Dhaka ০৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

সংবিধান সংস্কার ইস্যুতে দূরত্ব: জাতীয় ঐক্যের অভাবে গভীর সংকটের আশঙ্কা বিশিষ্টজনদের

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৯:৩৮:২৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ১৭ বার

সংবিধান সংশোধনসহ জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে ঐক্য বজায় না থাকলে দেশ বড় ধরনের রাজনৈতিক সংকটে পড়তে পারে বলে গভীর শঙ্কা প্রকাশ করেছেন দেশের বিশিষ্ট নাগরিকরা।

শনিবার (২৪ অক্টোবর) সকালে জাতীয় প্রেস ক্লাবে ‘ভিশন পিস অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার’-এর উদ্যোগে আয়োজিত ‘জাতীয় ঐক্য: সংকট উত্তরণের উপায়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এ কথা বলেন।

আলোচনায় বক্তারা স্মরণ করিয়ে দেন যে, দীর্ঘ ১৬ বছর ধরে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে রাজপথে লড়াই-সংগ্রাম করেছে বিএনপি ও জামায়াত। কিন্তু ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সেই সরকারের পতনের পর এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য কাম্য নয়। দল দুটি কেন একটি অভিন্ন অবস্থানে আসতে পারছে না—সেই প্রশ্নও তোলেন তারা।

এ সময় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কঠোর সমালোচনা করে বক্তারা বলেন, বিগত স্বৈরাচারী আমলের মতোই বর্তমানে বিরোধী দলের মতামতকে উপেক্ষা করার প্রবণতা দেখা যাচ্ছে। অতীতে এমন একতরফা ও অসহিষ্ণু আচরণ কখনো দেশের জন্য সুফল বয়ে আনেনি উল্লেখ করে তারা অবিলম্বে দূরত্ব ঘুচিয়ে জাতীয় স্বার্থে বৃহত্তর ঐক্যের আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু