Blog

  • ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশনের প্রতিনিধি দলের সঙ্গে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎঃ

    ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশনের প্রতিনিধি দলের সঙ্গে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎঃ

    গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জনাব জাকারিয়া তাহের আজ তাঁর কার্যালয়ে ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশনের একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

    সাক্ষাৎকালে প্রতিনিধি দল মন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানায়। এ সময় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে আন্তরিক মতবিনিময় হয়। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করতে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বয় এবং সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।

    প্রতিনিধি দল গৃহায়ন ও গণপূর্ত খাতের বিভিন্ন বিষয় নিয়ে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। মন্ত্রী তাদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং যৌক্তিক ও জনকল্যাণমূলক প্রস্তাবসমূহ গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস প্রদান করেন।

    সাক্ষাৎ শেষে উভয় পক্ষ ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে।

  • তাহিরপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক,বিয়ে না করলে আত্মহত্যা হুমকি

    তাহিরপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক,বিয়ে না করলে আত্মহত্যা হুমকি

    আমির হোসাইন
    ‎সুনামগঞ্জ প্রতিনিধি

    সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ইসলামপুর এলাকায় বিয়ের দাবিতে এক তরুণী প্রেমিকের বাড়িতে অনশন করছেন। অভিযুক্ত প্রেমিক তাবির হোসেন (২৫) উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও বিএনপির সাবেক সভাপতি সফি মেম্বারের (শফিকুল ইসলাম) ছেলে। বিয়ের দাবি নিয়ে বাড়িতে আসার পর পর থেকেই প্রেমিকাকে দেখে গা ডাকা দিয়েছে এমন অভিযোগ ওই তরুণী। তরুণীর বাড়ি একই ইউনিয়নের ভোলাখালী গ্রামে।

    ‎

    ‎মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ঘটনাস্থলে গিয়ে ওই তরুণীর সাথে কথা হলে সাংবাদিকদের জানান, মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক হওয়ার পর গত এক বছর ধরে তাবিরের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। তার দাবি, প্রেমিক তাবির বিয়ে করার কথা বলে বাড়ি থেকে বেড় করে এনে ওই তরুণীকে সোমবার সকাল ১০টা যাদুকাটা নদীর মিয়ারচড় পাঠানপাড়া খেয়াঘাট এলাকা থেকে নৌকা করে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে নিয়ে ঘোরাফেরা করেন। এছাড়া, বিভিন্ন সময় বিভিন্ন স্থানে নিয়ে বিয়ে করার কথা বলে কৌশলে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন প্রেমিক তাবির বলেও অভিযোগ করেন তিনি। পরে সন্ধ্যার দিকে কৌশলে তার ব্যবহৃত মোবাইল ফোন ও সঙ্গে থাকা টাকা-পয়সা নিয়ে বাদাঘাট বাজারে তরুণীকে ফেলে পালিয়ে যায় প্রেমিক তাবির।

    ‎

    ‎তরুণী আরও বলেন, এরপর কোন উপায় না পেয়ে সন্ধ্যার পর থেকে তাবিরের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অবস্থান নেন এবং অনশন শুরু করেন। তার একমাত্র দাবি, প্রেমের সম্পর্ক করে বিয়ের প্রলোভন দেখিয়ে আমার ইজ্জত সম্মান নষ্ট করে এখন বিয়ে না করে মাকে বাজারে ফেলে পালিয়ে গেছে। এখন আমারতো আর কিছুই নাই। তাবির তাকে বিয়ে করবেনা কেন। বিয়ে না করলে ওই তরুণী আত্মহত্যার মতো কঠিন সিদ্ধান্ত নিতে পারেন বলেও সাংবাদিকদের জানান।

    ‎

    ‎স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার সন্ধ্যা থেকে ওই তরুণী তাবিরের বাড়িতে অবস্থান করছেন। মঙ্গলবার দুপুর পর্যন্তও তিনি সেখানে অনশনরত ছিলেন। ঘটনাটি জানাজানি হলে এলাকায় উৎসুক মানুষের ভিড় জমে।

    ‎

    ‎এদিকে, মঙ্গলবার দুপুরে সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকদের সঙ্গে তাবিরের বড় বোন সুমনা অসৌজন্যমূলক আচরণ করেছেন বলে সংশ্লিষ্ট সাংবাদিকরা অভিযোগ করেন।

    ‎

    ‎এ বিষয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, “বিষয়টি আমার জানা আছে। বাদাঘাট পুলিশ ফাঁড়িকে অবগত করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

    ‎

    ‎তবে এ বিষয়ে অভিযুক্ত তাবিরকে না পাওয়ায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে তাবিরের বাবার বক্তব্য জনতে মোঠো ফোনের কল দিলে তিনি বলেন , আমি অসুস্থ চিকিৎসার জন্য ময়মনসিংহ আছি। আমি কিছুই জানিনা।

  • ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হলো দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন,এমপিকে

    ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হলো দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন,এমপিকে

    আজ ২৭ জুলাই ২০২৬ তারিখে শেরপুর সফর উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব এম. ইকবাল হোসেইন, এমপি কে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানান জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, মিজ্ ফরিদা ইয়াসমিন।

    এ সময় পুলিশ সুপার, শেরপুর জনাব এ, কে, এম জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সার্কিট হাউজ, শেরপুরে উপস্থিত থেকে মাননীয় প্রতিমন্ত্রীকে স্বাগত জানান এবং শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুর।

  • কুমিল্লার বরুড়ায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির চেষ্টা: ইউনিয়ন ছাত্রদল সভাপতিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

    কুমিল্লার বরুড়ায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির চেষ্টা: ইউনিয়ন ছাত্রদল সভাপতিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

    নিজস্ব প্রতিবেদক, বরুড়া:

    কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস উত্তর ইউনিয়নের রহিমপুর এলাকায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির চেষ্টার ঘটনায় উত্তর খোশবাস ইউনিয়ন ছাত্রদলের সভাপতিসহ ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

    কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বরুড়া জোনাল অফিসের প্রকৌশলী মো. বোরহান উদ্দিন বাদী হয়ে বরুড়া থানায় মামলাটি দায়ের করেন। মামলাটি থানার মামলা নং-১৫ হিসেবে রুজু হয়েছে। মামলায় বাংলাদেশ দণ্ডবিধির ৩৭৯ (চুরি) ও ৪১১ (চোরাই মাল গ্রহণ বা হেফাজতে রাখা) ধারায় অভিযোগ আনা হয়েছে।

    পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই রাতে উপজেলার রহিমপুর এলাকায় একটি পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির চেষ্টা করা হয়। এ সময় স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে একজনকে আটক করে বরুড়া থানা পুলিশের কাছে সোপর্দ করেন। পরে আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত করে আরও কয়েকজনকে মামলার আসামি করা হয়।

    মামলার এজাহারে নাম উল্লেখ করা আসামিরা হলেন— ১. সায়মন (২১), পিতা: মোতালেব, গ্রাম: রহিমপুর। ২. রোমান হোসেন (২৮), পিতা: তাজুল ইসলাম, গ্রাম: ইলাশপুর। তিনি উত্তর খোশবাস ইউনিয়ন ছাত্রদলের বর্তমান সভাপতি। ৩. রাতুল (২০), পিতা: কামাল, গ্রাম: রহিমপুর। ৪. রাব্বি (২৫), পিতা: ওসমান গনি, গ্রাম: খোশবাস। ৫. মাসুদ (২১), পিতা: বাবুল, গ্রাম: খোশবাস। ৬. রাকিব (২৩), পিতা: জামাল, গ্রাম: ইলাশপুর।
    এছাড়াও মামলায় অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করা হয়েছে।

    এ বিষয়ে বরুড়া থানার পুলিশ জানায়, মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। ঘটনাস্থল থেকে আটক হওয়া একজনকে আইনের আওতায় আনা হয়েছে এবং ওয়ারেন্টভুক্ত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, ৫ আগস্টের পর রুমন হোসেনের এর নেতৃত্বে এলাকার চুরি ডাকাতি সহ চাঁদাবাজির পরিমাণ বেড়েছে। অভিযুক্তদের মধ্যে কয়েকজন অতীতেও এলাকায় চুরি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে এলাকায় প্রচলিত অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে আদালতের কোনো চূড়ান্ত রায় হয়নি।

    স্থানীয়রা এ ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
    প্রসঙ্গত, ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানা গেছে। তবে মামলাটি তদন্তাধীন থাকায় চূড়ান্ত সত্যতা তদন্ত শেষে নিশ্চিত হবে।

  • নাগরপুরে সড়ক দুর্ঘটনায় ফল ব্যবসায়ীর মৃত্যু

    নাগরপুরে সড়ক দুর্ঘটনায় ফল ব্যবসায়ীর মৃত্যু

    মোঃ আশরাফুল হক বাবু
    নাগরপুর টাঙ্গাইল জেলা প্রতিনিধ:

    টাঙ্গাইলের নাগরপুর উপজেলার তেবাড়িয়া গ্রামের বাসিন্দা, স্থানীয় রাজা মেম্বারের ছোট ভাই ও ফল ব্যবসায়ী মোঃ সবুর সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন

    (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

    পারিবারিক সূত্রে জানা যায়, ২৮ জুলাই আনুমানিক ভোর ৪টার দিকে রাজশাহী থেকে নিজ বাড়িতে ফেরার পথে সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায় একটি ট্রাকের সঙ্গে তাঁর বহনকারী গাড়ির সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।

    মোঃ সবুরের আকস্মিক মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে স্বজন, প্রতিবেশী ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

    মহান আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তাঁর পরিবারকে এই শোক সইবার ধৈর্য দান করুন। আমিন।

  • তাহিরপুর পাটলাই নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের দাবিতে শ্রীপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত

    তাহিরপুর পাটলাই নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের দাবিতে শ্রীপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত

    আমির হোসাইন
    সুনামগঞ্জ প্রতিনিধি।

    সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পাটলাই, যাদুকাটা, সুরমা ও লালপুর নদীতে বিআইডব্লিউটিএ ও টোল-টেক্সের নামে অবৈধ অর্থ আদায়ের অভিযোগে চলমান আন্দোলনের অংশ হিসেবে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় দাবি আদায়ে আগামী ২৮ জুলাই (মঙ্গলবার) সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য নৌ-ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়।

    বাংলাদেশ কার্গো ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়ন, তাহিরপুর উপপরিষদ শাখার আয়োজনে সোমবার (২৭ জুলাই) বিকেলে পাটলাই নদীর তীরে শ্রীপুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ব্যবসায়ী, নৌযান মালিক,শ্রমিক,মাঝি,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নদীপারের শতাধিক মানুষ অংশ নেন।

    মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খলিল মিয়া। এতে বক্তব্য রাখেন সহ-সভাপতি রতন সরকার,সাধারণ সম্পাদক জামাল হোসেন এবং ব্যবসায়ী গোলাম মোস্তফাসহ আরও অন্যান্য নৌ-শ্রমিকেরা।

    বক্তারা অভিযোগ করেন,পাটলাই,যাদুকাটা, সুরমা ও লালপুর নদীপথে চলাচলকারী নৌযান থেকে বিআইডব্লিউটিএ ও টোল-টেক্সের নামে অর্থ আদায় করা হচ্ছে। এর ফলে নৌযান মালিক, ব্যবসায়ী ও শ্রমিকরা দীর্ঘদিন ধরে আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন এবং নদীপথে স্বাভাবিক বাণিজ্য ও পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে।তারা বলেন, নদীপথে চলাচলের নামে কোনো ধরনের হয়রানি বা অবৈধ অর্থ আদায় মেনে নেওয়া হবে না। অবিলম্বে এসব কার্যক্রম বন্ধ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় আন্দোলন আরও কঠোর করা হবে।বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও সমস্যার কোনো কার্যকর সমাধান হয়নি। তাই বাধ্য হয়ে ব্যবসায়ী,নৌযান মালিক ও শ্রমিকরা ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নেমেছেন।

    মানববন্ধন থেকে আগামী ২৮ জুলাই (মঙ্গলবার) সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য নৌ-ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়। বক্তারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত পাটলাই,যাদুকাটা,সুরমা ও লালপুর নদীপথে পণ্যবাহী ও কার্গো নৌযান চলাচল বন্ধ থাকবে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত আলোচনায় বসে সমস্যার সমাধানের আহ্বান জানানো হয়।

    তবে টোল আদায়ের অভিযোগের বিষয়ে বিআইডব্লিউটিএ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

  • কাউখালীতে জমিজমা ও পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ, আহত ৮

    কাউখালীতে জমিজমা ও পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ, আহত ৮

    কাউখালী উপজেলা প্রতিনিধি

    পিরোজপুরের কাউখালীতে জমিজমা সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন। আহতদের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
    মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের পশ্চিম ফলোইবুনিয়া গ্রামের বাইতুন নূর জামে মসজিদের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
    স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের কালাম হাওলাদারের পরিবারের সঙ্গে রফেজ উদ্দিন চৌকিদারের পরিবারের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ ও পূর্ব শত্রুতা চলে আসছিল। এ নিয়ে ইউনিয়ন পরিষদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা একাধিকবার সালিশের উদ্যোগ নিলেও বিরোধের স্থায়ী সমাধান হয়নি।
    ঘটনার দিন সকালে কালাম হাওলাদারের ছেলে মিরাজ হাওলাদার, রিয়াজ হাওলাদার ও মহারাজ হাওলাদারের সঙ্গে রফেজ উদ্দিন চৌকিদারের ছেলে মোশাররফ চৌকিদার, শহিদুল চৌকিদার, মোশাররফ চৌকিদারের ছেলে শাহীন চৌকিদারের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দেশীয় ধারালো অস্ত্র ব্যবহার করা হলে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হন।
    স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
    মিরাজ হাওলাদার বলেন, “আমাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।
    অপর পক্ষের শাহীন চৌকিদার বলেন, “আমরাও হামলার শিকার হয়েছি। আমাদের পরিবারের সদস্যরাও আহত হয়েছে।
    কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, “সংঘর্ষের খবর পাওয়া গেছে।বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা
    গ্রহণ করা হইবে

  • গোপালগঞ্জ ঢাকা-খুলনা মহাসড়কে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার

    গোপালগঞ্জ ঢাকা-খুলনা মহাসড়কে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার

    লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি:

    আজ মঙ্গলবার (২৮ জুলাই) রাত ১টায় গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে এক মধ্য বয়সী নারীর মরদেহ উদ্ধার করেছে ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ।

    ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রুকুনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন ও বলেন, মহাসড়কের পাশে অজ্ঞাত পরিচয়ের মধ্যবয়সী এক নারীর মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিক ভাবে ওই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য পুলিশ ও পিবিআই কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে তিনি জানান৷

  • টাংগাইলের ধনবাড়ীতে কৃষকদের মাঝে আমন মৌসুমের কৃষি উপকরণ বিতরণ।

    টাংগাইলের ধনবাড়ীতে কৃষকদের মাঝে আমন মৌসুমের কৃষি উপকরণ বিতরণ।

    রাকিব হাসান, টাংগাইল

    কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে,
    এলএসটিডি প্রকল্পের অর্থায়নে এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয়, টাঙ্গাইলের তত্ত্বাবধানে আমন/২০২৬ মৌসুমে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। ২৮ জুলাই মঙ্গলবার সকাল ১১ টা। উপকরণ বিতরণ কার্যক্রমের আওতায় কৃষকদের মাঝে সার, কীটনাশক ও সাইনবোর্ড ও ৬৫ জন কৃষককের মাঝে সার বিতরণ করা হয়।
    এ কার্যক্রমের মাধ্যমে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ এবং আমন ধানের উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের উৎসাহিত করা হয়। এসময় উপস্থিত ছিলেন ড. মসউদ ইকবাল, এসএসও এবং প্রধান, আদিবা আফরিন রিম বৈজ্ঞানিক কর্মকর্তা, মোঃ আনিসুর রহমান, সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা সহ,
    কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, এলএসটিডি প্রকল্পের সহায়তায় কৃষকদের প্রয়োজনীয় কৃষি উপকরণ প্রদান কৃষি উৎপাদন বৃদ্ধি ও প্রযুক্তি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া মাঠ পর্যায়ে আধুনিক ও টেকসই কৃষি ব্যবস্থাপনা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • মা-মঞ্জিলে রাজউকের অনুমোদন ছাড়া ইমারত নির্মাণের অভিযোগ, মালিকের দাবি—‘প্ল্যান নেই

    মা-মঞ্জিলে রাজউকের অনুমোদন ছাড়া ইমারত নির্মাণের অভিযোগ, মালিকের দাবি—‘প্ল্যান নেই

    রাজধানীর যাত্রাবাড়ীর উত্তর কুতুবখালী এলাকার ৯/৩৬ নম্বর হোল্ডিংয়ে অবস্থিত ‘মা-মঞ্জিল’ নামের একটি ভবন রাজউকের অনুমোদন ছাড়াই নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভবনটির মালিক হাজী মো. মোক্তার হোসেন। এলাকাবাসীর দাবি, প্রয়োজনীয় অনুমোদন ছাড়া দ্রুতগতিতে ভবনটির নির্মাণকাজ সম্পন্ন করা হয়েছে, যা স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঢাকা শহরের মধ্যে কোনো ভবন নির্মাণ করতে হলে রাজউকের অনুমোদন বাধ্যতামূলক। কিন্তু ‘মা-মঞ্জিল’ ভবনটি সেই অনুমোদন ছাড়াই নির্মাণ করা হয়েছে। তাদের ভাষ্য, ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় একাধিকবার মালিককে বিষয়টি জানানো হলেও তিনি তা আমলে নেননি। বরং সংশ্লিষ্ট আইন ও বিধি-বিধানের তোয়াক্কা না করে ভবন নির্মাণ অব্যাহত রাখেন। এ কারণে ভবনটি যে কোনো সময় দুর্ঘটনার কারণ হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।বিভিন্ন সূত্র ও গণমাধ্যমে প্রকাশিত তথ্যের উদ্ধৃতি দিয়ে এলাকাবাসীর দাবি, রাজউকের অনুমোদন ছাড়া নির্মিত ভবনগুলোর ক্ষেত্রে অনেক সময় অনুমোদিত নকশা ও প্রকৌশলগত মানদণ্ড অনুসরণ করা হয় না। ফলে নির্মাণকাজে অনিয়মের ঝুঁকি বেড়ে যায় এবং ভবিষ্যতে দুর্ঘটনার আশঙ্কাও বৃদ্ধি পায়। তাদের অভিযোগ, কিছু অসাধু ভবন মালিক নির্মাণ ব্যয় কমানোর উদ্দেশ্যে অনুমোদন না নিয়েই ভবন নির্মাণ করে থাকেন, যা জননিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।এলাকাবাসীর আরও দাবি, বিভিন্ন গণমাধ্যমে একাধিকবার রাজউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ না করার বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হলেও অনেক মালিক তা উপেক্ষা করে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। এর ফলে অনুমোদনহীন ভবনগুলোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।এ বিষয়ে ভবনের মালিক মো. মোক্তার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, “আমার কোনো বাড়ির প্ল্যান নেই।” একই সঙ্গে তিনি আরও অভিযোগ করেন, নাম প্রকাশে অনিচ্ছুক রাজউকের একজন কর্মকর্তা প্রতি দুই থেকে তিন মাস পরপর তার কাছ থেকে টাকা নিয়ে থাকেন। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা বা রাজউকের বক্তব্য পাওয়া যায়নি এবং অভিযোগটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।এ বিষয়ে রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। অনুমোদন সংক্রান্ত নথিপত্র এবং মালিকের দাবির সত্যতা যাচাই সাপেক্ষে পরবর্তী প্রতিবেদনে বিস্তারিত তুলে ধরা হবে।(চলবে—দ্বিতীয় পর্ব)