
গণপূর্ত অধিদপ্তরের ঢাকা কার্যালয়ের প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) পদে নিয়োজিত থাকা মো. খালেকুজ্জামান চৌধুরীকে গ্রেড-১ পদে পদোন্নতি প্রদান করে সংস্থাটির প্রধান প্রকৌশলী হিসেবে চূড়ান্ত নিয়োগ দেওয়া হয়েছে। পদোন্নতির পর জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী তার বেতন নির্ধারিত হয়েছে ১,৫৬,০০০ টাকা।
গতকাল রবিবার (৪ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসন-৭ শাখার উপসচিব মো. আবু নাছের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, সুপিরিয়র সিলেকশন বোর্ডের ৪৮তম সভায় (২৩ সেপ্টেম্বর) গৃহীত সুপারিশের ভিত্তিতে বিসিএস (গণপূর্ত) ক্যাডারের ১৫তম ব্যাচের এই জ্যেষ্ঠ কর্মকর্তাকে গ্রেড-১ পদে এই পদোন্নতি দেওয়া হয়। উল্লেখ্য, মো. খালেকুজ্জামান চৌধুরী গত বছরের ২৮ অক্টোবর থেকে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হিসেবে চলতি দায়িত্বে নিয়োজিত ছিলেন।
অনলাইন ডেস্ক 

























