
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মানভেদে প্রতি ভরি স্বর্ণালঙ্কারে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে। নতুন এই দর গত মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে এবং আজ বুধবারও একই দামে স্বর্ণ বিক্রি হচ্ছে।
২২ ক্যারেট: ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা (৩,২৬৬ টাকা হ্রাস)
২১ ক্যারেট: ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা (৩,১৪৯ টাকা হ্রাস)
১৮ ক্যারেট: ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা (২,৬৮৩ টাকা হ্রাস)
সনাতন পদ্ধতি: ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা (২,১৫৮ টাকা হ্রাস)
স্বর্ণের পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও। ক্যাটাগরি অনুযায়ী প্রতি ভরি রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে:
২২ ক্যারেট: ৪,১১৬ টাকা (১১৭ টাকা হ্রাস)
২১ ক্যারেট: ৩,৯৬৬ টাকা (১৭৫ টাকা হ্রাস)
১৮ ক্যারেট: ৩,৪৪১ টাকা (১১৬ টাকা হ্রাস)
সনাতন পদ্ধতি: ২,৬২৪ টাকা (৫৯ টাকা হ্রাস)
অনলাইন ডেস্ক 
























