Dhaka ০৯:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

গোপালগঞ্জে মধুমতি নদীতে গোসল করতে গিয়ে দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া সাত বছরের এক শিশু নিখোঁজের ঘটনা ঘটেছে

আজ শনিবার (২৯ আগষ্ট) দুপুর ১ টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর পশ্চিম পাড়া।

এলাকায় মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে রাব্বি নামে ৭ বছরের এক শিশু। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছালে , ডুবুরি না থাকায় উদ্ধার কাজ শুরু করতে পারেনি। নিখোঁজ রাব্বি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার বাঁকা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে এবং বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

পরিবারের লোকজন জানায়,গত বৃহস্পতিবার বাবা-মায়ের সাথে হরিদাসপুরে মামা নূরে আলম খানের বাড়িতে বেড়াতে আসে রাব্বি।
শনিবার দুপুর ১টার দিকে একই বয়সী প্রতিবেশী মেহেরাবের সাথে মধুমতি নদীতে গোসল করতে যায় সে। গোসলের একপর্যায়ে নদীর স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয় শিশুটি।

খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালেও স্থানীয় ইউনিটে ডুবুরি না থাকায় তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করা সম্ভব হয়নি। তবে নিখোঁজ শিশুকে উদ্ধারে নদীজুড়ে স্থানীয়দের উদ্যোগে খোঁজাখুঁজি চালাতে দেখা গেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, মাদারীপুর থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।

ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছালে আনুষ্ঠানিক উদ্ধার অভিযান শুরু করা সম্ভব হবে।
পরে মাদারীপুর ফায়ার সার্ভিসের ২ জনের একটি ডুবুরির একটি ইউনিট এসে সন্ধ্যা ৭ ঘটিকা পর্যন্ত খোঁজ করেও নিখোঁজ রাব্বির সন্ধান পাওয়া যায় নাই।

নিখোঁজ শিশুর মামাতো ভাই মো: আশিক বলেন, আমার ফুফাতো ভাই রাব্বি আমাদের বাড়িতে অন্য বাচ্চাদের সাথে খেলা করছিল। হঠাৎ সে কাউকে না জানিয়ে অন্য আরেক শিশুর সাথে নদীতে গোসল করতে যায়। সে সাঁতার না জানায় হঠাৎ করে নিখোঁজ হয়েছে। পরে আমরা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে আসলো গোপালগঞ্জ জেলায় কোন ডুবুরি না থাকায় উদ্ধার অভিযান শুরু করতে পারেনি।

উদ্ধার কার্যক্রমে আসা ফায়ার সার্ভিসের লিডার মো: এসকেনদার আলী শেখ
বলেন, আমি গোপালগঞ্জে গত চার বছর ধরে চাকরি করছি, এ জেলার ফায়ার সার্ভিসের কোন ডুবুরি দল নেই। পানিতে যেকোনো ধরনের উদ্ধার কার্যক্রম চালাতে হলে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতায় খুলনা, মাদারীপুর অথবা ফরিদপুর থেকে ডুবুরিদলের সহযোগিতা নিতে হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু