Dhaka ১১:৫২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

আওয়ামী লীগের কবল থেকে বাঁচতে বিএনপির ক্ষমতা অপরিহার্য: রাশেদ খাঁন

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৫:১৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ২০ বার

বিএনপি রাষ্ট্রক্ষমতায় না থাকলে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) আওয়ামী লীগ ‘শকুনের মতো ঠুকরে ঠুকরে ছিঁড়ে খাবে’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন বলেন, জামায়াতের সিংহভাগ সংসদ সদস্য কখনো রাজপথের রাজনীতিতে ছিলেন না। মূলত অন্তর্বর্তীকালীন সরকারের আশীর্বাদ এবং ‘ওয়েলফেয়ার মেকানিজম’ তত্ত্বের ওপর ভর করেই তারা সংসদ সদস্য হয়েছেন। যে কারণে রাজপথের মারমুখী বা জোরালো বক্তব্যে তারা অভ্যস্ত নন। ফলশ্রুতিতে, সংসদ বা রাজপথে বিরোধীদলীয় নেতা হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তারা প্রায়শই খেই হারিয়ে ফেলছেন।

জামায়াত আমিরের বক্তব্যের সমালোচনা করে তিনি আরও উল্লেখ করেন, সরকারের বিভিন্ন বিষয়ে জামায়াত আমিরের অসংলগ্ন বক্তব্যে সাধারণ মানুষ হাসিতামাশা করছে। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্র পুনর্গঠন প্রক্রিয়ায় সরকারি ও বিরোধী দলের মধ্যে যে ন্যূনতম বোঝাপড়া ও সমন্বয় থাকা প্রয়োজন ছিল, জামায়াত তা বজায় রাখতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। স্বৈরাচারী আমলে শেখ হাসিনার বিরুদ্ধে যে রাজনৈতিক ভাষা ব্যবহার করা হতো, বর্তমান নির্বাচিত সরকারের বিরুদ্ধেও জামায়াত প্রায় একই ধরনের ভাষা ব্যবহার করছে বলে অভিযোগ করেন তিনি।

বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হতে গিয়ে জামায়াত নেতৃত্ব ভুল পথ বেছে নিচ্ছে উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, অতীতের আওয়ামী জমানার বিরোধীদলীয় নেতাদের স্টাইল অনুকরণ করতে গিয়ে তারা নিজেদের রাজনৈতিক অবস্থান হারাচ্ছে। শক্তিশালী বিরোধী দল হিসেবে নিজেদের জাহির করতে গিয়ে ‘পালিয়ে যাবে, লুঙ্গি থাকবে না, হেলিকপ্টার রেডি রাখুন কিংবা আরেকটি গণঅভ্যুত্থান হবে’—এ ধরনের অপ্রাসঙ্গিক ও অবাস্তব কথাবার্তা বলে নিজেদের যেন আর হাসির পাত্র না বানানো হয়, সে বিষয়েও তিনি দলটিকে সতর্ক করেন।

সবশেষে হুশিয়ারি উচ্চারণ করে রাশেদ খাঁন বলেন, রাজনৈতিক বাস্তবতায় বিএনপি সরকার ক্ষমতায় না থাকলে আওয়ামী লীগ চিলের মতো ছোঁ মেরে কিংবা শকুনের মতো ঠুকরে ঠুকরে জামায়াত ও এনসিপিকে ধ্বংস করে ফেলবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু