Dhaka ০৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
৬৬ বছরের ইতিহাসে সেরা অঘটন দেখল বিশ্ব বগুড়ায় পুলিশ পরিচয়ে ১০২ ভরি সোনা ছিনতাই: ৪ জন গ্রেপ্তার, ৮৮ লাখ টাকা উদ্ধার টাইব্রেকারের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে সিশেলসকে হারিয়ে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের শেষ ষোলোতে বাংলাদেশ অদক্ষ নয়, দক্ষ জনশক্তি রপ্তানি করাই সরকারের মূল লক্ষ্য: আরিফুল হক চৌধুরী গোপালগঞ্জে শিশু তালহা হত্যা মামলা: দুইজনের ফাঁসি, একজনের যাবজ্জীবন নারী ও শিশুর কল্যাণ অগ্রাধিকার পাচ্ছে: সমাজকল্যাণমন্ত্রী কক্সবাজারে রিসোর্টে মর্মান্তিক অগ্নিকাণ্ড: যশোরের মণিরামপুরে একই পরিবারের চার সদস্যকে দাফন সাবেক সচিব নজরুল ইসলামকে ঘিরে সম্পদ ও ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ মুরাদনগর থানা পুলিশ কর্তৃক ০১(এক)টি চোরাইকৃত সিএনজি অটোরিক্সা সহ আন্তঃজেলা সিএনজি অটোরিক্সা চোর চক্রের ০৩(তিন) সদস্য আটক ও মামলা রুজু। সাতক্ষীরায় প্রধান শিক্ষকের অনিয়ম-স্বেচ্ছাচারিতা: তদন্তে ৩ সদস্যের কমিটি

পানছড়িতে বিজিবির টহলে অস্ত্র-গুলিসহ দুই মোবাইল উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি সীমান্তবর্তী এলাকা থেকে একটি সাবমেশিনগান (এসএমজি), ১০০ রাউন্ড গুলি ও দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি)।

শুক্রবার (১৬ অক্টোবর) রাতে নিয়মিত টহল চলাকালে এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ১০–১২ জনের একটি সন্দেহভাজন দল পাহাড়ি জঙ্গলে পালিয়ে যায়।

শনিবার (১৭ অক্টোবর) পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে বৌদ্ধমনিপাড়া বিওপির নায়েব সুবেদার মো. এমদাদুল হকের নেতৃত্বে একটি নিয়মিত টহলদল কচুছড়িমুখ পাড়া এলাকায় পৌঁছায়। এ সময় টহলদল ঘটনাস্থল থেকে প্রায় ১২০–১৫০ গজ দূরে অন্ধকারাচ্ছন্ন স্থানে কয়েকজনের সন্দেহজনক উপস্থিতি দেখতে পায়।
পরে টহলদল কৌশলগতভাবে সামনে অগ্রসর হলে সীমান্তসংলগ্ন পাহাড় থেকে কাঁধে ব্যাগ নিয়ে ১০–১২ জনের একটি দলকে সীমান্ত সড়কে নেমে আসতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাদের থামার নির্দেশ দিলে তারা পালানোর চেষ্টা করে। এ সময় টহলদল ধাওয়া করলে সন্দেহভাজন ব্যক্তিরা ছত্রভঙ্গ হয়ে পাশের ঘন পাহাড়ি জঙ্গলে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ৭.৬২ মিমি এসএমজি, ১০০ রাউন্ড গুলি ও দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ পানছড়ি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা)-এর দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধ এবং পাহাড়ি এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তাদের নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তে অস্ত্র ও বিস্ফোরক পাচার প্রতিরোধেও ভবিষ্যতে এ ধরনের অভিযান চলবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

৬৬ বছরের ইতিহাসে সেরা অঘটন দেখল বিশ্ব