Dhaka ১১:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

কিশোরগঞ্জে পাওনা টাকার বিরোধ: যুবক খুন, প্রতিবাদে অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ

কিশোরগঞ্জে মাত্র ২ হাজার ৪০০ টাকা পাওনা চাইতে গিয়ে মো. ইমরান (২২) নামের এক যুবককে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে এলাকাবাসী ও স্বজনরা মানববন্ধন করার পর অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

নিহত ইমরান কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের মধ্য কাতিয়ার চর গ্রামের আবদুস শহীদের ছেলে। অন্যদিকে অভিযুক্ত ব্যক্তি হলেন আবু কালাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে পাশের প্যাড়াভাঙ্গা এলাকায় আবু কালামের কাছে পাওনা ২ হাজার ৪০০ টাকা চাইতে যান ইমরান। এ নিয়ে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ইমরানকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন আবু কালাম। পরে গুরুতর আহত অবস্থায় তাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট বিচার ও আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মঙ্গলবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ বিশ্বরোডের নতুন জেলখানা মোড়ে তীব্র প্রবাত্মক মানববন্ধন করেন নিহতের স্বজন ও স্থানীয় জনসাধারণ। মানববন্ধনে বক্তারা সামান্য এই টাকার বিরোধে একটি তাজা প্রাণ ঝরে যাওয়ার তীব্র নিন্দা জানান এবং দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্তদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধন কর্মসূচি শেষ হওয়ার প্রায় আধা ঘণ্টা পর বিক্ষুব্ধ লোকজন অভিযুক্ত আবু কালামের বাড়িতে চড়াও হন। এ সময় তার বাড়িতে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করা হয়; এতে বসতঘরসহ মোট তিনটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি এবং কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু