Blog

  • ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৬৪৫

    ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৬৪৫

    উত্তর ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দুই হাজার ৬৪৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ১২ হাজার ৬৬৬ জন।

    শুক্রবার (৩ জুলাই) দেশটির যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

    মন্ত্রণালয় জানায়, ভূমিকম্পের পর এখন পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং ৮৬ হাজার ১১৭টি পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। এতে ৮৮৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১৮৯টি সম্পূর্ণ ধসে পড়েছে।

    বিবৃতিতে আরও বলা হয়, উদ্ধারকাজে ৩ হাজার ৩০০-এর বেশি আন্তর্জাতিক উদ্ধারকর্মী অংশ নিয়েছেন। পাশাপাশি কারাকাস সরকার প্রায় ত্রিশ হাজার জন কর্মী মোতায়েন করেছে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে।

    যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ২৪ জুন দক্ষিণ আমেরিকার দেশটিতে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প ৩৯ সেকেন্ডের ব্যবধানে আঘাত হানে।

    মন্ত্রণালয় আরও জানিয়েছে, এ পর্যন্ত মোট ৮৯০টি আফটারশক রেকর্ড করা হয়েছে।

    ৭.৫ মাত্রার ভূমিকম্পটি ইয়ারাকুই রাজ্যের ইয়ুমারে থেকে ২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং ৭.২ মাত্রার ভূমিকম্পটি সান ফিলিপের ২৩.৯ কিলোমিটার উত্তর-পূর্বে আঘাত হানে।

  • ​লালমনিরহাটে ডিলারের মিথ্যা মামলায় ‘প্রাণ’ কোম্পানির এসআর জাহাঙ্গীরকে হয়রানির অভিযোগ-

    ​লালমনিরহাটে ডিলারের মিথ্যা মামলায় ‘প্রাণ’ কোম্পানির এসআর জাহাঙ্গীরকে হয়রানির অভিযোগ-

    লালমনিরহাটে বড়বাড়ি’তে ব্যবসায়িক লেনদেনের জের ধরে প্রাণ-আরএফএল গ্রুপের একজন স্থানীয় ডিলারের বিরুদ্ধে কোম্পানির সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর) জাহাঙ্গীর আলম(২৮) এর বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়েরের অভিযোগ উঠেছে। কোনো অনিয়ম বা অপরাধ না করেও ডিলারের চক্রান্তে দায়ের করা “১ লক্ষ” টাকার এই ভুয়া মামলায় জাহাঙ্গীর আলম বর্তমানে চরম মানসিক ও সামাজিকভাবে বিপর্যস্ত জীবন পার করছেন বলে জানা গেছে।

    ​স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে লালমনিরহাট সদরে প্রাণ কোম্পানির এসআর হিসেবে অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। সম্প্রতি কোম্পানির স্থানীয় ডিলার ‘উজ্জ্বল চন্দ্র রায়’ এর সঙ্গে ব্যবসায়িক হিসাব-নিকাশ এবং কমিশনের বকেয়া টাকা আদায় নিয়ে জাহাঙ্গীর আলমের কথা-কাটাকাটি হয় এবং তার অঘদ্যভাষায় গালাগালি শিকার হয়ে চাকুরীচুত্ব হয়। সেই সাথে ডিলের প্রতিদিনের হিসাব বুকে কমিশনের টাকার হিসাব ঠিক নাই এবং ডিলারের কিছু অন্যায্য দাবি ও হিসাবে গরমিল মেনে না নেওয়ায় তিনি জাহাঙ্গীরের ওপর ক্ষুব্ধ হন।

    ​অভিযোগ রয়েছে, এই বিরোধের জেরে ডিলার সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এবং জাহাঙ্গীরকে পেশাগতভাবে হেয় প্রতিপন্ন করতে লালমনিরহাট থানায় একটি ভুয়া অর্থ আত্মসাতের মামলা দায়ের করেন।

    ​এ বিষয়ে ভুক্তভোগী এসআর জাহাঙ্গীর আলমের পরিবারের সদস্যরা জানান, “জাহাঙ্গীর কোম্পানিতে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে কাজ করছে। ডিলারের নিজস্ব হিসাবের ঘাটতি জাহাঙ্গীরের ঘাড়ে চাপানোর জন্যই এই মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমরা প্রশাসনের কাছে এর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করছি।”

