Dhaka ০৩:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

পাবনায় পদ্মা ব্যারেজ নির্মাণ: ২০২৭ সালের শুরুতেই কাজের উদ্বোধনের আশা মন্ত্রীর

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৮:০৭:১৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ১৮ বার

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ৭ কোটি মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত পদ্মা ব্যারেজ নির্মাণকাজের শুভসূচনা হতে যাচ্ছে খুব শীঘ্রই। ২০২৭ সালের জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের মধ্যেই এই মেগা প্রকল্পের কাজ শুরু হবে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করবেন বলে আশা প্রকাশ করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া কাঞ্চন পার্ক সংলগ্ন পদ্মাপাড়ে পদ্মা ব্যারেজ প্রকল্প এলাকা পরিদর্শন শেষে আয়োজিত এক কারিগরি আলোচনা সভায় তিনি এ কথা জানান।

বর্তমান নির্বাচিত সরকার দেশের স্বার্থ ও জনগণের অধিকারকে সর্বাগ্রে প্রাধান্য দিয়েই এই সাহাসী পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে পানিসম্পদমন্ত্রী বলেন, অতীতে অনির্বাচিত বা তৎকালীন সরকার দেশের স্বার্থকে বিসর্জন দিয়ে অন্য দেশের ইশারায় দেশ চালিয়েছে এবং বড় কোনো সাহসী সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার আড়াই মাসের মাথায় এই কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করেছে এবং তা সফল করতে কাজ করে যাচ্ছে।

প্রাথমিক পর্যায়ে এই প্রকল্পের জন্য প্রায় ৩৫ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। পরবর্তীতে দ্বিতীয় পর্যায়সহ মোট ৫০ থেকে ৫৫ হাজার কোটি টাকা ব্যয়ে প্রায় সাত বছর মেয়াদি এই মেগা প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। তবে কাজের সুবিধার্থে এই সময় কিছুটা কম-বেশি হতে পারে বলে জানানো হয়।

প্রকল্প পরিচালক হাসান মাহমুদ কারিগরি আলোচনায় জানান, নদীর গভীরতা পরিবর্তনের কারণে ২০১৬ সালে তৈরি করা পদ্মা ব্যারেজের নকশায় কিছু স্থান পরিবর্তন আনা হয়েছে। আগামী দেড় বছরের মধ্যে সব ধরনের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ করা হবে। এই ব্যারেজের উজানে ১৬৫ কিলোমিটার নদী অংশে পানি সংরক্ষণ করা হবে। ফলে পানির চাপ ও উচ্চতা বাড়ায় পাবনাসহ সংশ্লিষ্ট এলাকার শহর রক্ষা বাঁধের সক্ষমতা ও উচ্চতা বাড়ানোর পরিকল্পনাও প্রকল্পে অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া, বর্ষাকালে ব্যারেজের ৭৮টি গেট সম্পূর্ণ খোলা রাখা হবে, তাই বড় ধরনের বন্যার কোনো আশঙ্কা নেই।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস

পাবনা-২ আসনের সংসদ সদস্য একেএম সেলিম রেজা হাবিব

পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন

জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব

সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরেফা সুলতানা রুমা

মন্ত্রণালয়ের সচিব ড. একেএম শাহাবুদ্দিন ও প্রকল্প পরিচালক হাসান মাহমুদ

পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম ও পুলিশ সুপার আবু আশ্রাফ

এছাড়াও পাবনা ও বেড়া পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু