Dhaka ১০:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

বিগত সরকারের দুর্নীতির ফল বর্তমানের গ্যাস ও বিদ্যুৎ সংকট: ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৯:০৮:১৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ১৪ বার

বর্তমান সরকারের বিরুদ্ধে বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপণ্যের ঊর্ধ্বগতি নিয়ে পরিকল্পিতভাবে নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, বর্তমানে যে সংকটগুলো দৃশ্যমান, তা মূলত বিগত সরকারের দীর্ঘমেয়াদি ভুল নীতি, অনিয়ম ও দুর্নীতির করুণ পরিণতি।

শনিবার (২৪ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার হোটেল রাজমনি অডিটোরিয়ামে আয়োজিত উপজেলা বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।

কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, বর্তমান সরকার যখন দায়িত্ব গ্রহণ করে, তখন দেশের গ্যাস-বিদ্যুৎ, কলকারখানা, শিক্ষা এবং ব্যাংক খাতসহ প্রতিটি ক্ষেত্রে চরম নৈরাজ্য ও অব্যবস্থাপনা বিরাজ করছিল। বিশেষ করে, কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের নামে মুষ্টিমেয় কিছু গোষ্ঠীকে অবৈধ সুবিধা দিয়ে রাষ্ট্রকে বিশাল ঋণের ফাঁদে ফেলা হয়েছে। কিন্তু বিগত সরকার কখনোই বিদ্যুৎ খাতের স্থায়ী কোনো সমাধান করতে পারেনি।

জ্বালানি সংকটের প্রকৃত কারণ তুলে ধরে তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল অবস্থা এবং দেশের এলএনজি টার্মিনালে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কারণে সাময়িক কিছু সমস্যার তৈরি হয়েছে। তবে এই পরিস্থিতি উত্তরণে সরকার স্বল্প ও দীর্ঘমেয়াদি নানা কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন করে চলেছে। দেশবাসীর কাছে একটু ধৈর্য প্রার্থনা করে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, খুব দ্রুতই গ্যাস ও বিদ্যুৎ সংকটের চিরস্থায়ী সমাধান হবে।

দেশে সারের কৃত্রিম সংকট তৈরির তীব্র সমালোচনা করে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জানান, বর্তমানে দেশের চাহিদার তুলনায় ১৫ লাখ টন বেশি সার মজুদ রয়েছে। অথচ একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়ানোর পাঁয়তারা করছে। বিগত আমলের কিছু অসাধু ডিলার গুদামে সার লুকিয়ে রেখে এই বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।

তিনি হুশিয়ারি দিয়ে বলেন,

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু