Blog

  • টেকনাফে বিজিবির অভিযানে ২ কেজি আইস, জি-৩ রাইফেল ও অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

    টেকনাফে বিজিবির অভিযানে ২ কেজি আইস, জি-৩ রাইফেল ও অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

    কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস), একটি জি-৩ রাইফেল, একটি দেশীয় তৈরি এলজি, ম্যাগাজিন, গুলি ও একটি ইজিবাইক উদ্ধার করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)। উদ্ধারকৃত আলামতের আনুমানিক সিজার মূল্য ১০ কোটি ৪ লাখ ৯ হাজার ১০০ টাকা।
    বিজিবি জানায়, ২ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার ডেইলপাড়া-মুন্ডার ডেইল সড়ক দিয়ে মাদকদ্রব্য, দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদের একটি চালান পাচারের চেষ্টা হতে পারে। এ তথ্যের ভিত্তিতে অধিনায়ক টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর নির্দেশনায় বিজিবির একটি বিশেষ আভিযানিক দল এলাকায় ত্রিমুখী ফাঁদ পেতে অবস্থান নেয়।
    অভিযান চলাকালে ভোর আনুমানিক ৪টার দিকে সাবরাং বাজার থেকে মেরিন ড্রাইভ সড়কের দিকে আসা একটি ইজিবাইককে অস্থায়ী চেকপোস্টে থামার সংকেত দেয় বিজিবি। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ইজিবাইকে থাকা অজ্ঞাতনামা ব্যক্তিরা যানটি ফেলে দ্রুত পালিয়ে যায়।
    পরে পরিত্যক্ত ইজিবাইকটি তল্লাশি করে চালকের আসনের নিচে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। একই সঙ্গে ইজিবাইকের ছাদের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি জি-৩ রাইফেল, একটি দেশীয় তৈরি এলজি, একটি জি-৩ রাইফেলের ম্যাগাজিন এবং ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে ব্যবহৃত ইজিবাইকটিও জব্দ করা হয়েছে।
    টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
    উদ্ধারকৃত মাদকদ্রব্য, অস্ত্র, গোলাবারুদ ও ইজিবাইক জব্দ করে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

  • কমলনগরে এক রাতে সাংবাদিকের বাড়িসহ ১০টি বসতঘরে দুর্ধর্ষ চুরি: নগদ টাকা, মোবাইল ও স্বর্ণালঙ্কার লুট

    কমলনগরে এক রাতে সাংবাদিকের বাড়িসহ ১০টি বসতঘরে দুর্ধর্ষ চুরি: নগদ টাকা, মোবাইল ও স্বর্ণালঙ্কার লুট

    লক্ষ্মীপুরের কমলনগরে এক রাতে এক অভিনব ও দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। উপজেলার সিনিয়র সাংবাদিক জাহেদের বাড়িসহ অন্তত ১০টি বসতঘরে একযোগে চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র এসব বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা, দামি মোবাইল ফোন, স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল লুটে নিয়েছে বলে খবর পাওয়া গেছে।
    ​স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত রাতে উপজেলার এখানে নির্দিষ্ট এলাকার নাম বা গ্রামের নাম দিতে পারেন এলাকায় একদল সংঘবদ্ধ চোর হানা দেয়। চোরচক্র কৌশলে সিনিয়র সাংবাদিক জাহেদের ঘরের দরজা/জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকার সুযোগে চোরেরা আলমারি ও ওয়ারড্রব ভেঙে নগদ টাকা, স্বর্ণের গহনা এবং একাধিক স্মার্টফোন নিয়ে যায়।
    ​একই রাতে ওই এলাকার আরও অন্তত নয়টি বাড়িতে একই কায়দায় চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারগুলো জানিয়েছে, চোরচক্র অত্যন্ত ঠাণ্ডা মাথায় প্রতিটি বাড়ি থেকে মোবাইল, নগদ টাকা ও গয়নাগাটি লুটে নিয়ে সটকে পড়ে। এক রাতে এতগুলো বাড়িতে চুরির ঘটনায় পুরো এলাকায় বর্তমানে চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।
    ​ভুক্তভোগী সিনিয়র সাংবাদিক জাহেদ জানান, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতি উদ্বেগজনক। এক রাতে ১০টি বাড়িতে চুরি হওয়া প্রমাণ করে চোরচক্র কতটা বেপরোয়া হয়ে উঠেছে। তিনি দ্রুত এই চক্রটিকে চিহ্নিত করে লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং অপরাধীদের গ্রেফতারের দাবি জানান।
    ​এ বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চোরচক্রটিকে আটক করতে এবং খোয়া যাওয়া মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এই বিষয়ে লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলী মাসুদ রানার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

    গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলী মাসুদ রানার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

    গণপূর্ত অধিদপ্তরের ঢাকা গণপূর্ত বিভাগ-৪ এর নির্বাহী প্রকৌশলী মো: মাসুদ রানার বিরুদ্ধে ২০২৫-২৬ অর্থ বছরে ঠিকাদারের সাথে আঁতাত করে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। কাজ সম্পন্ন না করেই গত অর্থ বছরের জুন ক্লোজিংয়ে বিল পরিশোধ করে এই অর্থ আত্মসাত করেছেন বলে জানা যায়। এছাড়াও পছন্দের ঠিকাদারদের কাছ থেকে বিশেষ সুবিধা নিয়ে তিনি কাজ পাইয়ে দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে।গত ২০২৫-২৬ অর্থ বছরে ঢাকা গণপূর্ত বিভাগ-৪ থেকে বেশ কিছু সরকারি বাসভবন ও বাসভবন সংলগ্ন বেশ কিছু কাজের দরপত্র আহবান করা হয়। এর মধ্যে ১২৩৫৭০৬ নং আইডি-এর দরপত্রটির কাজের মূল্য ছিল প্রায় ২ কোটি ৪০ লাখ টাকার। এই দরপত্রে কাজ ছিল ‘ঢাকা বেইলি রোডের সরকারি কর্মকর্তা কোয়ার্টারের এশিয়ান, গুলফিশান ও কাহকাশান ভবনের ছাদ মেরামত, নিষ্কাশন ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, রাস্তা ও সীমানা প্রাচীর মেরামত এবং অন্যান্য মেরামত কাজ’।সরেজমিনে অনুসন্ধান করে দেখা যায়, এই কাজ কোনরকমভাবে সম্পন্ন করা হয়েছে। কাজের মান খুবই নিম্নমানের। এই নিম্নমানের কাজের উপরেই মাসুদ রানা সম্পূর্ণ অর্থের বিল দিয়েছেন বলে জানা যায়। এইদিকে একই কাজ মাসুদ রানা দুইবার করার জন্য দরপত্র আহবান করেছেন। ১২৩৫৭০৬ দরপত্রের মধ্যেই ঢাকা বেইলি রোডের সরকারি কর্মকর্তা কোয়ার্টারের এশিয়ান, গুলফিশান ও কাহকাশান ভবনের সকল মেরামতের কথা উল্লেখ থাকলেও তিনি সরকারি কর্মকর্তা কোয়ার্টার গুলফিশান-এর ৭ নম্বর ফ্ল্যাটের জন্য আরেকটি মেরামতের দরপত্র লিমিটেড টেন্ডার মেথড-এ আহবান করেছেন। সেই দরপত্রের আইডি নং ১৩০৩৪৯১। কাজের মূল্য প্রায় ১২ লাখ টাকা। এখানে মাসুদ রানা বিগত অর্থ বছরে বকেয়া দেখিয়ে নতুন অর্থ বছরে এই দরপত্রটি আহবান করেছেন। একই কাজের জন্য দুই ধরনের দরপত্রে আহবান করাকে অর্থ আত্মসাতের আরেকটি কৌশল বলছেন গণপূর্তের কিছু ঠিকাদারেরা। তারা বলেন, এই কাজ আহবান করা হয়েছে সম্পূর্ণ টাকা আত্মসাতের জন্যই। কারণ এখানে কাজ করার কিছুই থাকবে না। কাজ আগের দরপত্রেই হয়ে গেছে। শুধুমাত্র করা কাজকেই আবার করা হয়েছে দেখিয়ে বিল উত্তোলন করবেন নির্বাহী প্রকৌশলী ও ঠিকাদার। পরে এই টাকা তারা নিজেদের মধ্যে ভাগ-বাটোয়ারা করে নিবেন।গত অর্থ বছরের আরেকটি দরপত্র আইডি নং ১২৩৬১৩০ এর কাজ অসম্পূর্ণ রেখেই গত অর্থ বছরের ক্লোজিংয়ে মাসুদ রানা বিল দিয়ে দিয়েছেন বলে জানা যায়। দরপত্রের কাজ ছিল ‘ইস্কাটন গার্ডেন সরকারি কর্মকর্তা কোয়ার্টারের সোনালী-রূপালী ক্যাম্পাসের সম্মুখভাগের জরাজীর্ণ সীমানা প্রাচীর পুনর্নির্মাণ’। সরেজমিনে সরকারি কর্মকর্তা কোয়ার্টারের সোনালী-রূপালী ক্যাম্পাসের সম্মুখভাগে গিয়ে দেখা যায় যে, সীমানা প্রাচীরের কাজ ৫০ শতাংশের মতো হয়েছে। এই সম্পন্ন ৫০ শতাংশ কাজের মধ্যেও আবার কিছু কিছু জায়গায় সীমানা প্রাচীর পুনর্নির্মাণ না করে পুরাতন সীমানা প্রাচীরই রেখে দেওয়া হয়েছে। দরপত্রটির কাজের মূল্য প্রায় ৪০ লাখ টাকা। কাজ না করে এই সম্পূর্ণ বিল দিয়ে দেওয়াকে অনেকেই অনৈতিক সুবিধা নেওয়ার বিনিময় বলছেন। অনেকে বলছেন, বিল না দিলে সরকারি অর্থ সরকারি কোষাগারে ফেরত চলে যাবে এইজন্যই হয়ত বিল দিয়েছেন। গণপূর্ত সংশ্লিষ্টরা বলেন, কাজ না হলে বিল সরকারি কোষাগারে ফেরত চলে যাবে। কাজ সম্পন্ন হলে আবার সেই বিল কোষাগার থেকে এনে দিয়ে দেওয়া যাবে। কিন্তু সরকারি বিল কোষাগারে ফেরত চলে যাবে বলেই অসম্পূর্ণ কাজের উপর সম্পূর্ণ বিল দিয়ে দেওয়া সম্পূর্ণ বেআইনি।এছাড়াও প্রধান প্রকৌশলীর প্রজ্ঞাপন অমান্য করে পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দিতে ঢাকা গণপূর্ত বিভাগ-৪ এর নির্বাহী প্রকৌশলী মোঃ মাসুদ রানা এলটিএমের পরিবর্তে ওটিএম পদ্ধতিতে প্রায় ৬৩টি দরপত্র আহবান করেছেন। দরপত্র আইডি নং গুলো হলো: ১২৯৫৬৫১, ১২৭৪২০৫, ১২৯৫৬৪৪, ১২৮২৩৫০, ১২৮২২৫৩, ১২৮১১৭৪, ১২৮২১৩৩, ১২৮৪৫৮৯, ১২৮৪৩৯৭, ১২৮২৩৪৮, ১২৯৬২৬০, ১২৭৬৮২২, ১২৭৫২৬৯, ১২৮৩৩৭৭, ১২৭৫৬৩২, ১২৭৫৪৭৮, ১২৮৪৫৯৭, ১২৮৩৫৬৮, ১২৮৩৭২০, ১২৮৩৭৫১, ১২৭২৮৩৮, ১২৮৪২৯৮, ১২৭৫৪০২, ১২৭৫৫২৮, ১২৭৫৪২৯, ১২৭৫৬১২, ১২৭৫৫৭০, ১২৭৫৩৭১, ১২৭২৮১৮, ১২৭২৭৭৭, ১২৭২৮৩৩, ১২৭২৭৩, ১২৩৬৪১৯, ১২৪৪৯০৯, ১২৪৭৯৯৯, ১২৪৪৪৬১, ১২৩৬০৭৫, ১২৫২৭২৩, ১২৫২৩১০, ১২৪৮০২৩, ১২৩৫৭০৬, ১২৩৬২৩৯, ১২৫২৮৯৮, ১২৫২৭৫৪, ১২৫২৯২৯, ১২৪৭৯৮৯, ১২৪৮০০৪, ১২৫৮০১৮, ১২৪৮০১৯, ১২৪৭৭০৩, ১২৪৭৬৪৯, ১২৪৪৪৪৭, ১২১৯৫৯৮, ১২৪৫৭৪২, ১২১৭৬১৯, ১২১৯৬১০, ১২১৯৫৭৯, ১২১৯৬০৩, ১১৮৩৮০৫, ১২০২৭২৪, ১২০২৭১৮, ১২০২৭২৫, ১১৬৩৬২২। এই সকল দরপত্রই মো. মাসুদ রানা মোটা কমিশনের বিনিময়ে নিজের পছন্দের ঠিকাদারদেরকে কাজ পাইয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

  • গাফিলতিতে প্রবেশপত্র নেই ৯ পরীক্ষার্থীর

    গাফিলতিতে প্রবেশপত্র নেই ৯ পরীক্ষার্থীর

    কলেজ কর্তৃপক্ষের গাফিলতির কারণে ফরম পূরণের টাকা জমা দেওয়ার পরও প্রবেশপত্র হাতে না পেয়ে এইচএসি পরীক্ষার প্রথম দিন চরম ভোগান্তির শিকার হয়েছেন শ্রীমঙ্গল রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ৯ শিক্ষার্থী। শেষ পর্যন্ত উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে তারা পরীক্ষায় বসার সুযোগ পান।

    বৃহস্পতিবার (২ জুলাই) সকালে শ্রীমঙ্গল সরকারি কলেজ কেন্দ্রে প্রবেশপত্র ছাড়া ঢুকতে চাইলে দায়িত্বরত কর্মকর্তারা শিক্ষার্থীদের আটকে দেন। পরীক্ষায় অংশ নিতে না পেরে কেন্দ্রের বাইরেই কান্নায় ভেঙে পড়েন ৯ জন।

    খবর পেয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান ঘটনাস্থলে ছুটে যান। তিনি কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এবং বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করেন। এরপর সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে বোর্ডের বিশেষ অনুমতি নিয়ে বিলম্বিত সময়ে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নেওয়ার ব্যবস্থা করা হয়।

    মানবিক বিভাগের শারমিন আক্তার, মাসুমা আক্তার, তানিয়া আক্তার, আয়েশা আক্তার নাজমিন, দিপা কাহার, পল্লবী ঠাকুরিয়া, শ্রাবন্তী শীল এবং অনিয়মিত পরীক্ষার্থী বৃষ্টি আক্তারসহ মোট ৯ জন ক্ষতিগ্রস্ত হন।

    শিক্ষার্থীদের অভিযোগ, দেরিতে পরীক্ষায় বসায় মানসিক চাপে ছিলাম। কর্তৃপক্ষ অতিরিক্ত ২০ মিনিট সময় দিলেও তা পর্যাপ্ত ছিল না।

    কলেজের অধ্যক্ষ অসিত রঞ্জন পাল দায় স্বীকার করে বলেন, “প্রবেশপত্র না আসার বিষয়টি আমার জানা ছিল না। এ ঘটনায় কম্পিউটার অপারেটর অনিক দেব এবং আমার দায় রয়েছে।

    অভিযুক্ত কম্পিউটার অপারেটর অনিক দেবের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

    ইউএনও মো. জিয়াউর রহমান বলেন, এটি স্পষ্টতই দায়িত্বহীনতার ফল। জেলা প্রশাসন, বোর্ড ও স্থানীয় প্রশাসনের সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার্থীরা পরীক্ষায় বসতে পেরেছেন।”

    পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়ে এমন অনিশ্চয়তায় শিক্ষার্থী ও অভিভাবকরা মানসিকভাবে বিপর্যস্ত। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানিয়েছেন তারা।

  • তীব্র তাপদাহে এইচএসসি পরীক্ষার্থীদের পাশে ধনবাড়ী উপজেলা ছাত্রদল, বিতরণ করা হলো পানি, স্যালাইন, কোর্ট ফাইল ও কলম

    তীব্র তাপদাহে এইচএসসি পরীক্ষার্থীদের পাশে ধনবাড়ী উপজেলা ছাত্রদল, বিতরণ করা হলো পানি, স্যালাইন, কোর্ট ফাইল ও কলম

    মো. পলাশ ইসলাম
    ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি:

    তীব্র তাপদাহ ও প্রচণ্ড গরমে এইচএসসি পরীক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি কমাতে টাঙ্গাইলের ধনবাড়ীতে পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন, কোর্ট ফাইল ও কলম বিতরণ করেছে ধনবাড়ী উপজেলা ছাত্রদল।

    বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলার এইচএসসি পরীক্ষাকেন্দ্রের সামনে ধনবাড়ী উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সুজন খানের উদ্যোগে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

    এ সময় উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে পরীক্ষার্থীদের হাতে হাতে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন, কোর্ট ফাইল ও কলম তুলে দেন। এছাড়া পরীক্ষাকেন্দ্রে অপেক্ষমাণ অভিভাবকদের মাঝেও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।

    আয়োজকরা জানান, চলমান তীব্র তাপদাহে অনেক পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা থাকে। বিষয়টি বিবেচনায় নিয়ে মানবিক দায়িত্ববোধ থেকে পরীক্ষার্থীদের পাশে দাঁড়াতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

    ধনবাড়ী উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সুজন খান বলেন, “প্রচণ্ড গরমের মধ্যে পরীক্ষার্থীরা যেন সুস্থ ও স্বাভাবিকভাবে পরীক্ষা দিতে পারে, সেই চিন্তা থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও শিক্ষার্থী ও সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

    এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা। তারা বলেন, পরীক্ষার সময় এমন সহায়তা শিক্ষার্থীদের মানসিক স্বস্তি দেয় এবং সামাজিক সংগঠনগুলোর মানবিক দায়িত্ববোধের পরিচয় বহন করে।

    স্থানীয় সচেতন মহলও এ উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজের বিভিন্ন সংগঠন এ ধরনের জনকল্যাণমূলক কাজে এগিয়ে এলে মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় হবে।

  • নজরুল বর্ষ ২০২৬-২৭ এর শুভ উদ্বোধন”গোপালগঞ্জ জেলা প্রশাসক

    নজরুল বর্ষ ২০২৬-২৭ এর শুভ উদ্বোধন”গোপালগঞ্জ জেলা প্রশাসক

    আজ ০২ জুলাই ২০২৬ বৃহস্পতিবার সকাল ১০.০০ ঘটিকায় বাংলাদেশ সচিবালয়স্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি মহোদয় আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ ২০২৬-২৭ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।

    এ উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উৎসবমুখর পরিবেশে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অংশগ্রহণ করেন সম্মানিত জেলা প্রশাসক, গোপালগঞ্জ, জনাব আরিফ-উজ-জামান ও সম্মানিত পুলিশ সুপার, গোপালগঞ্জ, জনাব মোঃ হাবীবুল্লাহ মহোদয়।

    এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সম্মানিত প্রশাসক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, বীর মুক্তিযোদ্ধা এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

  • নানাবাড়ি বেড়াতে গিয়ে শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার

    নানাবাড়ি বেড়াতে গিয়ে শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার

    মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর এলাকায় নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছরের শিশু হাফিজুল শিকারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার বাবা হানিফ শিকারী। তবে অভিযোগ অস্বীকার করে এটিকে দুর্ঘটনাজনিত মৃত্যু বলে দাবি করেছে শিশুটির নানাবাড়ির লোকজন। ঘটনার প্রকৃত কারণ জানতে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

    নিহত হাফিজুল শিকারীর বাড়ি শরীয়তপুর সদর উপজেলার ধানুকা এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, কোরবানির ঈদের আগে মা নাদিয়া বেগম ছেলেকে নিয়ে মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর গ্রামে বাবার বাড়িতে বেড়াতে যান। বুধবার শিশুটির মৃত্যুর ঘটনা ঘটে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে বৃহস্পতিবার মাদারীপুর সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত সম্পন্ন করে।

    নিহতের বাবা হানিফ শিকারী অভিযোগ করে বলেন, স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। সেই বিরোধের জেরে তার একমাত্র ছেলে হাফিজুলকে হত্যা করা হয়েছে। পরে ঘটনাটি ধামাচাপা দিতে পানিতে পড়ে মৃত্যুর গল্প প্রচার করা হচ্ছে।

    তিনি আরও অভিযোগ করেন, কালকিনি থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা গ্রহণ করেনি; বরং বিষয়টি মীমাংসা করার পরামর্শ দেয়। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

    অন্যদিকে, নিহত শিশুর নানা বাদল খান হত্যার অভিযোগ অস্বীকার করে বলেন, তার মেয়ে নাদিয়া বেগম মানসিক ভারসাম্যহীন। নদীর পাশে যাওয়ার সময় মা ও ছেলে দুজনই পানিতে পড়ে যায়। স্থানীয় লোকজন নাদিয়াকে উদ্ধার করলেও শিশুটি পানির স্রোতে ভেসে যায়। পরে তার মরদেহ উদ্ধার করা হয়। এটি একটি দুর্ঘটনা, হত্যার কোনো ঘটনা নয় বলে দাবি করেন তিনি।

    মাদারীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রতিবেদনের পরই নিশ্চিতভাবে বলা যাবে এটি স্বাভাবিক মৃত্যু, নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে।

    এ বিষয়ে কালকিনি থানার পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪২২ জন গ্রেপ্তার, মামলা ৮৯

    ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪২২ জন গ্রেপ্তার, মামলা ৮৯

    রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৮৯টি মামলা দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

    গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৪৪ জন, লালবাগ বিভাগ কর্তৃক ১৯ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৫৫ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৪৩ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৮২ জন, মিরপুর বিভাগ কর্তৃক ৯৬ জন, গুলশান বিভাগ কর্তৃক ৩৪ জন এবং গোয়েন্দা বিভাগ কর্তৃক ৫ জন গ্রেপ্তার করা হয়।এসময় তাদের হেফাজত হতে ১ কেজি ৩৫৫ গ্রাম গাঁজা, ১০ হাজার ৫২৪ পিস ইয়াবা, ৫৩ গ্রাম হেরোইন, ১টি শর্টগান, ১টি ছুরি, ১টি রড, ১টি স্ক্রু ড্রাইভার, একটি হেক্সো ব্লেড, ১টি ল্যাপটপ, ১টি এসএসডি, ১৫টি মোবাইল, ১৬০টি সিম কার্ড, ১টি প্রাইভেটকার, ১টি ট্রাক, ১টি স্কুল ব্যাগ এবং নগদ ২ হাজার ৮৮০ টাকা উদ্ধার করা হয়।

    রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করে।

    তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

  • সাবেক এমপি আশিকা সুলতানা কারাগারে

    সাবেক এমপি আশিকা সুলতানা কারাগারে

    মিরপুর মডেল থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আশিকা সুলতানাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২ জুলাই) এ মামলায় দুই দফায় ৬ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক আল মামুন হোসেন। আবেদনে বলা হয়, আসামিকে রিমান্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে এই আসামি এই মামলাসহ বর্তমান নির্বাচিত সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরণের ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকান্ডের ব্যাপারে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের সংশ্লিষ্টতার ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। যা যাচাই-বাছাই করা হচ্ছে। পরবর্তী সময়ে আবার জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড প্রয়োজন হতে পারে। জামিনের বিরোধিতা করে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন দিদারুল আলম আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।তবে আসামির পক্ষে কোনো আবেদন ছিল না বলে জানান প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম।

    মামলার, বিবরণে বলা হয়েছে, গত ১৯ জুন মিরপুর এক নম্বরের এপেক্স শোরুম সংলগ্ন বাটা শোরুমের সামনের রাস্তায় আওয়ামী লীগ-ছাত্রলীগের ৪০ থেকে ৫০ জন সরকারবিরোধী মিছিল করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে উপস্থিত আসামিরা তাদের কাছে থাকা বিভিন্ন ব্যানার ফেস্টুন রেখে পালিয়ে যায়।

    পরে ভিডিওতে দেখা যায় আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারা মিছিল করেছে। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করে।

  • ফিলিস্তিনি শিক্ষার্থীদের ভিসা সহজে সহযোগিতার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

    ফিলিস্তিনি শিক্ষার্থীদের ভিসা সহজে সহযোগিতার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস. ওয়াই. রামাদান সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সহযোগিতা, ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ভিসা সহজীকরণবৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ঐতিহাসিকভাবে ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রাম ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে অকুণ্ঠ সমর্থন জানিয়ে আসছে। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তৎকালীন সময়ে ফিলিস্তিনের পক্ষে আন্তর্জাতিক ও কূটনৈতিক পর্যায়ে জনমত ও সমর্থন আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের নীতিগত ও নৈতিক সমর্থন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।সহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।আলোচনায় ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস. ওয়াই. রামাদান জানান, বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বিপুল সংখ্যক ফিলিস্তিনি শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণ করছেন। তাদের বাংলাদেশে আগমন ও পড়াশোনা নির্বিঘ্ন করতে অন-অ্যারাইভাল ভিসা প্রদানের ক্ষেত্রে বিশেষ সহযোগিতা চান তিনি।

    এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় সহযোগিতার নির্দেশনা দেন। পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানোর জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ জানান।
    ফিলিস্তিনি শিক্ষার্থীদের ভিসা সহজে সহযোগিতার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর
    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস. ওয়াই. রামাদান সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সহযোগিতা, ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ভিসা সহজীকরণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

    নিজস্ব প্রতিবেদক, ঢাকা
    প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০৩:২৮ পিএম
    https://www.itvbd.com/270252
    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস. ওয়াই. রামাদান সৌজন্য সাক্ষাৎ করেছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া
    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস. ওয়াই. রামাদান সৌজন্য সাক্ষাৎ করেছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া
    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস. ওয়াই. রামাদান সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সহযোগিতা, ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ভিসা সহজীকরণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

    বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ঐতিহাসিকভাবে ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রাম ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে অকুণ্ঠ সমর্থন জানিয়ে আসছে। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তৎকালীন সময়ে ফিলিস্তিনের পক্ষে আন্তর্জাতিক ও কূটনৈতিক পর্যায়ে জনমত ও সমর্থন আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের নীতিগত ও নৈতিক সমর্থন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

    আলোচনায় ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস. ওয়াই. রামাদান জানান, বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বিপুল সংখ্যক ফিলিস্তিনি শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণ করছেন। তাদের বাংলাদেশে আগমন ও পড়াশোনা নির্বিঘ্ন করতে অন-অ্যারাইভাল ভিসা প্রদানের ক্ষেত্রে বিশেষ সহযোগিতা চান তিনি।

    এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় সহযোগিতার নির্দেশনা দেন। পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানোর জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ জানান।

    রাষ্ট্রদূত আরও অনুরোধ করেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে কোনো ফিলিস্তিনি নাগরিক বা শিক্ষার্থী ভিসার আবেদন করলে তা যাচাইয়ের জন্য আবেদনের একটি অনুলিপি ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাসে পাঠানো হোক। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি মুসলিম ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে বাংলাদেশ ফিলিস্তিনের নাগরিকদের কল্যাণে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত।বৈঠকে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে যে কোনো অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে। এ ধরনের সাইবার অপরাধে জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা এবং দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

    বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনের রাষ্ট্রদূতকে স্বাগত জানান। রাষ্ট্রদূতও মন্ত্রীকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন ও শুভকামনা জানান।

    এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ শাখার উপসচিব বেগম মিনারা নাজমীন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া বিষয়ক পরিচালক (ইনচার্জ) ফুয়াদ হাসান পরাগ এবং ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাসের প্রথম সচিব নূর এইচ. ও. আলাইদিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।