Dhaka ০৯:৩২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩ শ্যালিকাকে বিয়ে ও টিকটক বিতর্ক: গ্রামবাসীর সামনে ক্ষমা চাইলেন শ্যালিকা, কান ধরে তওবা করলেন শ্বশুর এই হত্যাকাণ্ডের বিচার হবে ইনশাআল্লাহ – মাওলানা বোরহান উদ্দিন।

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে শাস্তির মুখে রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার রাউল আসেন্সিও

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৮:০৬:১০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৩২ বার

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন রিয়াল মাদ্রিদের ২৩ বছর বয়সী সেন্ট্রাল ডিফেন্ডার রাউল আসেন্সিও। এ ঘটনার পর স্পেনের এক আদালত তাকে অর্থদণ্ড দেওয়ার পাশাপাশি আট মাসের জন্য ড্রাইভিং লাইসেন্স বাতিল করেছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএস-এর এক প্রতিবেদনে জানানো হয়, গত ১৬ আগস্ট সকাল সাড়ে ৬টার দিকে জিসি-১ হাইওয়ের ৩৭.৫ কিলোমিটার এলাকায় একটি ব্রেথলাইজার চেকপোস্টে আসেন্সিওর পোর্শে ম্যাকান জিটিএস গাড়িটি আটকানো হয়। পরীক্ষা করা হলে তার শরীরে প্রতি লিটারে ০.৯০ মিলিগ্রাম অ্যালকোহল ধরা পড়ে—যা পরবর্তী পরীক্ষায়ও নিশ্চিত হয়। স্প্যানিশ আইন (দণ্ডবিধির ৩৭৯.২ ধারা) অনুযায়ী, শরীরে অ্যালকোহলের পরিমাণ প্রতি লিটারে ০.৬০ মিলিগ্রামের বেশি থাকলে গাড়ি চালানো শাস্তিযোগ্য অপরাধ।

ঘটনার পর দ্রুত বিচারিক আদালতে উপস্থিত হয়ে নিজের দোষ স্বীকার করে নেন এই রিয়াল তারকা। পরে তার সাথে থাকা এক ব্যক্তি গাড়িটি চালিয়ে নিয়ে যান।

আইনি প্রক্রিয়া শেষে আদালত তাকে প্রতিদিন ১২০ ইউরো করে মোট ৪ মাস মেয়াদে ১৪,৪০০ ইউরো জরিমানা করে। সেই সাথে আগামী ৮ মাসের জন্য তার ড্রাইভিং নিষিদ্ধ ঘোষণা করা হয়।

পুরো বিষয়টি রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ক্লাব সূত্র জানিয়েছে, আসেন্সিও নিজের ভুল স্বীকার করে তা পেছনে ফেলে মাঠে মনোযোগ দিতে চান। দুর্বলতা কাটিয়ে ক্লাবের জন্য শতভাগ দেওয়ার এবং নিজেকে নতুনভাবে মেলে ধরার প্রতিশ্রুতি দিয়েছেন এই তরুণ ডিফেন্ডার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী