Dhaka ০২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

গোপালগঞ্জে বন্ধ ঘর থেকে মায়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার: ছেলে-পুত্রবধূকে নিয়ে রহস্য ও ক্ষোভ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ১১:৫৪:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ১৩ বার

গোপালগঞ্জ শহরের তেঘোরিয়া এলাকায় একটি ভাড়া বাসার বাথরুম থেকে শেফালী বেগম (৪০) নামের এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়। তবে কয়েক দিন ধরে মায়ের মরদেহ ঘরে পড়ে থাকলেও পরিবারের লোকজনের বিষয়টি টের না পাওয়া বা দেরিতে জানানোর ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও রহস্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তেঘোরিয়া এলাকার মিলন খানের বাড়িতে ভাড়া থাকতেন শেফালী বেগম, তার ছেলে শাহিন মিয়া (সিয়াম) ও পুত্রবধূ সানজিদা বেগম। স্থানীয়দের সূত্রে জানা যায়, শেফালী বেগম একটি আলাদা কক্ষে একা থাকতেন। গত শনিবার বিকেলে ওই বাসা থেকে তীব্র দুর্গন্ধ ছড়াতে শুরু করলে প্রতিবেশীদের সহযোগিতায় পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে ভেতর থেকে আটকানো দরজা ভেঙে বাথরুমের মেঝে থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল-এর মর্গে পাঠায়।

নিহতের ছেলে সিয়ামের দাবি, গত ২৯ মে বাবা-মায়ের বিবাহবিচ্ছেদের পর থেকেই তার মা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। এরপর প্রায় পাঁচ মাস আগে মাকে নিয়ে তারা এই বাসায় ওঠেন। মা সচরাচর নিজের কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করে রাখতেন এবং বাইরে আসতেন না।

পুত্রবধূ সানজিদা বেগম জানান, তিন-চার দিন আগে তারা সপরিবারে বেড়াতে গিয়েছিলেন। শনিবার বাসায় ফিরে দরজা ভেতর থেকে আটকানো দেখতে পান এবং তীব্র দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেন।

প্রতিবেশীদের একাংশের দাবি, ছেলে ও পুত্রবধূর চরম অবহেলা ও অযত্নের ফলেই এমন মর্মান্তিক পরিণতি হয়েছে। বাথরুমে মরদেহ পড়ে থাকার পরও পরিবারের সদস্যরা বিষয়টি আগে বুঝতে না পারায় পুরো ঘটনাটি নিয়ে জনমনে নানা প্রশ্ন ও সন্দেহের সৃষ্টি হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) নাঈম হায়দার জানান, ঘরের দরজা ভেতর থেকেই ছিটকিনি দেওয়া ছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এটি স্বাভাবিক মৃত্যু নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, সে বিষয়ে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু