Dhaka ০৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

​দেশে ডেঙ্গুর উদ্বেগজনক পরিস্থিতি: জ্বর কমে যাওয়ার সময়টিই সবচেয়ে ঝুঁকিপূর্ণ, ডা. জিহাদুল ইসলাম নোমান

চলতি বছর ২০২৬ সালে ডেঙ্গু পরিস্থিতি দেশের জন্য অত্যন্ত উদ্বেগজনক হয়ে উঠেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ৫ মাসে (বিশেষ করে জুন থেকে অক্টোবর পর্যন্ত বর্ষাকাল ও পরবর্তী সময়ে) ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর হার উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পেয়েছে। চলতি বছরে এ পর্যন্ত ডে আক্রান্ত হয়ে ১ লাখ ১৫ হাজার ৬১৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন মোট ৩৫৭ জন।

​তথ্য বিশ্লেষণে দেখা গেছে, শুধু সেপ্টেম্বর মাসেই ডেঙ্গুর প্রাদুর্ভাব ও মৃত্যুর হার সবচেয়ে বেশি ছিল। এছাড়া আক্রান্তদের মধ্যে ২১ থেকে ৩০ বছর বয়সীদের হার সবচেয়ে বেশি। পরিসংখ্যানে আরও দেখা যায়, আক্রান্তের ক্ষেত্রে পুরুষের হার বেশি হলেও মৃত্যুর ক্ষেত্রে নারী ও শিশুদের ঝুঁকি ও হার তুলনামূলক বেশি লক্ষ্য করা গেছে।

​বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, ডেঙ্গুর বর্তমান পরিস্থিতিতে সামান্য অবহেলাও বড় ধরণের বিপদ ডেকে আনতে পারে। এ বিষয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ডাঃ জিহাদুল ইসলাম নোমান (এমবিবিএস, বিসিএস-স্বাস্থ্য, পিজিটি, স্পেশাল ট্রেইন্ড ইন ইএনটি) ডেঙ্গু জ্বরের ক্রিটিক্যাল ফেইজ বা বিপদচিহ্ন এবং করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিয়েছেন।

​’জ্বর’ কমে যাওয়ার সময়টিই ডেঙ্গুর সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় (Afebrile Phase) ডাঃ জিহাদুল ইসলাম নোমান জানান, ডেঙ্গু রোগীর ক্ষেত্রে জ্বর কমে যাওয়ার সময়টিই সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এ সময় রোগীদের বিশেষ পর্যবেক্ষণে রাখতে হবে।

​ডেঙ্গুর বিপদচিহ্নসমূহ:

​তীব্র পেটব্যথা
​বারবার বমি হওয়া
​মাড়ি দিয়ে রক্তপাত বা নিস্তেজ ভাব দেখা দেওয়া

​চিকিৎসকের পরামর্শ ও করণীয়:
​তরল খাবার ও পরীক্ষা: এ সময়ে পর্যাপ্ত ওরস্যালাইন ও তরল খাবার গ্রহণ করতে হবে এবং নিয়মিত সিবিসি (CBC) টেস্ট করা আবশ্যক।
​ঔষধ বর্জন: ডেঙ্গু জ্বরে এসপিরিন বা ব্যথানাশকজাতীয় ওষুধ সম্পূর্ণ নিষিদ্ধ।

​স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু মোকাবিলায় শুধু চিকিৎসালয় নয়, প্রয়োজন পারিবারিক ও সামাজিক সচেতনতা। স্বাস্থ্য সচেতন হোন, নিজে এবং পরিবারকে সুস্থ রাখতে মানবিক হোন এবং যেকোনো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত সুচিকিৎসা গ্রহণ করুন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু