দিনের মাথায় আহ্বায়কের পদত্যাগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আংশিক কমিটি ঘোষণার মাত্র আট দিনের মাথায় আহ্বায়ক পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র দিয়েছেন শাহিদ আলম। একই সঙ্গে তিনি ভবিষ্যতে আর কখনো প্রত্যক্ষ রাজনীতি না করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

রোববার (৪ অক্টোবর) বিকেলে শারীরিক অসুস্থতা ও পারিবারিক কারণ দেখিয়ে জেলা এনসিপির আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর তিনি এই পদত্যাগপত্র পাঠান।

পদত্যাগ পত্রে শাহিদ আলম উল্লেখ করেন, তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গোপালগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক এবং টুঙ্গিপাড়া উপজেলা শাখার আহ্বায়কের দায়িত্বে ছিলেন। শারীরিক অসুস্থতা ও পারিবারিক জটিলতার কারণে তিনি নিজের সব পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিচ্ছেন। ভবিষ্যতে আর কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াবেন না।

পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে এনসিপি থেকে সদ্য পদত্যাগ কারী আহবায়ক শাহিদ আলম বলেন, শারীরিক ও পারিবারিক সমস্যার কারনে পদত্যাগ করেছি। এছাড়া আমার নিজস্ব ব্যবসা রয়েছে। রাজনীতিতে জড়িয়ে ব্যবসার অনেক ক্ষতি হয়েছে। তাই রাজনীতি পুরোপুরি ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।

তবে তার পদত্যাগপত্র এখনো গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন গোপালগঞ্জ জেলা এনসিপির সদস্যসচিব ফেরদৌস আমিনা। তিনি বলেন, পদত্যাগপত্র জমা দিলেও আমরা তা এখনো আনুষ্ঠানিকভাবে গ্রহণ করিনি। উনি চেয়েছিলেন কমিটির বিষয়টি যেন প্রকাশ্যে না আসে। দলীয় পরিচয় গোপন রেখে কোনো অনিয়ম বা অপকর্মের দায় দল নেবে না। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত জানানো হবে।

উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর রাতে টুঙ্গিপাড়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টির ১১ সদস্যবিশিষ্ট একটি আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। গোপালগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক বাঁধন মিয়া, সদস্যসচিব ফেরদৌস আমিনা ও সাংগঠনিক সম্পাদক রুবেল মোল্লা শুভ যৌথ স্বাক্ষরে ওই কমিটির অনুমোদন দিয়েছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

শ্যালিকাকে বিয়ে ও টিকটক বিতর্ক: গ্রামবাসীর সামনে ক্ষমা চাইলেন শ্যালিকা, কান ধরে তওবা করলেন শ্বশুর