Dhaka ০৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
৬৬ বছরের ইতিহাসে সেরা অঘটন দেখল বিশ্ব বগুড়ায় পুলিশ পরিচয়ে ১০২ ভরি সোনা ছিনতাই: ৪ জন গ্রেপ্তার, ৮৮ লাখ টাকা উদ্ধার টাইব্রেকারের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে সিশেলসকে হারিয়ে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের শেষ ষোলোতে বাংলাদেশ অদক্ষ নয়, দক্ষ জনশক্তি রপ্তানি করাই সরকারের মূল লক্ষ্য: আরিফুল হক চৌধুরী গোপালগঞ্জে শিশু তালহা হত্যা মামলা: দুইজনের ফাঁসি, একজনের যাবজ্জীবন নারী ও শিশুর কল্যাণ অগ্রাধিকার পাচ্ছে: সমাজকল্যাণমন্ত্রী কক্সবাজারে রিসোর্টে মর্মান্তিক অগ্নিকাণ্ড: যশোরের মণিরামপুরে একই পরিবারের চার সদস্যকে দাফন সাবেক সচিব নজরুল ইসলামকে ঘিরে সম্পদ ও ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ মুরাদনগর থানা পুলিশ কর্তৃক ০১(এক)টি চোরাইকৃত সিএনজি অটোরিক্সা সহ আন্তঃজেলা সিএনজি অটোরিক্সা চোর চক্রের ০৩(তিন) সদস্য আটক ও মামলা রুজু। সাতক্ষীরায় প্রধান শিক্ষকের অনিয়ম-স্বেচ্ছাচারিতা: তদন্তে ৩ সদস্যের কমিটি

পানছড়িতে দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরে ৩ বিজিবির আর্থিক অনুদান।

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে খাগড়াছড়ির পানছড়ি ও লোগাং জোনের দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দিরে আর্থিক অনুদান প্রদান করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)। পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে বিজিবির জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে এ অনুদান দেওয়া হয়।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোনের দায়িত্বপূর্ণ এলাকার ছয়টি মন্দিরে এ অনুদান প্রদান করা হয়।

অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো—পানছড়ি বাজার কেন্দ্রীয় দেবালয় (কেন্দ্রীয় মন্দির), আদি ত্রিপুরা পাড়া মন্দির, সাঁওতাল পাড়া লোকনাথ সেবাশ্রম, লোগাং হেডম্যান পাড়া দুর্গা মন্দির, লোগাং বাজার বিগ্রহ মন্দির এবং অষ্টমঙ্গলা শিব মন্দির।

পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর অধিনায়ক ও লোগাং জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা), সংশ্লিষ্ট মন্দিরগুলোর প্রতিনিধিদের হাতে এ আর্থিক অনুদান তুলে দেন।

এ সময় তিনি এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন।

স্থানীয় পর্যায়ে বিভিন্ন ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে সম্প্রীতির পরিবেশ বজায় রাখা এবং পার্বত্য অঞ্চলের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

৬৬ বছরের ইতিহাসে সেরা অঘটন দেখল বিশ্ব