Blog

  • কালীগঞ্জে পরীক্ষার ফি’ আদায়ের অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন

    কালীগঞ্জে পরীক্ষার ফি’ আদায়ের অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন

    কালিগঞ্জ উপজেলার ছ্নকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির খসরুর বিরুদ্ধে ৩০ টাকা করে পরীক্ষার ফি আদায়ের অভিযোগের তদন্ত সম্পন্ন হয়েছে। ছনকা গ্রামের অভিভাবক সদস্য শেখ আতাউর রহমান(গত ১৪ জুলাই) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নিকট অভিযোগের প্রেক্ষিতে সোমবার (২৭ জুলাই) বেলা ১১ টার দিকে বিদ্যালয় ভবনে এ তদন্ত কাজ অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দীপক কুমার রায়ের গঠিত তদন্ত কমিটি উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা যতি শংকর রায়, আবু সেলিম ও আব্দুর রাকিবের নেতৃত্বে উপস্থিত অভিভাবক ও সচেতন মহলের উপস্থিতিতে এ তদন্ত কার্যক্রম সম্পন্ন হয়। তদন্ত কার্যক্রমের সময় অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ লুৎফর রহমান গং ও তার আপন ভাই অভিযোগকারী আতাউর ও ভাইপোদের সঙ্গে দীর্ঘদিন পারিবারিক, জমিজমা, সংক্রান্ত, পাল্টাপাল্টি মামলা-মোকাদ্দমা, ম্যানেজিং কমিটি গঠন সহ নানা বিষয় নিয়ে বিরোধের বিষয়টি উঠে আসে। তদন্তকালে উপস্থিত অভিভাবক ও সুধীদের মধ্যে তকদির হোসেন, শফিকুল ইসলাম, আব্দুল্লাহ, সিরাজুল ইসলাম, আমজাদ হোসেন, কেরামত আলী, শরিফুল ইসলাম, শেখ কামরুজ্জামান সহ অন্যান্যরা তাদের বক্তব্যে বলেন পরীক্ষার ফি নেওয়ার সরকারি বিধান না থাকলেও প্রধান শিক্ষক আমির খসরু সরকারি আদেশ অমান্য করে নিয়ম বহির্ভূত ভাবে টাকা নিয়েছেন। তবে এ বিষয়ে প্রধান শিক্ষক ফি নেওয়ার বিষয়টি অস্বীকার করে জানান গত ২০/ ৪/ ২৬ ইং তারিখে তৎকালীন এডহক কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক বিদ্যালয়ে পর্যাপ্ত পরিমাণে স্লিপের টাকার স্বল্পতায় শিক্ষার্থীদের নিকট হতে প্রশ্ন ফি নেওয়ার সিদ্ধান্ত হলেও সেটা নেওয়া হয়নি। উক্ত এডহক কমিটির সভাপতি উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুর রাকিব জানান বিদ্যালয় ফান্ডে স্লিপের টাকার স্বল্পতা থাকলেও কোনো শিক্ষার্থীদের নিকট থেকে ফি বাবদ কোন টাকা নেওয়া হয়নি। তবে বেশ কয়েকজন মহিলা অবিভাবক স্বেচ্ছায় কাউকে না জানিয়ে টাকা দিয়েছিলেন। তবে এ প্রসঙ্গে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রেহানা খাতুন জানান পরীক্ষার ফি বাবদ কোন টাকা নেওয়া হয়নি । তবে যাদের প্রয়োজন সেই সমস্ত শিক্ষার্থীরা হ্যান্ড নোট ফটোকপি খরচ বাবদ ১০/১৫ টাকা করে দিয়েছিল তবে এ ঘটনায় প্রধান শিক্ষকের কোন আদেশ বা নির্দেশনা ছিল না। তবে কয়েকজন অভিভাবক সদস্য বিদ্যালয় কর্তৃ পক্ষকে না জানিয়ে স্বেচ্ছায় পরীক্ষার ফি প্রদান করেন। এই বিষয়টিকে পুঁজি করে অভিভাবক সদস্য শেখ আতাউর রহমান গংরা সামাজিকভাবে হয়রানি করার জন্য প্রধান শিক্ষক আমির খসরুর বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট অভিযোগ দায়ের করেন। এ প্রসঙ্গে অত্র বিদ্যালয়ে গত ৯/৭/২৬ ইং তারিখে গঠিত ম্যানেজিং কমিটির সভাপতি শেখ লুৎফর রহমান তার বক্তব্যে বলেন শিক্ষার পরিবেশ নষ্ট হোক সে ব্যাপারে আমরা সবাই একমত হলেও দীর্ঘদিন যাবত স্কুলের কোন সমস্যা না থাকলেও আমার ভাই শেখ আতাউর রহমান বছরের পর বছর বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করে আসছে। এই চক্রটি গত কয়েকদিন আগেও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট ম্যানেজিং কমিটি গঠন নিয়ে অভিযোগ করেও কোন সত্যতা প্রমাণ করতে পারেনি। ছনকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় সাড়ে ৩,শ’র অধিক ছাত্র-ছাত্রী থাকলেও আজ পর্যন্ত কোন অভিভাবকের পক্ষ থেকে এ ধরনের কোন অভিযোগ পাওয়া যায়নি। ওই সময় উপস্থিত অভিভাবক ও সচেতন, সুধী মহল বিদ্যালয়ের শিক্ষার , মান পরিবেশ কোন অবস্থাতেই অবনতিতে ঠেলছ দেওয়া যাবে না বলে আশাবাদ ব্যক্ত করেন। পত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ও উজ্জীবনী মাধ্যমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক মোস্তাহিদ রহমান বলেন সবার সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার পরিবেশ উন্নত করতে আমাদের যা যা করণীয় সেটা করব। এক্ষেত্রে যদি প্রধান শিক্ষকেরও কোন গাফিলতি থাকে সে ব্যাপারেও পদক্ষেপ নেব তবে ষড়যন্ত্রকারীদের কোন ছাড় দেওয়া হবে না। মডেল বিদ্যালয় সুনাম অক্ষুন্ন রাখতে শিক্ষক অভিভাবক এবং সানকাবাসী সহ সবাইকে একযোগে কাজ করতে হবে। তদন্ত কার্যক্রম শেষে তদন্ত কর্মকর্তা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা যতি শংকর রায় ও আবু সেলিম উপস্থিত সাংবাদিকদের জানান তদন্ত কার্যক্রমে যেটা পাওয়া গেছে সে বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে এ ব্যাপারে কোন ধরনের অনিয়মের আশ্রয় নেওয়া হবে না বলে আশ্বস্ত করেন। পারিবারিক কোন্দলকে পুঁজি করে দীর্ঘ ২০/৩০ বছর ধরে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সহ নানাবিধ ষড়যন্ত্র নিয়ে একের পর এক মিথ্যা অভিযোগ পাল্টা অভিযোগ চলে আসছে।

  • অতিরিক্ত দাম ও সারের কৃত্রিম সংকট রোধে বুড়িচংয়ে মনিটরিং কমিটির সভা।

    অতিরিক্ত দাম ও সারের কৃত্রিম সংকট রোধে বুড়িচংয়ে মনিটরিং কমিটির সভা।

    গাজী কুদ্দুছুর রহমান সোহাগ
    কুমিল্লা ( বুড়িচং) প্রতিনিধি।

    কুমিল্লার বুড়িচং উপজেলায় কৃষকদের নির্ধারিত মূল্যে সার ও বীজ সরবরাহ নিশ্চিত করতে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সারের কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত মূল্য আদায় এবং বিক্রয় সংক্রান্ত অনিয়ম প্রতিরোধে কঠোর নজরদারির ওপর গুরুত্বারোপ করা হয়।

    সোমবার (২৭ জুলাই) বিকেল ৪টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আফরিনা আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আতিকুর রহমান, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুল জলিল, সার ডিলার মো. আবুল হোসেন, মো. মিজানুর রহমান, মাসুক আলমসহ উপজেলার বিসিআইসি, বিএডিসি এবং বিভিন্ন ইউনিয়নের খুচরা সার ডিলাররা।

    সভায় আসন্ন কৃষি মৌসুমে কৃষকদের প্রয়োজনীয় সার ও বীজের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। বিশেষ করে বাজারে কোনোভাবেই সারের কৃত্রিম সংকট সৃষ্টি না করা, সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দাম আদায় থেকে বিরত থাকা এবং প্রতিটি ডিলার ও খুচরা ডিলারকে সার বিক্রির ভাউচার সংরক্ষণ করার নির্দেশনা দেওয়া হয়।

    এ সময় বক্তারা বলেন, কৃষকদের স্বার্থ রক্ষায় সার বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কোনো ধরনের অনিয়ম, মজুতদারি বা অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    সভা শেষে কৃষকদের দোরগোড়ায় সঠিক দামে এবং সময়মতো সার পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকল ডিলার ও কর্মকর্তাদের সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

  • চন্দ্রিমার পল্লী বিলাস: ফুলে ফুলে সুশোভিত এই পুষ্প কানন থেকে বাণিজ্যিকভাবে বীজ ও কাটিং বাজারজাত শুরু

    চন্দ্রিমার পল্লী বিলাস: ফুলে ফুলে সুশোভিত এই পুষ্প কানন থেকে বাণিজ্যিকভাবে বীজ ও কাটিং বাজারজাত শুরু

    -বিশ্বজিৎ চক্রবর্তী
    টাঙ্গাইল জেলা প্রতিনিধি :

    টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলাধীন গোপালপুর পৌরসভার ৩-নং ওয়ার্ডের গ্রাম আভূঙ্গী চরপাড়া। এই গ্রামেই ফুলের সৌন্দর্য আর বাণিজ্যিক সম্ভাবনার এক অনন্য আবাসস্থলের প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে নূর-ঈ-জাহান চন্দ্রিমার পল্লী বিলাস। করোনাকালিন সময়ের অলস অবসরে বিভিন্ন ইউটিউব চ্যানেল, গ্রুপ ও পেইজ থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করে ইচ্ছে ও আগ্রহ পূরণের স্বপ্ন নিয়ে চন্দ্রিমা বাগানবিলাসী হয়ে উঠে। তাই তার ঐকান্তিক উদ্দীপনায় ২০২০ সাল থেকে এই পুষ্প কাননের যাত্রা শুরু। নানা জাতের দেশি-বিদেশি ফুলের সমারোহে সজ্জিত এই পুষ্প কানন শুধু দর্শনার্থীদেরই মন জয় করছে না, বরং অনলাইনভিত্তিক ফুলের বীজ ও কাটিং বিক্রির মাধ্যমে উদ্যোক্তা হিসেবে পরিচিতি পেয়ে পুষ্পপ্রেমীদের আগ্রহী করে তুলতেও দৃষ্টান্ত স্থাপন করেছে। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জায়গায় নতুন নতুন উদ্যোক্তা তৈরির ক্ষেত্রেও বিশেষভাবে অবদান রেখে চলেছে।
    তার নিজস্ব দুটি পেইজের মাধ্যমে তার এই সৃজনশীল কর্মকান্ডের প্রচার প্রসারেও ভূমিকা রেখে আসছে। তার পেইজ দুটি হচ্ছে : ( Chandrima’s Garden এবং Mumu’s Garden) সমস্ত বাগানজুড়ে রয়েছে গোলাপ, জারবেরা, ডালিয়া, সূর্যমুখী, রজনীগন্ধা, চন্দ্রমল্লিকা, জিনিয়া, কসমস, জবা, টগর, বেলি, গাঁদা, বাগান বিলাস, নয়নতারা, পুর্তলিকা, থাই রেইন লিলি, ডেলিলি, ক্যালাডিয়াম, অপরাজিতা, ক্রিসমাস ক্যাকটাস, থাই পদ্মসহ বিভিন্ন মৌসুমি ও বারোমাসি ফুল। প্রতিটি গাছের নিবিড় পরিচর্যা করা হয় অত্যন্ত যত্নের সঙ্গে, ফলে সারাবছরই বাগানটি রঙিন ফুলে ফুলে সুশোভিত থাকে।
    জানা গেছে, এই পল্লী বিলাস থেকে দেশজুড়ে অনলাইনের মাধ্যমে বিভিন্ন প্রজাতির ফুলের বীজ, কাটিং, কলম ও চারা সরবরাহ করা হচ্ছে। কুরিয়ার সেবার মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের ফুলপ্রেমী ও নার্সারি উদ্যোক্তাদের কাছে নিরাপদে এসব পণ্য স্ব-স্ব ঠিকানায় পৌঁছে দেওয়া হচ্ছে।
    পুষ্প উদ্যোক্তা নূর-ঈ-জাহান চন্দ্রিমা বিভিন্ন প্রস্নোত্তরে বলেন -: “সৌন্দর্যবর্ধনের পাশাপাশি ফুলচাষকে লাভজনক কৃষিভিত্তিক পণ্যতে উপনীত করাই আমার একমাত্র লক্ষ্য। আমার এই বাগানে ৬০ কালারের পুর্তলিকা, ২৮০ প্রজাতির থাই রেইন লিলি, ১৫ কালারের ডেলিলি, ৫০ প্রজাতির ক্যালাডিয়াম, ১০ কালারের অপরাজিতা, ৫ প্রজাতির ক্রিসমাস ক্যাকটাস, ১৫ প্রজাতির থাই পদ্ম, ৫ কালারের গোলাপ, ৪ কালারের জবাসহ আরও বিভিন্ন প্রজাতির ফুলের বীজ রয়েছে।
    থাইল্যান্ডের বিভিন্ন পেইজ থেকে আমি জানতে পারি বর্তমানে অনেক প্রজাতির লিলি হয়। আমার আগ্রহ ভবিষ্যতে লিলি নিয়ে আরও ব্যাপকভাবে কাজ করার। ইতিমধ্যে পদ্ম নিয়ে আমি কাজ শুরু করেছি এবং সফলও হচ্ছি । আমি এখন পযর্ন্ত তিনটি দেশে বীজ পাঠিয়েছি। সেই দেশগুলো হচ্ছে ভারত, কাতার ও জর্ডান। শতভাগ নিশ্চয়তা দিয়েই আমি বীজ ও কাটিং বাজারজাত করে থাকি। কোনো কারণে যদি বীজ ও কাটিং নষ্ট হয় সেক্ষেত্রে চার্জবিহীন পূণরায় আমি সেগুলো পাঠানোর ব্যবস্থা করে থাকি। আমি চাষে শুধুমাত্র প্রাকৃতিক জৈব সার ব্যবহার করি। কোনো কীটনাশক ব্যবহার করি না। এছাড়াও আমার পেইজ থেকে ফ্রিতে ফুল চাষের বিভিন্ন পরামর্শ প্রদান করে থাকি। মানসম্মত বীজ ও কাটিং সরবরাহের মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরিতেও আমি কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে বিরল ও উন্নত জাতের ফুলের সংগ্রহ আরও বাড়ানোর পরিকল্পনা আমার রয়েছে। আমার ঐকান্তিক ইচ্ছে, ব্যাপক প্রচারের মাধ্যমে বানিজ্যিকভাবে দেশে-বিদেশে আমার বাগানের ফুলবীজ ও কাটিং আরও বেশি পরিমাণে বাজারজাত করা। ”
    স্থানীয়দের মতে, নূর-ঈ-জাহান চন্দ্রিমার পল্লী বিলাস প্রাকৃতিক সৌন্দর্যের মনোরম পরিবেশ সৃষ্টির পাশাপাশি দেশ-বিদেশে অনলাইনভিত্তিক কৃষি উদ্যোক্তা তৈরি করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর ফলে যেমন ফুলচাষের প্রসার ঘটছে, তেমনি মানুষ কর্মসংস্থানের মাধ্যমে নিজেকে স্বাবলম্বী করার সুযোগ পাচ্ছে।
    প্রাকৃতিক সৌন্দর্য, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং অনলাইনভিত্তিক বাণিজ্যিক কার্যক্রম—সব মিলিয়ে নূর-ঈ-জাহান চন্দ্রিমার পল্লী বিলাস আজ ফুলপ্রেমী ও উদ্যোক্তাদের কাছে এক পরিচিত, নির্ভরযোগ্য ও অনুকরণীয় প্রতিষ্ঠানের নাম।
    বাহারি ফুলের মনোমুগ্ধকর দৃশ্য। এ যেন একটি স্বপ্নের পুষ্প কানন, যেখানে প্রকৃতিপ্রেমী ও পুষ্পপ্রেমী মানুষের পদচারণায় প্রতিদিনই মুখরিত হয়ে উঠছে পুরো এলাকা। দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির ফুলের সমাহার আগত দর্শনার্থীদের আকৃষ্ট করছে। ফুলের সৌরভ আর প্রাকৃতিক সৌন্দর্যবেষ্টিত পরিবেশ এক অনন্য আবহ তৈরি করেছে, যা শিশু থেকে বৃদ্ধ—সব বয়সী মানুষের কাছে হয়ে উঠেছে আনন্দ ও প্রশান্তির এক নির্মল ঠিকানা।
    প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দূর-দূরান্ত থেকে অসংখ্য দর্শনার্থী এখানে ভিড় করছেন। অনেকেই পরিবার-পরিজন নিয়ে ঘুরতে এসে নয়নাভিরাম সৌন্দর্যের স্মৃতিময় মুহূর্ত ক্যামেরাবন্দি করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও আপলোডের মাধ্যমে বাগানটির সৌন্দর্য ছড়িয়ে পড়ছে দেশ-বিদেশে।
    বাগানের স্বপ্নদ্রষ্টা চন্দ্রিমা আরও জানান, “গাছ লাগান-
    পরিবেশ বাঁচান”-আমি এই বাণীকে হৃদয়ে ধারণ করেই শুধু সৌন্দর্য উপভোগের জন্য নয় অর্থনীতিতে অনার্সসহ মাষ্টার্স পাশ করে প্রকৃতির প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টি করতেই এই পুষ্প কানন গড়ে তুলেছি । ভবিষ্যতে আরও নতুন নতুন ফুলের চারা রোপণ, বীজ-কাটিং সংগ্রহের পাশাপাশি দর্শনার্থীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়ানোর পরিকল্পনাও আমার রয়েছে। আমি আমার এলাকাসহ দেশ-বিদেশে অবস্থানরত সকলের সহযোগিতা ও উৎসাহমূলক সুপরামর্শ প্রত্যাশা করছি।”
    প্রকৃতির রঙ, ফুলের সুবাস আর মনোরম প্রাকৃতিক পরিবেশে নূর-ঈ-জাহান চন্দ্রিমার পল্লী বিলাস সত্যিই এক অপূর্ব মনোমুগ্ধকর পুষ্প কানন। – যা প্রকৃতিপ্রেমী ও পুষ্পপ্রেমী মানুষের হৃদয়-মনে এক অন্যরকম আবহ তৈরি করে আসছে।

