
নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) শাখার যৌথ বিশেষ অভিযানে মোট ১৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার দিনভর জেলার বিভিন্ন থানা এলাকায় চালানো এ অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে সর্বাধিক ৯৮ জনই মাদকসেবী।
আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা, গ্রেপ্তারি পরোয়ানা এবং মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। তাঁদের মধ্যে রয়েছে:
মাদকসেবী: ৯৮ জন
পরোয়ানাভুক্ত আসামি: ১৮ জন
নিয়মিত মামলার আসামি: ১১ জন
নিষিদ্ধ সংগঠনের সদস্য: ৮ জন
ডাকাত: ৭ জন
মাদক ব্যবসায়ী: ৬ জন
ছিনতাইকারী: ২ জন
চোর: ১ জন
অন্যান্য আইনি ধারায়: ৩ জন
থানাভিত্তিক গ্রেপ্তারের চিত্র:
ফতুল্লা মডেল থানা: নিষিদ্ধ সংগঠনের ২ সদস্য, ২১০ গ্রাম গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী, ২৮ মাদকসেবী, ১ চোর, ৫ পরোয়ানাভুক্ত ও ২ নিয়মিত মামলার আসামিসহ সর্বোচ্চ ৪২ জন গ্রেপ্তার।
সোনারগাঁ থানা: নিষিদ্ধ সংগঠনের ২ সদস্য, ৫ গ্রাম হেরোইন ও ২০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী, ১৪ মাদকসেবী, ৬ ডাকাত, ৪ পরোয়ানাভুক্ত ও ২ নিয়মিত মামলার আসামিসহ মোট ৩০ জন গ্রেপ্তার।
বন্দর থানা: ২২ মাদকসেবী ও ৪ পরোয়ানাভুক্ত আসামিসহ ২৬ জন গ্রেপ্তার।
সিদ্ধিরগঞ্জ থানা: ১৮ মাদকসেবী, ২ ছিনতাইকারী ও ৩ পরোয়ানাভুক্ত আসামিসহ ২৩ জন গ্রেপ্তার।
রূপগঞ্জ থানা: নিষিদ্ধ সংগঠনের ৩ সদস্য, ৯৫ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা ও ১ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী, ৮ মাদকসেবী এবং ৫ নিয়মিত মামলার আসামিসহ ১৮ জন গ্রেপ্তার।
নারায়ণগঞ্জ সদর থানা: ১৫ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী, ৮ মাদকসেবী, ২ নিয়মিত ও ২ পরোয়ানাভুক্ত আসামিসহ ১৩ জন গ্রেপ্তার।
আড়াইহাজার থানা: নিষিদ্ধ সংগঠনের ১ সদস্য ও ১ ডাকাতসহ ২ জন গ্রেপ্তার।
অনলাইন ডেস্ক 
