    ​এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন ব্যবসায়ী জানান, জাহাঙ্গীর একজন সৎ ছেলে হিসেবেই এলাকায় পরিচিত। ডিলারের এই ধরনের একতরফা মামলার কারণে মাঠপর্যায়ে কর্মরত অন্য সাধারণ বিক্রয় প্রতিনিধিরা (এসআর) চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার ও কর্মক্ষেত্রে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবি জানান।

    ​এ বিষয়ে জানতে অভিযুক্ত ডিলার উজ্জ্বল এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠো ফোন বন্ধ পাওয়ার যায় এবং লালমনিরহাট সদর থানার কর্মকর্তা (এসআই) ইমরান এর বক্তব্য অনুযায়ী তিনি বলেন, মামলার বিষয়টি সম্পূর্ণ নিরপেক্ষভাবে তদন্ত করছি এবং ডিলারের করা মামলায় কোনো ধরনের মিথ্যা বা উদ্দেশ্যপ্রণোদিত এবং হয়রানির কোন সুযোগ দেওয়া হবে না।

  • কালীগঞ্জে জনগণের  উন্নয়নে পাশে দাঁড়াতে হবে এমপি, ফজলুল হক মিলন

    কালীগঞ্জে জনগণের উন্নয়নে পাশে দাঁড়াতে হবে এমপি, ফজলুল হক মিলন

    শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গ্রামীণ উন্নয়নকে জাতীয় অগ্রগতির মূল ভিত্তি হিসেবে গুরুত্ব দিতেন এবং সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতেন। জনগণের কল্যাণে আমাদের কাজ করতে হবে, উন্নয়ন করতে হবে এবং মানুষের পাশে দাঁড়াতে হবে। দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ৭৯ টন জিআর খাদ্যশস্য (চাল) ও ১ কোটি ৭০ হাজার টাকা আমার কোন দলীয় নেতাকে নয় উপজেলার তিন হাজার দু:স্থ, অসহায় পবিবার, ১৯ টি মাদ্রাসা ও এতিমখানা এবং ৮৩টি ধর্মীয় ও সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে। এ অনুদান যথাযথভাবে ব্যবহারের জন্য উপজেলা সম্মেলন কক্ষে চেক এবং জিআর খাদ্যশস্য (চাল) বিতরণকালে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন আহবান জানান।
    শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা সম্মেলন কক্ষে ১ কোটি ৭০ হাজার টাকার চেক এবং ৭৯ টন জিআর খাদ্যশস্য (চাল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন।
    অনুষ্ঠানে উপজেলার গাজীপুর সিটি কর্পোরেশনের ৪০, ৪১ ও ৪২ নং ওয়ার্ড, কালীগঞ্জ পৌরসভা, নাগরী, বক্তারপুর, তুমলিয়া, জামালপুর, বাহাদুরশাদী, জাঙ্গালীয়া, মোক্তারপুর ও বাড়ীয়া মোট ১০টি ইউনিয়নে ২০২৫-২৬ অর্থ বছরের মানবিক সহায়তা হিসেবে দু:স্থ, অসহায় সুবিধাভোগীদের মাঝে প্রত্যেক ইউনিয়নে তিনশত পরিবার মোট ১০টি পৌরসভা ও ইউনিয়নে তিন হাজার সুবিধাভোগীদের প্রত্যেককে ২০ কেজি জিআর খাদ্যশস্য (চাল), ও বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জা, মাদ্রাসা, এতিমখানা ও অন্যান্য ধর্মীয়, সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য ৮৩টি প্রতিষ্ঠানের প্রধানদের নিকট ১ কোটি ৭০ হাজার টাকার চেক এবং উপজেলার ১৯টি মাদ্রাসা-এতিমখানায় ১৯ টন চাল বিতরণ করা হয়।
    এসময় উপজেলা বিএনপি’র সদস্য সচিব খালেকুজ্জামান লাভলু, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আতাউর রহমান, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোঃলুৎফুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলেমান আলম, আশরাফী হাবিবুল্লাহ, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পরিষদের সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

  • নিজের মাকে বাহিরে ফেলে দিলো সন্তান

    নিজের মাকে বাহিরে ফেলে দিলো সন্তান

    জমি লিখে নিয়ে মাকে বাড়ীর বাইরে ফেলে এসেছিলেন ছেলে, এসি ল্যান্ড তুলে দিলেন বাড়িতে ।

    রাজশাহীর পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের ধোপাপাড়া বাজার সংলগ্ন এলাকার এক মা ভিক্ষা করে মানুষ করেছেন তাঁর ছেলেকে। সেই মা বয়সের ভাড়ে নুয়ে পড়লে তাঁর শেষ সম্বল একখন্ড জমি নিজের নামে লিখে নেন ছেলে। এরপর মাকে অবহেলা করতে শুরু করেন। শুরু করেন মানসিক নির্যাতন। এক পর্যায়ে বৃদ্ধা মাকে বাড়ির বাইরে ফেলে আসেন।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি প্রচার হলে ঘর ছাড়া বৃদ্ধা মাকে নিজ বাড়িতে পৌঁছে দেন পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ।

    বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১২টার দিকে ছেলেদের অবহেলা ও মানসিক নির্যাতনের পর বাড়ির বাইরে ফেলে আসা ঘর হারা বৃদ্ধা মাকে নিজ ভিটায় আবারও তুলে দিয়েছেন পুঠিয়া উপজেলার মানবতার ফেরিওয়ালা ভূমি কর্মকর্তা শিবু দাস।

    সরকারি একজন কর্মকর্তা হয়েও শিবু দাসের এই মানবিক কাজে তাঁর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্থানীয়রা বলেন, আজ যে ঘরে বৃদ্ধা নারীকে নিরাপদ আশ্রয়ে রেখে গেলেন, সেটি শুধু একটি ঘর নয়, এটি নতুন করে বাঁচার সাহস, সম্মান ও স্বপ্নের ঠিকানা।

    ভূমি কর্মকর্তা শিবু দাশ বলেন,
    সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এই ছোট্ট উদ্যোগ যদি একজন মানুষের মুখে হাসি ফোটায়, তবে সেটিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, মানবতার হাতই পারে একটি জীবন বদলে দিতে। ইতি পূর্বে ও এই পুঠিয়া উপজেলার ভূমি কর্মকর্তা, একজন অসহায় , গরীব ছাত্র কে লিখা পড়ার বই কিনে দিয়ে , সকলের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছেন।

  • গাফিলতিতে প্রবেশপত্র নেই ৯ পরীক্ষার্থীর

    গাফিলতিতে প্রবেশপত্র নেই ৯ পরীক্ষার্থীর

    কলেজ কর্তৃপক্ষের গাফিলতির কারণে ফরম পূরণের টাকা জমা দেওয়ার পরও প্রবেশপত্র হাতে না পেয়ে এইচএসি পরীক্ষার প্রথম দিন চরম ভোগান্তির শিকার হয়েছেন শ্রীমঙ্গল রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ৯ শিক্ষার্থী। শেষ পর্যন্ত উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে তারা পরীক্ষায় বসার সুযোগ পান।

    বৃহস্পতিবার (২ জুলাই) সকালে শ্রীমঙ্গল সরকারি কলেজ কেন্দ্রে প্রবেশপত্র ছাড়া ঢুকতে চাইলে দায়িত্বরত কর্মকর্তারা শিক্ষার্থীদের আটকে দেন। পরীক্ষায় অংশ নিতে না পেরে কেন্দ্রের বাইরেই কান্নায় ভেঙে পড়েন ৯ জন।

    খবর পেয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান ঘটনাস্থলে ছুটে যান। তিনি কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এবং বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করেন। এরপর সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে বোর্ডের বিশেষ অনুমতি নিয়ে বিলম্বিত সময়ে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নেওয়ার ব্যবস্থা করা হয়।

    মানবিক বিভাগের শারমিন আক্তার, মাসুমা আক্তার, তানিয়া আক্তার, আয়েশা আক্তার নাজমিন, দিপা কাহার, পল্লবী ঠাকুরিয়া, শ্রাবন্তী শীল এবং অনিয়মিত পরীক্ষার্থী বৃষ্টি আক্তারসহ মোট ৯ জন ক্ষতিগ্রস্ত হন।

    শিক্ষার্থীদের অভিযোগ, দেরিতে পরীক্ষায় বসায় মানসিক চাপে ছিলাম। কর্তৃপক্ষ অতিরিক্ত ২০ মিনিট সময় দিলেও তা পর্যাপ্ত ছিল না।

    কলেজের অধ্যক্ষ অসিত রঞ্জন পাল দায় স্বীকার করে বলেন, “প্রবেশপত্র না আসার বিষয়টি আমার জানা ছিল না। এ ঘটনায় কম্পিউটার অপারেটর অনিক দেব এবং আমার দায় রয়েছে।

    অভিযুক্ত কম্পিউটার অপারেটর অনিক দেবের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

    ইউএনও মো. জিয়াউর রহমান বলেন, এটি স্পষ্টতই দায়িত্বহীনতার ফল। জেলা প্রশাসন, বোর্ড ও স্থানীয় প্রশাসনের সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার্থীরা পরীক্ষায় বসতে পেরেছেন।”

    পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়ে এমন অনিশ্চয়তায় শিক্ষার্থী ও অভিভাবকরা মানসিকভাবে বিপর্যস্ত। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানিয়েছেন তারা।

  • গণপূর্ত ই/এম৫ এর নির্বাহী প্রকৌশলী তামজিদ হোসেনের কোটি কোটি টাকার টেন্ডার কেলেঙ্কারির অভিযোগে লিগ্যাল নোটিশ

    গণপূর্ত ই/এম৫ এর নির্বাহী প্রকৌশলী তামজিদ হোসেনের কোটি কোটি টাকার টেন্ডার কেলেঙ্কারির অভিযোগে লিগ্যাল নোটিশ

    ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল (ই/এম) বিভাগ-৫-এর একটি সরকারি টেন্ডার মূল্যায়ন প্রক্রিয়াকে কেন্দ্র করে অনিয়ম ও পক্ষপাতিত্বের গুরুতর অভিযোগ উঠেছে। যোগ্যতা ও প্রয়োজনীয় শর্ত পূরণ করার পরও একটি যৌথ উদ্যোগ (JV) প্রতিষ্ঠানকে অন্যায়ভাবে ‘নন-রেসপনসিভ’ (অযোগ্য) ঘোষণা করে অন্য একটি সংস্থাকে কাজ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী তামজিদ হোসেনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

    আজশুক্রবার নির্ভরযোগ্য সূত্র ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
    কী ঘটেছিল? অধিদপ্তর PWD DEPARTME প্রাপ্ততথ্যানুযায়ী, ‘Baset Prokousholi Limited-Versatile Technology Ltd JV’ নামের একটি যৌথ প্রতিষ্ঠান উক্ত টেন্ডারে অংশ নেয়। প্রতিষ্ঠানের আইনজীবীদের দাবি, টেন্ডারের শর্ত মোতাবেক প্রয়োজনীয় সমজাতীয় কাজের অভিজ্ঞতা (Similar Nature Work Experience), সমাপ্তি সনদ (Completion Certificate) এবং কাজের পরিধি (Scope of Work) সংক্রান্ত সব বৈধ কাগজপত্র জমা দেওয়া হয়েছিল। টেন্ডার নথিতে নির্দিষ্ট কোনো প্রকল্পের নাম নয়, বরং কাজের ধরন ও কারিগরি জটিলতার সামঞ্জস্যতা চাওয়া হয়েছিল।

    অভিযোগরয়েছে, উক্ত যৌথ প্রতিষ্ঠানটি এর আগে একটি আধুনিক অডিটোরিয়াম প্রকল্পে ইন্টারনাল ইলেকট্রিক্যাল ওয়ার্কস, স্টেজ লাইটিং, সাউন্ড সিস্টেম, এলইডি ডিসপ্লে, এয়ার কন্ডিশনিং এবং অ্যাকোস্টিক ওয়ার্কসের মতো অত্যন্ত জটিল প্রযুক্তিগত কাজ সফলভাবে সম্পন্ন করেছে। কিন্তু মূল্যায়ন কমিটি রহস্যজনকভাবে সেই অভিজ্ঞতাকে আমলে না নিয়ে প্রতিষ্ঠানটিকে অযোগ্য ঘোষণা করে এবং অন্য একটি প্রতিষ্ঠানের অনুকূলে ‘Notification of Award (NOA)’ বা কার্যাদেশ জারির নোটিশ দেয়। এইঅনিয়মের প্রতিবাদে বঞ্চিত প্রতিষ্ঠানের পক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. সাজ্জাদ হোসেন পলাশ গত ২৮ জুন ২০২৬ তারিখে নির্বাহী প্রকৌশলী বরাবর একটি আইনি নোটিশ পাঠান।

    নোটিশেবলা হয়, এই ধরনের মূল্যায়ন প্রক্রিয়া সরকারি ক্রয়বিধির (PPR) স্বচ্ছতা, সমতা ও উন্মুক্ত প্রতিযোগিতার নীতির পরিপন্থী।

    নোটিশে অবিলম্বে ৩টি দাবি জানানো হয়েছে:

    ১. প্রতিষ্ঠানটিকে ‘নন-রেসপনসিভ’ ঘোষণার সুনির্দিষ্ট কারণ লিখিতভাবে জানাতে হবে।

    ২. জমাকৃত অভিজ্ঞতার সনদসমূহ পুনরায় নিরপেক্ষভাবে মূল্যায়ন করতে হবে।

    ৩. তড়িঘড়ি করে জারি করা NOA-সংক্রান্ত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে।

    একই সাথে সতর্ক করে দেওয়া হয়েছে যে, নির্ধারিত সময়ের মধ্যে যথাযথ ও সন্তোষজনক পদক্ষেপ না নেওয়া হলে বিষয়টি বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (BPPA) রিভিউ প্যানেল এবং উচ্চ আদালতে নিয়ে যাওয়া হবে।

    আইনি নোটিশে শুধু বর্তমান টেন্ডারই নয়, বরং ২০২৪-২৫ অর্থবছরে নির্বাহী প্রকৌশলী তামজীদ হোসেনের তত্ত্বাবধানে বাস্তবায়িত একাধিক উচ্চমূল্যের প্রকল্পের স্বচ্ছতা নিয়েও গুরুতর প্রশ্ন তোলা হয়েছে। নোটিশে সুনির্দিষ্টভাবে তিনটি বড় প্রকল্পের আর্থিক অনিয়মের খতিয়ান তুলে ধরা হয়:

    ১. শাহবাগ বিসিএস প্রশাসন একাডেমি প্রকল্প (টেন্ডার আইডি-১১০৯৩০১): প্রায় ১ কোটি ৭ লাখ ৩২ হাজার টাকা ব্যয়ে আধুনিক ক্লাসরুম নির্মাণ, সাউন্ড, কনফারেন্স ও ইন্টারনেট সিস্টেম স্থাপন।

    ২. কাকরাইল বিএমইটি ভবন প্রকল্প (টেন্ডার আইডি-১০৮১৮১০): প্রায় ৮৯ লাখ ৩৬ হাজার ৯০৩ টাকা ব্যয়ে ৫০০ কেভিএ

    সাবস্টেশন প্রতিস্থাপন।

    ৩. জিএসবি ভবন প্রকল্প (টেন্ডার আইডি-১০৭২১৪৫৮): প্রায় ১ কোটি ৫১ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে ১২৫০ কেভিএ

    সাবস্টেশন স্থাপন।

    নোটিশে অভিযোগ করা হয়, এসব প্রকল্পের দরপত্র মূল্যায়ন ও কার্যাদেশ প্রদানের ক্ষেত্রে প্রতিযোগিতার ন্যূনতম পরিবেশ বজায় রাখা হয়নি। বিশেষ করে লিমিটেড টেন্ডারিং মেথড (LTM)-এর অপব্যবহার করে অনেক ক্ষেত্রে মাত্র একটি সিডিউল বিক্রি ও একটি মাত্র দরপত্র জমা নিয়েই তড়িঘড়ি করে কার্যাদেশ দেওয়া হয়েছে। এই ধরনের একতরফা প্রক্রিয়া সরকারি ক্রয়ের প্রতিযোগিতামূলক এবং উন্মুক্ত নীতির সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক বলে নোটিশে দাবি করা হয়।

    সাংবাদিকতার নীতি মেনে এই গুরুতর অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে গণমাধ্যমের পক্ষ থেকে নির্বাহী প্রকৌশলী তামজিদ হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। গত ০২ জুলাই ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত চেষ্টা করেও তিনি কোনো লিখিত বা মৌখিক বক্তব্য দেননি। অভিযোগের বিষয়ে তার এই নীরবতা নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

    সংশ্লিষ্টখাতের বিশেষজ্ঞরা বলছেন, সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা ও সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম আইনি দায়িত্ব। যদি এই অভিযোগ সত্য প্রমাণিত হয়, তবে তা কেবল একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতি অন্যায় নয়, বরং গোটা সরকারি ক্রয় ব্যবস্থার (Public Procurement) নিরপেক্ষতা ও জবাবদিহিতাকেই কাঠগড়ায় দাঁড় করাবে। সচেতন মহল এই ঘটনার একটি নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

  • কারিগরি শিক্ষার উন্নয়নেই দক্ষ মানবসম্পদ গড়ে উঠবে- এমপি জসিম উদ্দিন

    কারিগরি শিক্ষার উন্নয়নেই দক্ষ মানবসম্পদ গড়ে উঠবে- এমপি জসিম উদ্দিন

    মহিউদ্দিন বুড়িচং
    (কুমিল্লা) প্রতিনিধি ।।

    কারিগরি শিক্ষার প্রসার ছাড়া দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সম্ভব নয়। শিক্ষার্থীদের আধুনিক ও কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করতে সরকার কারিগরি শিক্ষার সম্প্রসারণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।-এমন মন্তব্য করেছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য মো. জসিম উদ্দিন।

    শুক্রবার (৩ জুলাই) সকালে কুমিল্লার বুড়িচংয়ে ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. জসিম উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের সহকারী অধ্যাপক মো. গিয়াস উদ্দিন। শুরুতে স্বাগত বক্তব্য দেন সহকারী অধ্যাপক মনিরা ইয়াসমিন।

    প্রধান অতিথির বক্তব্যে এমপি মো. জসিম উদ্দিন বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে শুধু সনদনির্ভর শিক্ষা নয়, দক্ষতানির্ভর শিক্ষারও বিকল্প নেই। তাই তরুণ প্রজন্মকে প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে।

    বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন বলেন, কর্মমুখী শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল মান্নানও শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

    অনুষ্ঠানে বুড়িচং থানার অফিসার ইনচার্জ মো. লুৎফুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান কান্তি রুদ্র, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম টিপু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বুড়িচং উপজেলা আমির ও কলেজ পরিচালনা কমিটির সদস্য অধ্যাপক মো. অহিদুর রহমান, কলেজের সহকারী অধ্যাপক মো. রবিউল আলম, সহকারী অধ্যাপক মনিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির, মো. আবু নাছের মুন্সী, যুবদলের আহ্বায়ক জাবেদ কাউসার সবুজ, সদস্য সচিব মো. দেলোয়ার হোসেন, বিআরডিবির চেয়ারম্যান মো. কবির হোসেন ভূঁইয়া, কলেজের শিক্ষক আবদুল জলিল ভূঁইয়া, মো. হোসেন আলী, শাহজাহান, মো. আজাদ খানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানের একপর্যায়ে কলেজের পক্ষ থেকে সংসদ সদস্য মো. জসিম উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে অতিথিরা কলেজের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

  • উল্লাপাড়া মডেল থানার নতুন অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করলেন মনিরুজ্জামান মনির

    উল্লাপাড়া মডেল থানার নতুন অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করলেন মনিরুজ্জামান মনির

    মোঃ সুজন আহমেদ
    উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি

    সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মনিরুজ্জামান মনির।
    দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, “আমার ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করতে চাই। উল্লাপাড়ার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়াই হবে আমার প্রধান লক্ষ্য। এ দায়িত্ব পালনে আমি সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
    নবাগত ওসি মনিরুজ্জামান মনির একজন অভিজ্ঞ ও পেশাদার পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত। তিনি জনবান্ধব পুলিশিং, মাদক, সন্ত্রাস, চুরি, ছিনতাইসহ সব ধরনের অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন। একই সঙ্গে জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
    স্থানীয় বাসিন্দারা আশা করছেন, তাঁর নেতৃত্বে উল্লাপাড়া মডেল থানার কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষ দ্রুত ও মানসম্মত পুলিশি সেবা পাবেন। পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলেও প্রত্যাশা করেছেন তারা।
    উল্লেখ্য, নবাগত অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির দায়িত্ব পালনে সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

  • ৭ নং পূর্ণিমাগাতী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রিয়াসাত করিম নয়নের দোয়া ও সমর্থন প্রত্যাশা

    ৭ নং পূর্ণিমাগাতী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রিয়াসাত করিম নয়নের দোয়া ও সমর্থন প্রত্যাশা

    মোঃ সুজন আহমেদ
    উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি

    সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ৭ নং পূর্ণিমাগাতী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন তরুণ রাজনৈতিক নেতা রিয়াসাত করিম নয়ন।
    তিনি মরহুম রবিউল করিম সেলিম চেয়ারম্যানের সুযোগ্য পুত্র এবং বর্তমানে উল্লাপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয় বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে ইতোমধ্যে তিনি সাধারণ মানুষের মাঝে পরিচিতি অর্জন করেছেন।
    রিয়াসাত করিম নয়ন বলেন, “দল-মত নির্বিশেষে সকল মানুষের সহযোগিতা ও সমর্থন নিয়ে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত এবং সুশাসনভিত্তিক পূর্ণিমাগাতী ইউনিয়ন গড়ে তুলতে চাই। জনগণ আমাকে সুযোগ দিলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব।”
    তিনি আরও বলেন, ইউনিয়নের প্রতিটি মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব পরিষদ গঠনের লক্ষ্যে কাজ করতে চান। এজন্য তিনি ৭ নং পূর্ণিমাগাতী ইউনিয়নের সর্বস্তরের জনগণের আন্তরিক দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

  • তালতলী আর্জেন্টিনা–ব্রাজিল প্রীতি ম্যাচের আগেই শোকের ছায়া, স্ট্রোকে প্রাণ হারালেন খোকন কর্মকার।

    তালতলী আর্জেন্টিনা–ব্রাজিল প্রীতি ম্যাচের আগেই শোকের ছায়া, স্ট্রোকে প্রাণ হারালেন খোকন কর্মকার।

    মোঃ নাজমুল হাসান অপু।
    বরগুনা প্রতিনিধি

    বরগুনার তালতলী সরকারি ডিগ্রি কলেজ মাঠে এইচএসসি-২০০০ ব্যাচের উদ্যোগে আয়োজিত আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ শুরুর আগেই ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা। অনুশীলনের সময় হঠাৎ অসুস্থ হয়ে স্ট্রোকে আক্রান্ত হয়ে খোকন কর্মকার (৪০) নামে এক আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু হয়েছে।

    শুক্রবার (৩ জুলাই) বিকেলে ম্যাচ শুরুর আগে খেলোয়াড়রা ওয়ার্ম-আপ ও অনুশীলনে অংশ নেন। এ সময় হঠাৎ খোকন কর্মকার মাঠেই অসুস্থ হয়ে লুটিয়ে পড়েন। উপস্থিত খেলোয়াড় ও সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    নিহত খোকন কর্মকার উপজেলার মালিপাড়া এলাকার বাসিন্দা এবং দিলীপ কর্মকারের ছেলে।

    ঘটনার আকস্মিকতায় মাঠে উপস্থিত খেলোয়াড়, সমর্থক ও আয়োজকদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। এ ঘটনার পর আয়োজকরা নির্ধারিত প্রীতি ফুটবল ম্যাচটি স্থগিত ঘোষণা করেন।

    এইচএসসি-২০০০ ব্যাচের একজন আয়োজক বলেন,
    “খোকন আমাদের অত্যন্ত প্রিয় বন্ধু ছিলেন। সবাই মিলে আনন্দঘন পরিবেশে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের নিয়ে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছিলাম। কিন্তু এমন মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। তাঁর মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।”

    খোকনের আরেক বন্ধু জানান,
    “খেলা শুরুর আগে আমরা সবাই একসঙ্গে অনুশীলন করছিলাম। হঠাৎ করেই খোকন অসুস্থ হয়ে মাঠে পড়ে যান। আমরা দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করি, কিন্তু তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।”

    এ বিষয়ে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সব্যসাচী দাস সানী জানান, হাসপাতালে আনার আগেই খোকন কর্মকারের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় চিকিৎসা ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।

    খোকন কর্মকারের আকস্মিক মৃত্যুতে এলাকাজুড়ে শোকের আবহ বিরাজ করছে। বন্ধু, স্বজন ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।