  • এক ওয়ার্ডে ভোটার, অন্য ওয়ার্ডে ইউপি সদস্য! লতায় সরকারি সুযোগ-সুবিধা ভোগের অভিযোগ

    এক ওয়ার্ডে ভোটার, অন্য ওয়ার্ডে ইউপি সদস্য! লতায় সরকারি সুযোগ-সুবিধা ভোগের অভিযোগ

    খুলনার পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য স্বপন মণ্ডলের বিরুদ্ধে এক ওয়ার্ডের ভোটার হয়ে অন্য ওয়ার্ডের সদস্যপদ বহাল রেখে সরকারি সুযোগ-সুবিধা ভোগের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে ইউনিয়নজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
    অভিযোগ রয়েছে, স্বপন মণ্ডল বর্তমানে লতা ইউনিয়নের ১নং ওয়ার্ড (লতা-বাবনেরআবাদ) এলাকার ভোটার হলেও তিনি ২নং ওয়ার্ড (পুতলোকালী, ধলাই ও হাঁড়িয়া) থেকে নির্বাচিত ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এ অবস্থায় তিনি সরকারি বেতন-ভাতা ও পরিষদের অন্যান্য সুযোগ-সুবিধাও গ্রহণ করে আসছেন।
    স্থানীয় একটি সূত্রের দাবি, প্রায় ছয় মাস আগে তার ভোটার এলাকা স্থানান্তর করা হয়েছে। তবে এ বিষয়ে জানতে চাইলে স্বপন মণ্ডল প্রথমে দাবি করেন, তার ভোটার স্থানান্তর হয়নি। পরে তিনি বলেন, প্রায় তিন মাস আগে ভোটার স্থানান্তরের জন্য আবেদন করেছেন, কিন্তু এখনো কোনো কাগজপত্র হাতে পাননি।
    এ বিষয়ে লতা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) জাভেদ ইকবাল জানান, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী একজন ইউপি সদস্যকে সংশ্লিষ্ট ওয়ার্ডের ভোটার তালিকাভুক্ত হতে হবে। কোনো সদস্য অন্য ওয়ার্ডে ভোটার স্থানান্তর করলে তিনি পূর্বের ওয়ার্ডের ভোটার তালিকা থেকে বাদ পড়েন। সেক্ষেত্রে তার সদস্যপদ বহাল থাকার বিষয়ে আইনি প্রশ্ন সৃষ্টি হয়।
    এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা লতা ইউনিয়নের প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করেছেন।
    তবে উল্লেখ্য, অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক তদন্ত বা চূড়ান্ত সিদ্ধান্ত এখনো জানা যায়নি। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

    চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

    মাহিদুল ইসলাম ফরহাদ
    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

    পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে জেলা পুলিশ লাইন্স প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বৃক্ষের চারা রোপণ করেন রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশের ডিআইজি জনাব মোঃ আশিক সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষের চারা রোপণ করেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাজশাহী রেঞ্জের উপদেষ্টা জনাব মোছাঃ শামীম আরা হক। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাসসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
    বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণ ও একটি সবুজ, বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। এ ধরনের কর্মসূচির মাধ্যমে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। অনুষ্ঠান শেষে পুলিশ লাইন্স প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

  • পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পুলিশ অফিস

    পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পুলিশ অফিস

    মাহিদুল ইসলাম ফরহাদ
    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

    চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের আয়োজনে “পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬” এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জুলাই) বিকাল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে পুলিশ অফিস দল ১-০ গোলে পুলিশ লাইন্স দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাজশাহী রেঞ্জের উপদেষ্টা মোছা. শামীম আরা হক।
    খেলা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বিজয়ী দল পুলিশ অফিস এবং রানার্সআপ পুলিশ লাইন্স দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এ সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্য, সাংবাদিক এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। প্রাণবন্ত আয়োজন ও উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের সফল সমাপ্তি ঘটে।

  • গোমস্তাপুরে র‍্যাবের অভিযানে ২২৮ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    গোমস্তাপুরে র‍্যাবের অভিযানে ২২৮ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    মাহিদুল ইসলাম ফরহাদ
    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় র‍্যাব-৫, রাজশাহীর অভিযানে ২২৮ বোতল ফেনসিডিল (এসকাফ) উদ্ধার করা হয়েছে। এ সময় দুই মাদক ব্যবসায়ী ও আইনের সঙ্গে সংঘাতযুক্ত এক শিশুকে আটক করা হয়। র‍্যাব-৫ জানায়, সোমবার (২৭ জুলাই) ভোর ৫টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী র‍্যাব-৫-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল গোমস্তাপুর থানার মাধাইনগর গ্রামের মোর্শেদের বাড়ির বারান্দায় অভিযান চালায়। অভিযানে ২২৮ বোতল ফেনসিডিল (এসকেফ), মাদক ব্যবসায় ব্যবহৃত ১টি মোবাইল ফোন ও ৫টি সিমকার্ড জব্দ করা হয়। এ সময় মো. মিম ওবাইদুল্লাহ (৩৬) ও মো. শাকিল (২২) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি আইনের সঙ্গে সংঘাতযুক্ত এক শিশুকেও আটক করা হয়েছে। গ্রেপ্তার হওয়া দুইজনের বাড়ি গোমস্তাপুর উপজেলার পাঁচটেকরী গ্রামে। র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ ফেনসিডিল সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসার কথা স্বীকার করেছেন বলে জানানো হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। র‍্যাব-৫ জানিয়েছে, মাদক, অস্ত্র, সন্ত্রাস, অপহরণসহ বিভিন্ন অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

  • শিবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

    শিবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় অফিসার ইনচার্জ (ডিবি)-এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স শনিবার (২৫ জুলাই) রাত ৭টা ৫৫ মিনিটে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের শ্রমিক সমন্বয় অফিসের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে।
    অভিযানে পিরোজপুর উত্তরপাড়া গ্রামের বাসিন্দা মো. জাহাঙ্গীর আলম ওরফে ক্যাপ্টেন ওরফে সিহাব (২১), পিতা: মো. মুনিরুল ইসলাম (মুনি)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানায়, এ ঘটনায় শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধারকৃত আলামত জব্দ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • গোপালগঞ্জে পাইককান্দি পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার

    গোপালগঞ্জে পাইককান্দি পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার

    গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি শ্বশুরবাড়ি এলাকার একটি পুকুর থেকে বি. এম. মাহমুদুল ইসলাম (৩৮) নামে এক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ৬ এপিবিএন,
    মাটিরাঙ্গা খাগড়াছড়িতে এসআই (সশস্ত্র) পদে কর্মরত ছিলেন। তিনি সদর উপজেলার বিজয়পাশা গ্রামের হায়দার আলী ভূইয়ার ছেলে। পুলিশ নিহতের স্ত্রী ও শ্বশুরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

    আজ সোমবার(২৭ জুলাই) শ্বশুরবাড়ির অদূরে একটি পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ সকাল সাড়ে ৮টার দিকে পুকুর থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ-২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

    গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে নিশ্চিত করেছে।

  • নেত্রকোণা  পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির, সাশ্রয়ের ১ কোটি ৩৩ লাখ টাকার নতুন রাস্তা নির্মাণ, সরকারি কোষাগারে জমা ৫৯ লক্ষ

    নেত্রকোণা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির, সাশ্রয়ের ১ কোটি ৩৩ লাখ টাকার নতুন রাস্তা নির্মাণ, সরকারি কোষাগারে জমা ৫৯ লক্ষ

    নেত্রকোণা পৌরসভায় সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষ অর্থ ব্যবস্থাপনার উদাহরণ তৈরি করেছে নেত্রকোণা পৌরসভার সদ্য বিদায়ী পৌর প্রশাসক মোঃ আরিফুল ইসলাম সরদার। এনপিআইডিপি প্রকল্পের ৪ টি প্যাকেজের রাস্তা থেকে রাস্তার কাজের মান ও পরিমাপ ঠিক রেখে অতিরিক্ত ১ কোটি ৩৩ লাখ ২৬ হাজার টাকা সাশ্রয় করে সেই অর্থ দিয়ে পৌরসভার বিভিন্ন জায়গায় ৬ টি অতিরিক্ত বিভিন্ন মাপের আরসিসি রাস্তা নির্মান করা হয়েছে যার মোট দৈর্ঘ্য ১কিলোমিটার ২০০ মিটার। যা পৌরসভার ইতিহাসে বিরল ঘটনা।

    সরেজমিনে গিয়ে দেখা গেছে, পৌরসভা থেকে মোক্তারপাড়া ব্রিজ পর্যন্ত বাস্তবায়িত রাস্তা থেকে ৩৬ লক্ষ ৩০ হাজার টাকা সাশ্রয় করে মোক্তারপাড়া এলাকায় ৩টি আরসিসি রাস্তা করা হয়েছে যার মোট দৈর্ঘ্য ৪০০ মিটার। অজহর রোড,পান মহালের মোড় থেকে ইসলামপুর মোড় পর্যন্ত বাস্তবায়িত রাস্তা থেকে অতিরিক্ত ৬৮ লক্ষ ৫০ হাজার টাকা সাশ্রয় করে চন্দ্রনাথ স্কুল থেকে পাসপোর্ট অফিস পর্যন্ত ৫০০ মিটার আরসিসি রাস্তা নির্মান করার সকল কাজ সম্পন্ন করা হয়েছে। পশ্চিম সাতপাই এলাকায় বাস্তবায়িত প্রকল্প থেকে ২১ লক্ষ ৩৬ হাজার টাকা সরকারি অর্থ সাশ্রয় করে রেল লাইনের পাশ দিয়ে আবুল হোসেন তালুকদারের বাড়ি পর্যন্ত একটি নতুন আরসিসি রাস্তা নির্মান করা হয়েছে যার দৈর্ঘ্য ২৪০ মিটার। মনিকা রোডে বাস্তবায়িত প্রকল্প থেকে ৭ লক্ষ টাকা সাশ্রয় করে ডিসি বাংলোর পিছনে ৬০ মিটার দৈর্ঘ্যর একটি আরসিসি নতুন রাস্তা নির্মান করা হয়েছে।

    এদিকে নেত্রকোণা পৌরসভাকে জনবান্ধব ও আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে বাস্তবায়ন করেছেন বহু উন্নয়ন কার্যক্রম। এর মধ্যে উল্লেখযোগ্য-সাতপাই সরকারি কলেজ থেকে রেলক্রসিং পর্যন্ত আরসিসি সড়ক নির্মাণ, নিউটাউন পুকুরপাড়, মোক্তারপাড়া, সদর হাসপাতাল ও বারহাট্টা রোড,চক মসজিদ থেকে ইসলামপুর রাস্তাসহ বিভিন্ন এলাকায় আরসিসি রাস্তা নির্মাণ, পৌর এলাকার একাধিক সেতু সংস্কার ও রংকরণ, ধলাই নদী সংস্কারসহ বড় দুটি সাঁকো নির্মাণ, পৌর ভবনের সৌন্দর্যবর্ধন, প্রায় ৪ কিলোমিটার বিদ্যুৎ লাইন সম্প্রসারণ এবং পুরোনো রোড লাইন প্রতিস্থাপন। এছাড়া এডিপি ও টিআর কর্মসূচির আওতায় বিভিন্ন ওয়ার্ডে সিসি রাস্তা, ড্রেন নির্মাণ, সলিং কাজ, ১৩টি ডাস্টবিন স্থাপনসহ পরিচ্ছন্নতা ব্যবস্থার উন্নয়ন করা হয়েছে। পৌরসভার বিভিন্ন হিসাবের বিপরীতে প্রায় ৫৫ লাখ টাকার বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করে আর্থিক শৃঙ্খলার দৃষ্টান্তও স্থাপন করেছেন তিনি। সচেতন মহলের মতে, এই প্রথম নেত্রকোনা পৌরসভায় জনগণকে সরাসরি সম্পৃক্ত করে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এতে নাগরিকদের মধ্যে সরকারি কাজে আগ্রহ, সচেতনতা ও দায়িত্ববোধ বহুগুণে বৃদ্ধি পেয়েছে। মানুষের এই আস্থা ও ভালোবাসাই তাঁকে অনুপ্রাণিত করছে আরও এগিয়ে যেতে। নেত্রকোনা পৌরসভাকে দেশের অন্যতম শীর্ষ ও মডেল পৌরসভায় পরিণত করার স্বপ্ন নিয়ে নিরলসভাবে কাজ করে গেছেন নেত্রকোনা পৌরসভার সদ্য বিদায়ী মানবিক ও নিরহংকার মনের মানুষ পৌর প্রশাসক-মো. আরিফুল ইসলাম সরদার।

    নেত্রকোনা পৌরসভা সূত্রে আরও জানা যায়, এনপিআইডিপি প্রকল্পের চারটি প্যাকেজ থেকে সাশ্রয় হয়েছে আরো ৫৯ লক্ষ ২৬ হাজার টাকা যা সরকারি কোষাগারে জমা করা হয়েছে যা পৌরসভার ইতিহাসে নজির বয়ে এনেছে। পৌরসভা থেকে মিফতাহুল উলুম মাদ্রাসা পর্যন্ত বাস্তবায়িত প্রকল্প থেকে ১৬ লক্ষ ২৬ হাজার টাকা সাশ্রয় করে সরকারি কোষাগারে জমা করা হয়েছে। হাটখোলা রোডে বাস্তবায়িত ড্রেন প্রকল্প থেকে ১০ লক্ষ টাকা সাশ্রয় করে সরকারি কোষাগারে জমা করা হয়েছে। বাহির চাপড়া এলাকায় সাবেক কমিশনার আমির বাসারের বাড়ি থেকে বড়ওয়ারী পর্যন্ত রাস্তা থেকে ৩০ লক্ষ টাকা সাশ্রয় করে সরকারি কোষাগারে জমা করা হয়েছে ও উকিল পাড়া ড্রেন থেকে ৩ লক্ষ টাকা সাশ্রয় করে সরকারি কোষাগারে জমা করা হয়েছে। এতে এলাকার মানুষের দীর্ঘদিনের চলাচলের দুর্ভোগ কমেছে এবং পৌরসভার উন্নয়ন কার্যক্রমে নতুন মাত্রা যোগ হয়েছে। এ বিষয়ে পৌরসভার সদ্য বিদায়ী প্রশাসক মোঃ আরিফুল ইসলাম সরদার বলেন, “সরকারি অর্থের প্রতিটি টাকার জবাবদিহিতা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। কাজের মানের সঙ্গে কোনো ধরনের আপস না করেই ব্যয় সাশ্রয় করা হয়েছে। সেই সাশ্রয়ী অর্থ আবার জনগণের কল্যাণে ব্যয় করা হয়েছে। ভবিষ্যতেও স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে।”আমি আসার পর ১০ কিলোমিটার লাইন বাড়ানো হয়েছে যার ফলে ৪০০ টি সড়ক বাতি দেওয়া হয়েছে।নেত্রকোনা পৌরবাসীর মতে, একই বরাদ্দের অর্থ থেকে সাশ্রয় করে নতুন উন্নয়ন কাজ বাস্তবায়নের এই উদ্যোগ সরকারি অর্থের কার্যকর ব্যবহারের একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।