Dhaka ০৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

এভারকেয়ারে চিকিৎসাধীন মন্ত্রী আবদুল মঈন খানকে দেখতে গেলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ১১:০৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ১৪ বার

শ্বাসকষ্ট ও হৃদ্‌রোগজনিত জটিলতায় আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খানকে দেখতে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (আজ) সকালে তিনি হাসপাতালে পৌঁছান এবং চিকিৎসাধীন মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। বঙ্গভবন সূত্র জানায়, এ সময় রাষ্ট্রপতি মন্ত্রীর চিকিৎসার সার্বিক বিষয়েও কথা বলেন এবং তার আশু রোগমুক্তি ও দ্রুত আরোগ্য কামনা করেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, চিকিৎসাধীন মন্ত্রীর বর্তমান শারীরিক পরিস্থিতি ও চিকিৎসার অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে বিস্তারিত অবহিত করেন তাঁর দায়িত্বে থাকা কার্ডিওলজিস্ট অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারসহ অন্যান্য চিকিৎসকরা। এ সময় মন্ত্রীর সহধর্মিণী অ্যাডভোকেট রোকসানা খন্দকার সেখানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার রাতে হঠাৎ শ্বাসকষ্ট ও হৃদ্‌রোগজনিত শারীরিক জটিলতা দেখা দিলে দ্রুত আবদুল মঈন খানকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ/সিসিইউ) চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু