Dhaka ১১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ: পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ: গড় পাসের হার ৫২.১২% সাজেকে টানা অবরোধ একদিনের জন্য শিথিল, কঠিন চীবর দান উৎসবের পর ফের চলবে কর্মসূচি সৌদি আকাশসীমায় হুতিদের হামলা প্রতিহত: রিয়াদ-মদিনাসহ বিভিন্ন অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস ইতিহাসের সবচেয়ে বড় ক্রিপ্টো চুরি: বাইন্যান্স থেকে ৬.৩ বিলিয়ন ডলার লোপাট, ৩ বিলিয়ন জব্দ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরি হত্যা মামলা দায়ের, বাবার এজহারে যা আছে ইরানে হামলার পরিণতি নিয়ে তেহরান ও বার্লিনের মধ্যে তীব্র বাকযুদ্ধ ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চ শুরু: জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে—ডা. শফিকুর রহমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: ইউরোপের অস্ত্র বাজারে বড় খেলোয়াড় হয়ে উঠছে ভারত জেমস ওয়েবের চোখে নতুন নক্ষত্রের জন্মরহস্য: ১ লাখ ৬১ হাজার আলোকবর্ষ দূরের ‘অশান্ত কড়াই’!

তালতলী আর্জেন্টিনা–ব্রাজিল প্রীতি ম্যাচের আগেই শোকের ছায়া, স্ট্রোকে প্রাণ হারালেন খোকন কর্মকার।

মোঃ নাজমুল হাসান অপু।
বরগুনা প্রতিনিধি

বরগুনার তালতলী সরকারি ডিগ্রি কলেজ মাঠে এইচএসসি-২০০০ ব্যাচের উদ্যোগে আয়োজিত আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ শুরুর আগেই ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা। অনুশীলনের সময় হঠাৎ অসুস্থ হয়ে স্ট্রোকে আক্রান্ত হয়ে খোকন কর্মকার (৪০) নামে এক আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে ম্যাচ শুরুর আগে খেলোয়াড়রা ওয়ার্ম-আপ ও অনুশীলনে অংশ নেন। এ সময় হঠাৎ খোকন কর্মকার মাঠেই অসুস্থ হয়ে লুটিয়ে পড়েন। উপস্থিত খেলোয়াড় ও সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত খোকন কর্মকার উপজেলার মালিপাড়া এলাকার বাসিন্দা এবং দিলীপ কর্মকারের ছেলে।

ঘটনার আকস্মিকতায় মাঠে উপস্থিত খেলোয়াড়, সমর্থক ও আয়োজকদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। এ ঘটনার পর আয়োজকরা নির্ধারিত প্রীতি ফুটবল ম্যাচটি স্থগিত ঘোষণা করেন।

এইচএসসি-২০০০ ব্যাচের একজন আয়োজক বলেন,
“খোকন আমাদের অত্যন্ত প্রিয় বন্ধু ছিলেন। সবাই মিলে আনন্দঘন পরিবেশে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের নিয়ে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছিলাম। কিন্তু এমন মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। তাঁর মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।”

খোকনের আরেক বন্ধু জানান,
“খেলা শুরুর আগে আমরা সবাই একসঙ্গে অনুশীলন করছিলাম। হঠাৎ করেই খোকন অসুস্থ হয়ে মাঠে পড়ে যান। আমরা দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করি, কিন্তু তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।”

এ বিষয়ে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সব্যসাচী দাস সানী জানান, হাসপাতালে আনার আগেই খোকন কর্মকারের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় চিকিৎসা ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।

খোকন কর্মকারের আকস্মিক মৃত্যুতে এলাকাজুড়ে শোকের আবহ বিরাজ করছে। বন্ধু, স্বজন ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ: পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে