Dhaka ০৪:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

সিরাজগঞ্জে কালভার্ট নির্মাণ প্রকল্পের বিল নিয়ে ইউপি সদস্যকে মারধর, বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ১১:৩০:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ২৩ বার

সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি উন্নয়ন প্রকল্পের বিলের অংশ থেকে ৫০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় সরোয়ার হোসেন আকন্দ (৪েনং ওয়ার্ড) নামের এক ইউপি সদস্যকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত সিরাজুল ইসলাম তোতা (৫৬) রায়গঞ্জ থানা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি ও সোনাখাড়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক।

গত সোমবার (২৬ অক্টোবর) বিকালে সোনাখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে এ অপ্রীতিকর ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ইউপি সদস্য স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরের উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় ১ লাখ ৬৫ হাজার টাকা ব্যয়ে একটি কালভার্ট নির্মাণ করেন ইউপি সদস্য সরোয়ার হোসেন। অভিযোগ রয়েছে, এই কাজের বিল উত্তোলনের সময় স্থানীয় বিএনপি নেতা সিরাজুল ইসলাম তোতা তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন।

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত সোমবার বিকালে সোনাখাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ঢুকে তোতা ওই ইউপি সদস্যকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে তিনি সরোয়ার হোসেনকে কিল-ঘুসি ও এলোপাতাড়ি মারধর করেন এবং পরিষদ থেকে ধাক্কা দিয়ে বের করে দেন।

ভুক্তভোগী সরোয়ার হোসেন জানান, নিজের তহবিল থেকে টাকা খরচ করে তিনি কালভার্টের নির্মাণকাজ শেষ করেছেন। কিন্তু বিএনপি নেতার চাঁদাবাজির কারণে তিনি বিলের চেক হাতে পাচ্ছেন না। তিনি বলেন, “পরিষদের সচিব চেক প্রস্তুত করে রাখলেও সিরাজুল ইসলাম তোতার হুমকির কারণে আমাকে চেক দেওয়া হচ্ছে না।” তিনি এ ঘটনার উপযুক্ত বিচার দাবি করেছেন।

চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা সিরাজুল ইসলাম তোতা বলেন, “পরিষদে ওই ইউপি সদস্যের সঙ্গে যা ঘটেছে, স্থানীয় বিএনপি নেতারা তা মীমাংসা করার দায়িত্ব নিয়েছেন। বিষয়টি সমাধান হয়ে যাবে।”

ঘটনার প্রত্যক্ষদর্শী সোনাখাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল জব্বার বলেন, “ইউপি সদস্যের ওপর ঘটে যাওয়া ওই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি আমার সামনেই হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।”

এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত সাপেক্ষে ঘটনার সত্যতা মিললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল খালেক পাটোয়ারী জানিয়েছেন, ইউনিয়ন পরিষদ চত্বরের ওই ঘটনার তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু