Dhaka ০৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

ফ্যামিলি কার্ড শুমারিতে ছাত্রলীগ অভিযোগে বাদ পড়া ৪ জনের ১ জনকে ফের সুযোগ!

হবিগঞ্জের মাধবপুরে ফ্যামিলি কার্ডের শুমারি কার্যক্রমে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ছাত্রলীগ ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ঘনিষ্ঠতার অভিযোগে বাদ পড়া চারজনের একজন শাহ আলম হৃদয়কে ফের শুমারির কাজে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে তাঁকে ফ্যামিলি কার্ড শুমারির গননাকারীর প্রশিক্ষণ নিতে দেখা গেছে। প্রশিক্ষণের কয়েকটি ছবিও নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করেছেন তিনি।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ফেসবুকে ছবিগুলো দেখে অনেকে প্রশ্ন তুলেছেন, ছাত্রলীগ-সংশ্লিষ্টতার অভিযোগে বাদ দেওয়া হলে তাঁকে আবার কীভাবে সুযোগ দেওয়া হলো?

এর আগে গত ১৩ আগস্ট সকালে পরীক্ষায় উত্তীর্ণ চার গণনাকারীকে ফোন করে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ডেকে নেওয়া হয়। পরে তাঁদের ফ্যামিলি কার্ডের শুমারি কার্যক্রমে অংশ না নিতে মৌখিকভাবে বলা হয়েছে বলে অভিযোগ করেন সংশ্লিষ্টরা। তাঁদের দাবি, ছাত্রলীগ-সংশ্লিষ্টতার অভিযোগ এবং নিয়োগকে কেন্দ্র করে মব বা বিরূপ পরিস্থিতি তৈরির আশঙ্কার কথা জানানো হয়েছিল।

বাদ পড়া চারজন হলেন—শেখ ইমন আহমেদ, ইমরান আলী পাঠান, অপুর রায় চৌধুরী ও শাহ আলম হৃদয়।

অভিযোগ রয়েছে, শেখ ইমন আহমেদ আন্দিউরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন। তিনি ওই ইউনিয়নের গণনাকারী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তবে তাঁর দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

ইমরান আলী পাঠান উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন বলে অভিযোগ রয়েছে। তিনি মাধবপুর পৌরসভার গণনাকারী হিসেবে নির্বাচিত হন। অপুর রায় চৌধুরী আদাঐর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন বলে অভিযোগ রয়েছে। তিনি অপেক্ষমাণ তালিকা থেকে গণনাকারী হিসেবে উত্তীর্ণ হয়েছিলেন।

অন্যদিকে, শাহ আলম হৃদয় ২ নম্বর চৌমুহনী ইউনিয়নের গণনাকারী হিসেবে উত্তীর্ণ হন।উপজেলার চৌমুহনী ইউপির ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠতা নিয়ে অভিযোগ ওঠে। সেই সাথে জুলাই আন্দোলনে অনন্য অবদানের জন্য জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ছাত্র প্রতিনিধি হিসাবেও তাকে পদ দেয়া হয় । তবে হৃদয়ের দাবি, তিনি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত নন এবং এতিমের সাথে অন্যায় করলে আল্লাহ বিচার করেন।

ফের সুযোগ পাওয়া প্রসঙ্গে শাহ আলম হৃদয় বলেন, “আমি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত নই। জুলাইয়ে রাজপথে ছিলাম। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, আমাকে বাদ দেওয়ার কোনো কারণ নেই।”

এর আগে তিনি বলেছিলেন, মেধা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও তাঁকে বাদ দেওয়ার যৌক্তিক কারণ নেই। তিনি ন্যায়বিচার প্রত্যাশা করেন এবং শুমারি কার্যক্রমে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

মাধবপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরাশউদ্দীন বলেন, প্রশাসনকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। ফ্যামিলি কার্ডের শুমারি একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম। এখানে স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি মব-আতঙ্ক থেকে প্রশাসনকে মুক্ত থাকতে হবে। এত কিছু যদি করতেই হয়, তাহলে পরীক্ষা নেওয়া হলো কেন?

এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বলেন, বাছাই কমিটির মাধ্যমে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। 

মাধবপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও ফ্যামিলি কার্ড শুমারি কমিটির সদস্যসচিব মোহাম্মদ শাকিফ ইশমাম চৌধুরীর কাছে চারজনকে বাদ দেওয়ার বিষয়ে জানতে চাওয়া হলে তিনিও মন্তব্য করতে রাজি হননি। পরে তাঁর কার্যালয়ে গিয়েও তাঁকে পাওয়া যায়নি।

চারজনের মধ্যে একজনকে পুনরায় প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া গেলে বিষয়টি আরও স্পষ্ট হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু