
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক থানাধীন এলাকার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সেখানে আসলে কী ঘটছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে জামায়াত আমির বলেন, “রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে? ভুয়া গোয়েন্দা তথ্যের পেছনে না দৌঁড়ে সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ব্যাপারে সুস্পষ্ট পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।”
সাধারণ মানুষের জীবন নিয়ে কোনো ধরনের ছিনিমিনি খেলা সহ্য করা হবে না উল্লেখ করে তিনি আরও বলেন, “সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই। সময় থাকতে সঠিক পদক্ষেপ গ্রহণ করুন।”
অনলাইন ডেস্ক 

























