Blog

  • এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

    এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

    চলতি জুলাই মাসের জন্য দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ৩৫৭ টাকা কমিয়ে ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫২৮ টাকা।বৃহস্পতিবার (২ জুলাই) বিকালে বিইআএদিন এলপিজির পাশাপাশি অটোগ্যাসের দামও কমানো হয়েছে। ৮৬ টাকা ৯৩ পয়সা থেকে কমিয়ে অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা ৪০ পয়সা।রসির এক বিজ্ঞপ্তিতে এলপিজির দাম নির্ধারণের বিষয়টি জানানো হয়েছে। নতুন এই দর সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে।এর আগে সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। সেই সঙ্গে ওইদিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

  • টঙ্গীতে যুবদল নেতাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১১

    টঙ্গীতে যুবদল নেতাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১১

    শিল্পনগরী টঙ্গীর আলোচিত সশস্ত্র মোটরসাইকেল মহড়া ও বিভিন্ন কারখানায় হুমকির ঘটনায় টঙ্গী পূর্ব থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী নুরুজ্জামান। এতে টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্যসচিব নাজমুল হোসেন মণ্ডলসহ ১৯ জনকে এজাহারভুক্ত এবং ৭০/৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ ঘটনায় গত দুই দিনে ১১ জনকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

    গ্রেপ্তারকৃতরা হলেন— রিয়াজন ওরফে রাজন (৩০), জাহাঙ্গীর শেখ ওরফে জমির (২৭), জহির (৩৩), বায়েজিদ (২৯), রাজিব হাসান (২৯), হোসাইন (৩৪), রাসেল ওরফে খাবরি (২৮), সাগর ওরফে নয়ন (২০)।

    এর আগে মঙ্গলবার রাতে মনোয়ার হোসেন (২৮), তৌহিদুল সজীব (৩৫) ও রনি খান (৩৯) নামে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।মামলার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে টঙ্গীতে বিভিন্ন প্রতিষ্ঠানে বর্জিত মালামালের (ঝুট) ব্যবসা করে আসছিলেন ভুক্তভোগী ব্যবসায়ী নুরুজ্জামান। গত ২৭ জুন টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্যসচিব নাজমুল হোসেন মণ্ডলের নেতৃত্বে তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে একটি চক্র। চাঁদা দিতে অস্বীকার করায় ২৮ জুন দুপুরে তার ঝুট ব্যবসা দখলে নিতে শতাধিক মোটরসাইকেল নিয়ে সশস্ত্র মহড়া দেয় তারা। একপর্যায়ে একটি কারখানায় প্রবেশ করে বর্জিত মালামাল বিক্রি না করতে ভয়ভীতি প্রদর্শন করে চলে যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

    এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ইতোমধ্যে ওই মামলায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

  • সরকার নিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন গঠন আত্মঘাতী সিদ্ধান্ত হবে: ড. ইফতেখারুজ্জামান

    সরকার নিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন গঠন আত্মঘাতী সিদ্ধান্ত হবে: ড. ইফতেখারুজ্জামান

    সরকার প্রণীত খসড়া অনুযায়ী জাতীয় মানবাধিকার কমিশন আইন পাস করা হলে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী স্বাধীন ও কার্যকর জাতীয় মানবাধিকার কমিশন গঠন সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, সরকারনিয়ন্ত্রিত ও জনগণের ওপর একটি অকার্যকর মানবাধিকার কমিশন চাপিয়ে দেওয়া হলে তা বর্তমান সরকারের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হবে।

    বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবি কার্যালয়ে আয়োজিত ‘জাতীয় মানবাধিকার কমিশন আইন-২০২৬ (খসড়া) পর্যালোচনা ও সুপারিশ’ শীর্ষক সভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি)।

    সভায় জাতীয় মানবাধিকার কমিশন আইন-২০২৬-এর খসড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে টিআইবি। সংস্থাটির দাবি, বর্তমান খসড়া অনুযায়ী আইন প্রণয়ন করা হলে কমিশনের ক্ষমতা সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে এবং এর স্বাধীনতা ও কার্যকারিতা ক্ষতিগ্রস্ত হবে।

    ড. ইফতেখারুজ্জামান বলেন, বিশ্বের অনেক দেশে বাংলাদেশের তুলনায় আরও কর্তৃত্ববাদী ও স্বৈরাচারী সরকার থাকলেও জাতীয় প্রতিষ্ঠানগুলোকে এভাবে দলীয়করণ করে অকার্যকর করার নজির খুব কম। গণঅভ্যুত্থান-পরবর্তী নির্বাচিত সরকারের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি। তাই সরকার জাতীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্বল না করে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

    তিনি বলেন, যে সরকার বা রাজনৈতিক শক্তি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় প্রভাবে পরিচালিত করে, শেষ পর্যন্ত তারাই সেই অকার্যকর প্রতিষ্ঠানের নেতিবাচক পরিণতির শিকার হয়। কারণ ক্ষমতা চিরস্থায়ী নয়।

    খসড়া আইন পর্যালোচনা করে ১৯টি সুপারিশ তুলে ধরে টিআইবি। ড. ইফতেখারুজ্জামান বলেন, এসব সুপারিশ বাস্তবায়ন না হলে সরকার প্রমাণ করবে যে দেশে একটি স্বাধীন ও কার্যকর জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠায় তাদের প্রকৃত সদিচ্ছা নেই। তিনি বলেন, বিএনপির ৩১ দফা রাষ্ট্রসংস্কার কর্মসূচি, নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদে দেওয়া অঙ্গীকার বাস্তবায়ন করা হলে সরকারের নিয়ন্ত্রণের বাইরে একটি স্বাধীন মানবাধিকার কমিশন গঠন করা সম্ভব।

    সভায় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে ক্ষমতাসীনদের একটি অংশ স্বল্পমেয়াদি সুবিধার জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে। অনেক ক্ষেত্রেই সরকারের ভেতরেই পরিবর্তনবিরোধী শক্তি সক্রিয় থাকে। রাজনৈতিক প্রভাবের পাশাপাশি আমলাতন্ত্রের প্রভাবও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, যার প্রতিফলন মানবাধিকার কমিশন আইনের খসড়ায় দেখা গেছে।

    খসড়ার কয়েকটি ধারা নিয়ে নির্দিষ্ট আপত্তিও তুলে ধরে টিআইবি। ড. ইফতেখারুজ্জামান বলেন, ১৩ নম্বর ধারায় কমিশনের তদন্ত, পরিদর্শন ও তদারকির ক্ষমতার আওতায় আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা ও নজরদারি সংস্থার সম্ভাব্য গোপন আটককেন্দ্র বা তথাকথিত ‘আয়না ঘর’ পরিদর্শনের বিষয়টি স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে গোপন আটক বা অবৈধ আটকের অভিযোগ তদন্তে কমিশনের কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হতে পারে।

    এ ছাড়া খসড়ার ২০ নম্বর ধারায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তে কমিশনের ক্ষমতা সীমিত রাখার প্রস্তাবেরও বিরোধিতা করে টিআইবি। সংস্থাটি মনে করে, এসব বিধান বহাল থাকলে কমিশনের স্বাধীনভাবে তদন্ত পরিচালনা ও কার্যকর ভূমিকা পালনের সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

  • ফেসবুক লাইভে এসে এনসিপি নেতার পদত্যাগ

    ফেসবুক লাইভে এসে এনসিপি নেতার পদত্যাগ

    ফেসবুক লাইভে এসে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মানিকগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদ এবং দলের প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন অ্যাডভোকেট জাহিদুর রহমান তালুকদার। তিনি এনসিপি মানিকগঞ্জ জেলা শাখার সাবেক প্রধান সমন্বয়কারী ছিলেন।বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

    লাইভে পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে জাহিদুর রহমান তালুকদার বলেন, এনসিপির কর্মপরিবেশ বা ওয়ার্ক এনভায়রনমেন্টের সঙ্গে আমি হয়তো নিজেকে খাপ খাওয়াতে পারিনি, অথবা এনসিপিও আমার সঙ্গে এডাপ্টেবল নয়। তিনি জানান, তিনি একজন রাজনৈতিক সচেতন মানুষ এবং রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তবে এই মুহূর্তে তিনি কোনো রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন না।

    ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা প্রসঙ্গে জাহিদুর রহমান জানান, জুলাইয়ের চেতনা থেকে প্রশাসনিক, শাসনতান্ত্রিক ও রাজনৈতিক সংস্কারের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, ভবিষ্যতে যদি কোনো দলকে সেই প্রত্যাশা বাস্তবায়নের জন্য উপযুক্ত মনে হয়, তাহলে সে দলে যোগদানের বিষয়টি বিবেচনা করবেন।

    উল্লেখ্য, ২০২৫ সালের ১৩ জুন এনসিপি মানিকগঞ্জ জেলায় ২৭ সদস্যবিশিষ্ট একটি সমন্বয় কমিটি গঠন করে। ওই কমিটিতে অ্যাডভোকেট জাহিদুর রহমান তালুকদারকে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে একই বছরের ৩ ডিসেম্বর ওই কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হলে তাকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব দেওয়া হয়। সর্বশেষ দলীয় ও সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোয় ফেসবুক লাইভে নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি।

  • মাগুরায় ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে আবালপুর ড্রাগ হাউজকে ২০ হাজার টাকা জরিমানা

    মাগুরায় ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে আবালপুর ড্রাগ হাউজকে ২০ হাজার টাকা জরিমানা

    মাগুরায় ফিজিশিয়ান স্যাম্পল এবং মেয়াদোত্তীর্ণ (ডেট এক্সপায়ার) ওষুধ বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

    অভিযানে শহরের আবালপুর ড্রাগ হাউজে ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

    অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট সজল আহমেদ। এ সময় তিনি বলেন, জনস্বাস্থ্যের সঙ্গে জড়িত বিষয়ে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বাজারজাত করা আইনত দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

    ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাধারণ জনগণকে ওষুধ কেনার সময় মেয়াদ ও মান যাচাই করার পাশাপাশি কোনো অনিয়ম চোখে পড়লে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানিয়েছে।

  • বিশ্বনাথে সিডস অব সাদাকাহ’র দুই শেল্টার প্রজেক্টের উদ্বোধন।

    বিশ্বনাথে সিডস অব সাদাকাহ’র দুই শেল্টার প্রজেক্টের উদ্বোধন।

    সামাজিক ও মানবিক কল্যাণমূলক প্রতিষ্ঠান সিডস অব সাদাকাহ-এর উদ্যোগে সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ধলিপাড়া গ্রামের দুই অসহায় ও গৃহহীন পরিবারের জন্য নির্মিত ৪৮৮ ও ৫৩০ নম্বর শেল্টার প্রজেক্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (২ জুলাই ২০২৬) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী আলহাজ্ব আব্দুন নুর।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী, রাজনীতিবিদ, জালালাবাদ সিন্ডিকেটের ব্যবস্থাপনা পরিচালক এবং বিশ্বনাথ-ওসমানীনগর নির্বাচনী আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা অধ্যাপক আব্দুল হান্নান।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, বিশিষ্ট সমাজসেবী রজব আলী, মিয়া মোহাম্মদ সাহেদ, হোসাইন আহমেদ ও কফিল উদ্দিন।

    এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিডস অব সাদাকাহ’র সুপারভাইজার হাবিবুর রহমান আবিদ, সুলতান আহমদ, আতাউর রহমান, জাহাঙ্গীর আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    বক্তারা বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও গৃহহীন মানুষের জন্য নিরাপদ আবাসন নিশ্চিত করা একটি মহৎ মানবিক দায়িত্ব। সিডস অব সাদাকাহ দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে শিক্ষা, মানবিক সহায়তা, আবাসন ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ধলিপাড়া গ্রামের দুই গৃহহীন পরিবারের জন্য এই দুটি শেল্টার নির্মাণ করা হয়েছে।

    তারা আরও বলেন, এ ধরনের উদ্যোগ শুধু মাথা গোঁজার একটি নিরাপদ আশ্রয়ই নিশ্চিত করে না; বরং উপকারভোগী পরিবারগুলোর মধ্যে নিরাপত্তাবোধ, স্বস্তি ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ সৃষ্টি করে। সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের এ ধরনের মানবিক কর্মকাণ্ডে আরও এগিয়ে আসারও আহ্বান জানান বক্তারা।

    অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে ৪৮৮ ও ৫৩০ নম্বর শেল্টার প্রজেক্টের উদ্বোধন করেন এবং উপকারভোগী পরিবারগুলোর সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন।

  • শ্রেণিকক্ষ সংকটে ভাঙ্গাচোরা টিনের ঘরে পাঠদান, দুর্ভোগে কাটীপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা

    শ্রেণিকক্ষ সংকটে ভাঙ্গাচোরা টিনের ঘরে পাঠদান, দুর্ভোগে কাটীপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা

    পাইকগাছা উপজেলার কাটীপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শ্রেণিকক্ষ সংকটের কারণে শিক্ষার্থীদের ভাঙ্গাচোরা টিনের ঘরে পাঠদান করানো হচ্ছে। পর্যাপ্ত অবকাঠামো না থাকায় শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
    জানা গেছে, প্রায় এক একর দানকৃত জমির ওপর প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে বর্তমানে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে। সরকারী ভাবে একটি ৩ রুম বিশিষ্ট ভবন থাকলেও তাতে ছাত্র ছাত্রীদের বসার সংকলন হচ্ছে না। শিক্ষার্থীর তুলনায় পর্যাপ্ত শ্রেণিকক্ষ না থাকায় অনেক সময় গাদাগাদি করে ক্লাস করতে হচ্ছে। কিছু শ্রেণির পাঠদান পরিচালিত হচ্ছে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ টিনশেড কক্ষে, যা বর্ষা ও গ্রীষ্ম মৌসুমে শিক্ষার্থীদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।
    বিদ্যালয়টিতে উন্নতমানের টয়লেট সুবিধাও নেই। বিশেষ করে ছাত্রীদের জন্য পর্যাপ্ত ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা না থাকায় তারা নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি ও শিক্ষার মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা।
    স্থানীয়রা জানান, বিদ্যালয়টির জন্য পর্যাপ্ত জমি থাকলেও প্রয়োজনীয় ভবন নির্মাণ ও অবকাঠামোগত উন্নয়ন না হওয়ায় শিক্ষার পরিবেশ দিন দিন নাজুক হয়ে পড়ছে। দ্রুত নতুন একাডেমিক ভবন, আধুনিক টয়লেট এবং প্রয়োজনীয় শিক্ষা অবকাঠামো নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
    বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, শ্রেণিকক্ষ ও স্যানিটেশন সংকটের বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার অবহিত করা হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে শিক্ষার পরিবেশ উন্নত হবে এবং পাঠদান কার্যক্রম আরও গতিশীল হবে।
    এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহল।

  • ধনবাড়ীতে ২২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ধনবাড়ীতে ২২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    মো. পলাশ ইসলাম
    ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি:

    টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ধনবাড়ী থানা পুলিশ।

    বুধবার (১ জুলাই) রাত ৭টার দিকে উপজেলার ধোপাখালী ইউনিয়নের দড়িরামপুর এলাকায় মালেক মেম্বারের রড-সিমেন্টের দোকানের সামনে টাঙ্গাইল-মধুপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার দক্ষিণ নরিল্যা গ্রামের মো. মিজানুর রহমান (৩২), পিতা- মো. হেলাল উদ্দিন এবং একই গ্রামের সিদ্দিক (৪৫), পিতা- মৃত মোকছেদ আলী।

    পুলিশ জানায়, টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের নির্দেশনায়, সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল) মো. আরিফুল ইসলামের তত্ত্বাবধানে এবং ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুস সালাম সিদ্দিকের সার্বিক দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) মো. আবু সায়েম সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।

    অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তিদের দেহ তল্লাশি করে ২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬ হাজার ৬০০ টাকা।

    এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় ধনবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিদের আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়।

    ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুস সালাম সিদ্দিক বলেন, “মাদক নির্মূলে পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। মাদক কারবার ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

  • কম্পিউটার অপারেটরের প্রতারণায় এইচএসসি পরীক্ষা দেওয়া হলো না ১০ শিক্ষার্থীর

    কম্পিউটার অপারেটরের প্রতারণায় এইচএসসি পরীক্ষা দেওয়া হলো না ১০ শিক্ষার্থীর

    এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় পরীক্ষায় অংশ নিতে পারেননি বগুড়ার শিবগঞ্জের মহাস্থান মাহীসওয়ার ডিগ্রি কলেজের ১০ শিক্ষার্থী। কলেজের এক খণ্ডকালীন কম্পিউটার অপারেটরের মাধ্যমে ফরম পূরণ করলেও তারা প্রবেশপত্র পাননি।ফরম পূরণের নামে প্রতারণা করেছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। গতকাল বুধবার থেকে ব্যক্তি পলাতক রয়েছেন।
    এদিকে এ ঘটনায় বৃহস্পতিবার (২ জুলাই) কলেজের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা

    জানা গেছে, আজ বৃহস্পতিবার থেকে সারাদেশে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। এ বছর মহাস্থান মাহী সাওয়ার ডিগ্রি কলেজ থেকে তিন বিভাগে মোট ৬০০ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন।তবে নির্ধারিত সময়ে ফরম পূরণ করতে না পারা মানবিক বিভাগের ১০ শিক্ষার্থীকে অতিরিক্ত টাকার বিনিময়ে ফরম পূরণের আশ্বাস দেন কলেজের কম্পিউটার অপারেটর সাব্বির হোসেন শাওন। প্রায় দুই মাস আগে ওই শিক্ষার্থীদের কাছ থেকে ৪-৫ হাজার টাকা করে নেন।
    গত ২৪ জুন কলেজের অন্য শিক্ষার্থীদের মধ্যে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হলেও ওই ১০ শিক্ষার্থীকে দেওয়া হয়নি। সে সময় শাওন শিক্ষার্থীদের জানান, দেরিতে ফরম পূরণ করায় তাদের প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড আসতে কিছুটা সময় লাগবে।এরপর ২৮ জুন কলেজের বিদায় অনুষ্ঠান চলে গেলেও তারা প্রবেশপত্র পাননি। ৩০ জুন ও ১ জুলাই দেওয়ার কথা বলে কালক্ষেপণ করতে থাকেন শাওন। একপর্যায়ে ১ জুলাই (বুধবার) রাত ৯টার পর থেকে মুঠোফোন বন্ধ করে নিখোঁজ তিনি। গতকাল বিকেল পর্যন্ত কলেজে অপেক্ষা করে প্রবেশপত্র না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরে যান শিক্ষার্থী ও অভিভাবকেরা। পরীক্ষা না দিতে পেরে বৃহস্পতিবার সকালে কলেজের সামনে অবস্থান নেন ভুক্তভোগীরা।ভুক্তভোগী শিক্ষার্থী মো. সম্রাট সরকার বলেন, ‘শাওন আমাদের বলেছিল সে কলেজের স্টাফ, স্যারদের বলে সব ব্যবস্থা করে দেবে। এই বিশ্বাসে আমরা তাকে টাকা দিই। কিন্তু সে শুধু আজকে-কালকে বলে ঘুরাচ্ছিল। বুধবার দুপুরের দিকে কলেজে এসে যখন প্রিন্সিপাল স্যারকে জানাই, স্যার বলেন, এখন আর কিছু করার নেই। কলেজ কর্তৃপক্ষের নিয়োগ দেওয়া স্টাফ যদি এই প্রতারণা করে, তবে এর দায় কি কলেজ এড়াতে পারে? আমাদের একটা বছর নষ্ট হয়ে গেল, আমরা ওর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

    আরেক ভুক্তভোগী শিক্ষার্থী মো. হাসর বলেন, ‘ফরম পূরণের সময় পার হয়ে যাওয়ায় আমি চিন্তিত ছিলাম। তখন শাওন নিজ থেকেই স্যারদের সঙ্গে কথা বলে কাজ করে দেওয়ার আশ্বাস দেয় এবং ৪ হাজার টাকা নেয়। পরে কার্ড চাইলে একটু সময় লাগবে বলে জানায়। এমনকি সে রাজশাহী শিক্ষা বোর্ডে আছে—এমন ভিডিও পাঠিয়েও আমাদের আশ্বস্ত করার চেষ্টা করেছে। কিন্তু গতকাল রাত থেকে তার ফোন বন্ধ। আমার মতো কোনো শিক্ষার্থী যেন আর এমন প্রতারণার ফাঁদে না পড়ে।’

    এ বিষয়ে জানতে চাইলে মহাস্থান মাহীসওয়ার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মতিউর রহমান বলেন, ‘বিষয়টি আমি বুধবার বিকেলে জানতে পেরেছি। দুজন শিক্ষার্থী এসে আমাকে জানালে আমি তাদের বলি যে আমাদের কলেজের সব লেনদেন ব্যাংকের মাধ্যমে হয়। ফরম পূরণের জন্য আলাদা কমিটি আছে, হাতে কোনো টাকা নেওয়া হয় না। শাওন এখানে খণ্ডকালীন কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করত। ঘটনার পর তাকে ফোন দেওয়া হলেও সে রিসিভ করেনি, এখন ফোন বন্ধ।’

    ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরো বলেন, ‘শিক্ষার্থীরা যদি অন্তত দুই দিন আগেও বিষয়টি আমাদের জানাত, তাহলেও বোর্ডের সঙ্গে কথা বলে একটা ব্যবস্থা করা যেত। একেবারে শেষ মুহূর্তে জানানোয় অফিশিয়ালি আর কিছু করার ছিল না। মহাস্থান কলেজ একটি স্বনামধন্য প্রতিষ্ঠান, এখানে এমন ঘটনা নজিরবিহীন। তদন্ত সাপেক্ষে অভিযুক্ত কর্মীর বিরুদ্ধে চূড়ান্ত আইনগত ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

  • জুলাই নামে যত সংগঠন আছে বেশির ভাগই জামায়াতের সঙ্গে সম্পৃক্ত : আনিস আলমগীর

    জুলাই নামে যত সংগঠন আছে বেশির ভাগই জামায়াতের সঙ্গে সম্পৃক্ত : আনিস আলমগীর

    সাংবাদিক আনিস আলমগীর বলেছেন, জুলাই নাম দিয়ে যত সংগঠন আছে, বেশির ভাগই জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পর্কিত। এরা বিএনপির সঙ্গে সম্পর্কিত না এবং এরা নিজেদের ফেসবুক পেজে বিএনপিকে গালাগাল করে।সম্প্রতি কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার কালের সংলাপ টক শোতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

    আনিস আলমগীর বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠিত হয়েছিল একটা ফ্রেশ মাইন্ডে। স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আমাদের ছাত্রসমাজ যে ভূমিকা রেখেছে, তাদের দিয়ে নতুন একটা সমাজ, নতুন ধরনের রাজনীতির চিন্তাধারা থেকেই এ দলটার উৎপত্তি হয়েছিল। কিন্তু দেখা গেল যে কার্যত এরা ওদেরই (জামায়াতে ইসলামী) বি-টিম।এদের রাজনীতি শুরু থেকেই এদের বেশির ভাগ লোকজন যারা সামনে ছিল তারা একসময় ছাত্রশিবির করত কিংবা জামায়াতে ইসলামের সঙ্গে জড়িত ছিল।
    তিনি বলেন, এনসিপি সত্যিকার অর্থেই জামায়াতের একটা বি-টিম। জামায়াত এ ধরনের বি-টিম আরো রেখেছে। কতগুলো সামাজিক সংগঠন ও জুলাই গণ-অভ্যুত্থান নাম দিয়ে যত সংগঠন আছে, সবগুলো কিন্তু এক জায়গায় জামায়াতে ইসলামীর আরেকটা উইং।এগুলো নানা ফিল্টার করা বুঝতে পারবেন না যে এগুলো আসলে জামায়াতের কি না।
    তিনি আরো বলেন, এদের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হলে ও এদের কার্যক্রম ফলো করলে বোঝা যাবে জুলাই নাম দিয়ে সবগুলোই জামায়াতের উইং হিসেবে কাজ করছে।