Dhaka ০৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩ শ্যালিকাকে বিয়ে ও টিকটক বিতর্ক: গ্রামবাসীর সামনে ক্ষমা চাইলেন শ্যালিকা, কান ধরে তওবা করলেন শ্বশুর এই হত্যাকাণ্ডের বিচার হবে ইনশাআল্লাহ – মাওলানা বোরহান উদ্দিন।

ঢাকা-খুলনা মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিহত বৃদ্ধা, পরিচয় মেলেনি

​ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ২২নং চাপ্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাতনামা বৃদ্ধা নারী (৫৫) নিহত হয়েছেন।

​স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৯ অক্টোবর) ভোর আনুমানিক ৪টার দিকে চাপ্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মহাসড়কের ওপর রক্তাক্ত অবস্থায় ওই বৃদ্ধাকে পড়ে থাকতে দেখেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা। প্রাথমিক ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় দ্রুতগতির অজ্ঞাত কোনো গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে তারা ফায়ার সার্ভিস ও পুলিশকে বিষয়টি জানান।

​খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

​এ বিষয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট আজাদুর রহমান জানান, “নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। আমরা তার পরিচয় নিশ্চিত করতে আশেপাশের এলাকায় খবর জানিয়েছি এবং পিবিআই-এর মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের ব্যবস্থা নিচ্ছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

​তিনি আরও জানান, ঘাতক গাড়িটি ও তার চালককে শনাক্ত করতে পুলিশের অভিযান চলছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী