Blog

  • মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি

    মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি

    জুলাইবিরোধী ‘অপতৎপরতা বন্ধে’ অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি জানিয়েছে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জিডিপি) নামের একটি সংগঠন।

    বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়।

    সংগঠনের আহ্বায়ক নাঈম আহমেদ বলেন, “মেহের আফরোজ শাওন যে উশৃঙ্খলতা সৃষ্টি করার চেষ্টা করছেন, এখানকার যে সংহতি আছে সেটা নষ্ট করার চেষ্টা করছেন—এই অপতৎপরতা বন্ধের জন্য তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেওয়া হোক এবং তাকে মানসিক চিকিৎসা দেওয়া হোক“যতক্ষণ পর্যন্ত তিনি জুলাইয়ের পক্ষে কিংবা জুলাই বিরোধী তৎপরতা বন্ধে মুচলেকা না দেবেন, ততক্ষণ পর্যন্ত তার মুখে স্কচটেপ বেঁধে রাখতে হবে। এই ব্যাপারে সরকার উদ্যোগ গ্রহণ করবে এই আশা রাখছি।”

    স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানাকে উদ্দেশ্য করে তিনি বলেন, “অসংখ্য রাজনৈতিক সমাবেশে সেখানে কিন্তু আমাদের রুমিন ফারহানা আপা তিনি অস্বাভাবিক রোল প্লে করছেন বিরোধী দলীয় একজন সংসদ সদস্য হিসেবে। কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি কিংবা সাম্প্রতিক সময়ে দেখেছি এই মেহের আফরোজ শাওনের সাথে তার পাবলিকলি মাখামাখি। এবং সেই মেহের আফরোজ শাওন এখন বলতেছে ‘জুলাই সিডিআই’।

    “আমরা রুমিন ফারহানা আপাকেও খুব সাবধান করে দিতে চাই। আপনি যে এখন আকাশে উড়ছেন, আপনার যে আকাশচুম্বী জনপ্রিয়তা, আপনার এই ধরনের দুর্বৃত্তদের এবং জুলাইবিরোধী শক্তির সাথে যদি আপনি সখ্যতা পরিহার না করেন, তাহলে আপনারও অবস্থা কিন্তু ওই ভয়ানকভাবে অজনপ্রিয় অবস্থায় চলে যেতে পারে।“বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমাদের একই বক্তব্য। এজন্য আমরা বলব, আমরা জুলাইয়ের শক্তিগুলো এখন বিভাজিত হতে পারি, তার মানে এই নয় জুলাই বিভাজিত। জুলাই প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ। এজন্য আমরা মনে করি সরকারের ব্যবস্থা নেওয়া উচিত। সরকার ব্যবস্থা না নিলে জনগণ ব্যবস্থা নেবে।”

    মেহের আফরোজ শাওন প্রসঙ্গে নাঈম বলেন, “বর্তমান সরকারের আমলে যে তিনি দেশে ফিরেছেন এবং এই আস্ফালন দেখাচ্ছেন, তা আমরা অলরেডি বলেছি সরকারের মধ্যে কোনো না কোনো মীর জাফর রয়েছেন, যারা টাকার বিনিময়ে—বিএনপির মধ্যে ওই ঐতিহ্য রয়েছে যে টাকার বিনিময়ে অনেক কাজ তারা করেন, কিংবা কোনো বৈদেশিক শক্তির ইশারায় তারা কাজ করতে পারেন।

    “ফলে বিএনপি জুলাইয়ের শক্তি, কিন্তু তাদের মধ্যে খন্দকার মোশতাকের মতো দিল্লির দোসর থাকতে পারে। তাদের ইশারায়, যারা বাংলাদেশে দীর্ঘদিন আগ্রাসন চালিয়েছে, তাদের ইশারায় এবং তাদের সঙ্গে বিএনপির মধ্যকার কোনো কোনো দালালের সহযোগিতায় মেহের আফরোজ শাওনরা দেশে ফিরেছে বলে আমরা মনে করি।”

    জিডিপি আহ্বায়ক বলেন, “এজন্যই আমরা বলেছি বিএনপিতে শুদ্ধি অভিযান চালানো উচিত। বিএনপির মধ্যে ঘাপটি মেরে থাকা দিল্লির দালালদের উৎখাত করা উচিত। তাদেরকে বাদ দিয়ে যদি তারেক রহমান দল গঠন করতে না পারেন, এটাকে পুনর্গঠন করতে না পারেন, তাহলে আসলে তার পরিণতিও কঠিন হবে।

    “তিনি দেশ পরিচালনাতেও ব্যর্থ হবেন। এজন্য আমরা মনে করছি মেহের আফরোজ শাওন কোনো বিচ্ছিন্ন ঘটনা না, আমরা বারবার বলছি এজন্য এখানে নাম মেনশন করতে চাচ্ছি না বাট আমাদের শঙ্কা হচ্ছে যে ইন্টারনালি কেউ কেউ তাকে সহায়তা করছে।”

    জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মানবতা বিরোধী মামলার রায় প্রসঙ্গে নাঈম বলেন, “হাসানুল হক ইনুকে নিয়ে যে রায় দেওয়া হয়েছে তা নিয়ে আমরা সন্তুষ্ট না। ইনু হাসিনার আগ্রাসনের মদদদাতা। ইনুর মত ব্যক্তিকে ১০ বছর সাজা দেওয়া—জুলাইয়ের সাথে প্রতারণা।

    “ইনু সাহেব যে ৫ বছর বা ২ বছর পরে আইনের ফাঁকফোকর দিয়ে জামিন নিয়ে যাবেন, একজন জুলাইয়ের যোদ্ধা হিসেবে এবং জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে আমরা বলতে চাই, ইনু সাহেবের এই শাস্তির ব্যাপারে আমরা কেউ সন্তুষ্ট নই। আইনের শাসন প্রতিষ্ঠা হওয়া দরকার।

    “আমরা আদালতের উপরে বন্দুক রাখতে চাই না। তাই বলে যা ইচ্ছা তাই রায় দেবেন, এটাও এই জেনারেশন কিন্তু মেনে নেবে না।”

    আওয়ামী লীগের জোট শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাসদসহ ১৩ দলের নিবন্ধন বাতিলের দাবি জানান তিনি।

    সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেণ জিডিপির প্রধান সংগঠক এহসান উল্লাহ, সদস্য সচিব আব্দুল আলিম।

  • সরকারি বরাদ্দের বাইসাইকেল নাতনিকে উপহার, সমালোচনার মুখে ফেরত দিলেন জামায়াত নেতা

    সরকারি বরাদ্দের বাইসাইকেল নাতনিকে উপহার, সমালোচনার মুখে ফেরত দিলেন জামায়াত নেতা

    ঝিনাইদহের কোটচাঁদপুরে সরকারি বরাদ্দে কেনা বাইসাইকেল নিজের নাতনিকে উপহার দেওয়ার অভিযোগ উঠেছে জামায়াত নেতা মাওলানা তাজুল ইসলামের বিরুদ্ধে। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। সমালোচনার মুখে গতকাল বুধবার দুপুরে কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সাইকেলটি হস্তান্তর করেছেন তিনি।

    তাজুল ইসলাম কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান।স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিবি) আওতায় ২০২৫-২৬ অর্থবছরের সরকারি বরাদ্দ দিয়ে কেনা বাইসাইকেল, ছাগল, স্প্রে মেশিন, সেলাই মেশিন, ফুটবল ও হুইলচেয়ার মানুষের মাঝে বিতরণ করেন সংশ্লিষ্টরা। এর মধ্যে বাইসাইকেল ছিল ২৪টি। বিতরণকৃত সেসব বাইসাইকেলের মধ্যে একটি বাইসাইকেল উপজেলা জামায়াতের আমির মাওলানা তাজুল ইসলাম মাদ্রাসাছাত্র সাইমুনের নামে বরাদ্দ দেখান। এরপর বাইসাইকেলটি নিজে স্বাক্ষর করে তুলে নেন। পরে সেই সাইকেলটি তিনি তাঁর নাতনিকে উপহার দেন বলে অভিযোগ ওঠে।

    এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সেই স্বাক্ষর করার ভিডিও ভাইরাল হয়ে যায়। পরে বুধবার দুপুরে সেই বাইসাইকেলটি উপজেলা নির্বাহী অফিসে ফেরত দেন জামায়াত নেতা মাওলানা তাজুল ইসলাম।এ ব্যাপারে মাওলানা তাজুল ইসলাম প্রথমে বলেন, সাইকেলটি তাঁর প্রতিবেশী এক ছেলেকে দেওয়া হয়েছিল। এর পরক্ষণেই বক্তব্য বদলে তিনি স্বীকার করেন, তাঁর ছেলে বেকার এবং আর্থিক সংকটে থাকায় সাইকেলটি তাঁর নাতনি মারিয়াকে দেওয়া হয়েছিল।

    কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রানী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাইকেল বিতরণে স্বজনপ্রীতির অভিযোগ উঠেছিল। পরে স্থানীয় সংসদ সদস্যের পরামর্শক্রমে সাইকেলটি ফেরত আনা হয়েছে। এরপর সাইকেলটি নতুন করে সুমাইয়া খাতুন নামের একটি মেয়েকে দেওয়া হয়েছে।

    তিনি আরও বলেন, বাইসাইকেল ছাড়াও অন্যান্য উপকরণ (যেমন: সেলাই মেশিন, ছাগল, স্প্রে মেশিন ইত্যাদি) বিতরণে আর কোনো অনিয়ম হয়েছে কিনা, তা খতিয়ে দেখতে সুষ্ঠু তদন্ত চালানো হচ্ছে।

  • পদ্মা রেলসেতুর নিচের মাটি প্রয়োজনে কাটা হয়েছে: সেতুমন্ত্রী

    পদ্মা রেলসেতুর নিচের মাটি প্রয়োজনে কাটা হয়েছে: সেতুমন্ত্রী

    পদ্মা রেলসেতুর নিচে প্রয়োজনে মাটি কাটা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, ‘পদ্মা রেলসেতুর নিচের মাটি কাটা হয়েছে এটা সত্য। তবে মাটি যে প্রয়োজনে কাটা হয়েছে, সেটা বলা হয়নি। অথচ বলা হয়েছে, মাটিগুলো অপরিকল্পিতভাবে- স্বেচ্ছাচারীভাবে কেটে নিয়ে যাচ্ছে, এর ফলে ভায়াডাক্ট লাইন ক্ষতিগ্রস্ত হবে। এ তথ্য ভিত্তিহীন। মাটি কাটা হয়েছে এবং সেটা প্রয়োজনেই কাটা হয়েছে।’

    বৃহস্পতিবার (২ জুলাই) সকালে নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ এলাকায় রেলসেতু পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।মাটি কাটার অংশে জলাভূমি ছিল উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সেতুটির ১৬ দশমিক ৭৬ কিলোমিটার ঢাকা থেকে মাওয়া পর্যন্ত এ ভায়াডাক্ট লাইনটি নির্মাণের সময় এখানে জলাভূমি ছিল। ভারী মালামাল আনার জন্য পৃথিবীর যেখানেই ভায়াডাক্ট লাইন হয়, সেখানেই তখন অস্থায়ীভাবে ভরাট করা হয়। প্রকল্প শেষে আবার সেটা অপসারণ করে আগের জায়গায় নিয়ে যাওয়া হয়। এটা চুক্তির অংশ এবং প্রকল্পের অংশ।’পানির প্রবাহ স্বাভাবিক রাখতে মাটি কাটা হয়েছে ‍উল্লেখ করে তিনি বলেন, ‘এরই মধ্যে ১৬ দশমিক ৭৬ কিলোমিটারের মধ্যে ১৪ দশমিক ৪১ কিলোমিটারের মাটি অপসারণ করা হয়েছে। ২ দশমিক ৩৪ কিলোমিটারের মতো বাকি আছে। এরই মধ্যে নিউজ প্রকাশিত হয়েছে যা কিছুটা বিভ্রান্তি ছড়িয়েছে। ভায়াডাক্টের হুমকি নয় বরং নিরাপত্তার জন্য এ কাজটি করা। কারণ এখানে প্রাকৃতিক পরিবেশ থাকতে হবে, পানির প্রবাহও স্বাভাবিক থাকতে হবে।’

    মাটি অপসারণে ইতিবাচক প্রভাব আছে উল্লেখ করে শেখ রবিউল আলম বলেন, ‘সেতুর নিচের পিলারের অংশে প্রায় সাড়ে ৫ ফিটের মতো মাটি অপসারণ করলে আগের অবস্থানে বা মাটির স্বাভাবিক স্তরে যাবে। তার প্রায় ৮ ফুট নিচে আছে পাইল ক্যাপ। তার ২০০ ফিট নিচে আছে পাইল। ফলে এটা জেনে বুঝে করা হয়েছে। ফলে এ প্রকল্পের সঙ্গে মাটি অপসারণের নেতিবাচক সম্পর্ক নেই, ইতিবাচক সম্পর্ক আছে।’

    ভবিষ্যতে ভায়াডাক্ট সম্প্রসারণ হতে পারে উল্লেখ করে তিনি বলেন, ‘এটা রেলওয়ের জায়গা। আগামীতে এ ভায়াডাক্ট আরও সম্প্রসারণও করা হতে পারে। এখানে ভরাট করা হয়েছে প্রকল্পের স্বার্থে। ভবিষ্যতে যদি আরও একটি লাইন হয় তখন বিবেচনা করা যাবে। কিন্তু যত্রতত্র ভরাট ও অস্থায়ী স্থাপনা সরানো যাবে না- এটা তো সায়েন্স হতে পারে না। সুতরাং ২ দশমিক ৩৪ কিলোমিটার অংশের মাটি অপসারণ জরুরি। বাংলাদেশ রেলওয়ে ও বাংলাদেশ সেনাবাহিনী অবশ্যই দেশের স্বার্থে কাজ করছে।’

    এ সময় আরও উপস্থিত ছিলেন- সড়ক পরিবহন ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেল মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম, প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদসহ প্রমুখ।

  • গোপন কায়দায় আনা ১৮ কেজিরও বেশি স্বর্ণ জব্দ শাহজালালে

    গোপন কায়দায় আনা ১৮ কেজিরও বেশি স্বর্ণ জব্দ শাহজালালে

    ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ১৮ কেজি ৭২ গ্রাম স্বর্ণ জব্দ করেছেন গোয়েন্দা সংস্থার সদস্যরা।

    বৃহস্পতিবার (২ জুলাই) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে এসব স্বর্ণ জব্দ করা হয় বলে নিশ্চিত করেছেন বিমানবসূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-১৪৮ তল্লাশি চালান। এ সময় বিশেষভাবে লুকানো অবস্থায় স্বর্ণের চালানটি শনাক্ত করা হয়।

    জব্দ হওয়া স্বর্ণের মধ্যে রয়েছে মোট ১৬০টি বার, যার সম্মিলিত ওজন ১৮ কেজি ৭২ গ্রাম।

    এ ঘটনায় কারা জড়িত, তা শনাক্তে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।ন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ।

  • ‘ঘুষের টাকা’ ফেরত চাওয়া নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা

    ‘ঘুষের টাকা’ ফেরত চাওয়া নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা

    পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহিন খসরুর বিরুদ্ধে গ্রামপুলিশে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ঘুষ নেওয়ার অভিযোগ এনেছেন রেহেনা বেগম ঊর্মি নামে এক নারী। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে অভিযোগ করা ওই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে। এদিকে জেলা প্রশাসনের প্রাথমিক তদন্তে অভিযোগের কোনো সত্যতা এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

    পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১ জুলাই) দুপুরে তেঁতুলিয়া থানায় সাইবার সুরক্ষা আইনে মামলাটি দায়ের করা হয়। মামলায় রেহেনা বেগম ঊর্মিকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করা হয়েছে।

    তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের চুক্তিভিত্তিক কর্মচারী হিসেবে কর্মরত মনোয়ার বাদী হয়ে এ মামলা করেছেন। তবে এ বিষয়ে জানতে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।

    পঞ্চগড়ের পুলিশ সুপার মো. আবু সাইম বলেন, এ বিষয়ে একটি সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে। তদন্ত চলমান রয়েছে। আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়াও চলমান।

    পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম ইমাম রাজী টুলু বলেন, গত সোমবার অভিযোগকারী নারী জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন। একই দিন অতিরিক্ত জেলা প্রশাসককে (শিক্ষা ও আইসিটি) তদন্তের দায়িত্ব দেওয়া হয়। মঙ্গলবার দুপক্ষের সঙ্গে কথা বলে প্রাথমিক তদন্তে অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি।

    এর আগে সোমবার অভিযোগকারী রেহেনা বেগম উর্মি দাবি করেন, গ্রাম পুলিশে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে তার কাছ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা নেওয়া হয়েছিল। সম্প্রতি ইউএনওর বদলির খবর জানতে পেরে তিনি টাকা ফেরত চাইলে বিষয়টি অস্বীকার করা হয়। এরপর তিনি ফেসবুক লাইভে এসে অভিযোগ তোলেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

    ওই অভিযোগ অস্বীকার করে ইউএনও আফরোজ শাহিন খসরু বলেন, তিনি ওই নারীকে চেনেন না। তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে এ অভিযোগ আনা হয়েছে। যে নিয়োগের কথা বলা হচ্ছে, সেটি আগেই বাতিল করা হয়েছিল এবং অভিযোগকারীর ছেলের নামে কোনো আবেদনও নেই।

    গত ২৪ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহিন খসরুকে রংপুরের তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়।

  • পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড

    পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড

    পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩ অনুযায়ী, ‘পিতা’ বলতে সন্তানের জনক এবং ‘মাতা’ বলতে সন্তানের গর্ভধারিণীকে বোঝানো হয়েছে। ভরণপোষণের মধ্যে খাওয়া-দাওয়া, বস্ত্র, চিকিৎসা, বাসস্থানের ব্যবস্থা এবং সঙ্গ প্রদান অন্তর্ভুক্ত।

    পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩ এর আইনের ৩ ধারায় বলা হয়েছে, প্রত্যেক সন্তানকে পিতা-মাতার ভরণপোষণ নিশ্চিত করতে হবে। একাধিক সন্তান থাকলে তারা পারস্পরিক আলোচনার মাধ্যমে এ দায়িত্ব পালন করবে। পিতা-মাতার একই স্থানে বসবাসের ব্যবস্থা করতে হবে এবং তাদের ইচ্ছার বিরুদ্ধে বৃদ্ধনিবাস বা অন্য কোথাও থাকতে বাধ্য করা যাবে না।

    এ ছাড়া সন্তানকে নিয়মিত পিতা-মাতার স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নিতে হবে এবং প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যার ব্যবস্থা করতে হবে। পিতা-মাতা আলাদাভাবে বসবাস করলে সন্তানের দৈনিক বা মাসিক আয় থেকে যুক্তিসঙ্গত পরিমাণ অর্থ নিয়মিত দিতে হবে।আইনের ৪ ধারায় বলা হয়েছে, পিতার অনুপস্থিতিতে দাদা-দাদী এবং মাতার অনুপস্থিতিতে নানা-নানীর ভরণপোষণের দায়িত্বও নাতি-নাতনির ওপর বর্তাবে। এ দায়িত্বও পিতা-মাতার ভরণপোষণের অংশ হিসেবে গণ্য হবে।

    ৫(১) ধারায় বলা হয়েছে, ৩ বা ৪ ধারার কোনো বিধান লঙ্ঘন করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। এ অপরাধে সর্বোচ্চ এক লাখ টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ডের বিধান রয়েছে।

    আইনের ৫(২) ধারায় বলা হয়েছে, কোনো সন্তানের স্ত্রী, স্বামী, পুত্র-কন্যা বা অন্য কোনো নিকটাত্মীয় যদি পিতা-মাতা, দাদা-দাদী বা নানা-নানীর ভরণপোষণে বাধা দেন বা অসহযোগিতা করেন, তাহলে তাকেও অপরাধে সহায়তাকারী হিসেবে একই দণ্ডে দণ্ডিত করা হবে।

    ‘পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩’ বাংলাদেশের পারিবারিক মূল্যবোধ ও প্রবীণদের অধিকার রক্ষায় একটি যুগান্তকারী পদক্ষেপ বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট খালিদ হোসাইন
    তিনি বলেন, আইনের ৩ ধারায় প্রত্যেক সন্তানের জন্য পিতা-মাতার ভরণপোষণ বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে তাদের ইচ্ছার বিরুদ্ধে বৃদ্ধনিবাসে পাঠানো নিষিদ্ধ করে পারিবারিক বন্ধনকে আইনি সুরক্ষা দেয়া হয়েছে।

    অ্যাডভোকেট খালিদ আরও বলেন, ৫ ধারায় ১ লাখ টাকা জরিমানার বিধান দায়িত্বহীন সন্তানদের জন্য একটি কঠোর আইনি বার্তা। আর ৪ ধারার মাধ্যমে দাদা-দাদী ও নানা-নানীর ভরণপোষণের দায়িত্ব নাতি-নাতনির ওপর অর্পণ করে তিন প্রজন্মের পারিবারিক বন্ধনকে আরও শক্তিশালী করা হয়েছে।

    অ্যাডভোকেট খালিদ হোসাইন বলেন, আইনের ৮ ধারায় আপোষ-মীমাংসার সুযোগ রাখা হয়েছে। ফলে পারিবারিক বিরোধ আদালতের বাইরে স্থানীয়ভাবে নিষ্পত্তির সুযোগ রয়েছে, যা দেশের সামাজিক সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

    তিনি জানান, ২০২৩ সালের বিধিমালায় ভরণ-পোষণ তহবিল ও পরিচর্যাকেন্দ্র গঠনের বিধান রাখা হয়েছে। এটি অসহায় প্রবীণদের জন্য নতুন আশার আলো।

    তিনি বলেন, এ আইন শুধু শাস্তি দেয়ার জন্য নয়, সন্তানদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়ার জন্যও প্রণয়ন করা হয়েছে। আইনটি সম্পর্কে সচেতনতা বাড়লে পারিবারিক সম্প্রীতি আরও দৃঢ় হবে এবং প্রবীণরা তাদের প্রাপ্য সম্মান ও নিরাপত্তা পাবেন।

  • হোয়াটসঅ্যাপের এক ক্লিকেই তথ্যসহ টাকা চুরি, নিরাপদ থাকবেন যেভাবে

    হোয়াটসঅ্যাপের এক ক্লিকেই তথ্যসহ টাকা চুরি, নিরাপদ থাকবেন যেভাবে

    ডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। বিপুল সংখ্যক ব্যবহারকারীর কারণে প্রতারকদেরও অন্যতম লক্ষ্যবস্তু হয়ে উঠেছে এই অ্যাপ। ভুয়া চাকরির প্রস্তাব, পরিচয় জালিয়াতি, ফিশিং লিংক, লটারির প্রলোভন কিংবা বিনিয়োগের নামে প্রতারণার মতো ঘটনা প্রতিদিনই ঘটছে। অনেক সময় এক ক্লিকেই আপনার তথ্য আর ব্যাংকের টাকা গায়েব হতে পারে। তাই বিশেষজ্ঞদের মতে, সন্দেহজনক বার্তা চেনার কয়েকটি সহজ উপায় জানা থাকলে অধিকাংশ প্রতারণাই এড়ানো সম্ভব।অচেনা কোনো নম্বর থেকে হঠাৎ বার্তা এলে সেটিকে শুরু থেকেই সন্দেহের চোখে দেখুন। বিশেষ করে যদি বার্তায় প্রশংসা, আকর্ষণীয় চাকরির অফার, মোটা অঙ্কের আয়ের প্রতিশ্রুতি বা জরুরি সাহায্যের কথা বলা হয়। প্রতারকেরা অনেক সময় ভুল নম্বরে বার্তা পাঠানোর ভান করে কথোপকথন শুরু করে। আবার কখনও নিজেদের নিয়োগকারী বা পরিচিত কারও বন্ধু বলে পরিচয় দেয়। উদ্দেশ্য একটাই বিশ্বাস অর্জন করে পরে প্রতারণা করা। এ ধরনের বার্তার জবাব না দিয়ে নম্বরটি ব্লক ও রিপোর্ট করাই নিরাপদ। প্রতারকেরা এমন অনেক ওয়েবসাইট তৈরি করে, যা দেখতে ব্যাংক, সরকারি দপ্তর, কুরিয়ার প্রতিষ্ঠান বা জনপ্রিয় অ্যাপের আসল ওয়েবসাইটের মতোই লাগে। অপরিচিত কারও পাঠানো কোনো লিংকে ক্লিক করবেন না। পরিচিত ব্যক্তির পাঠানো লিংক হলেও আগে নিশ্চিত হয়ে নিন। মনে রাখতে হবে, কোনো ব্যাংক বা সরকারি প্রতিষ্ঠান হোয়াটসঅ্যাপে লিংক পাঠিয়ে অ্যাকাউন্টে লগইন করতে বা ব্যক্তিগত তথ্য দিতে বলে না। প্রায় সময় ব্যাংক থেকে বলা হয় তারা কখনো এখন টেক্স করে না। ওটিপি বা স্ক্রিন শেয়ার করবেন না

    কোনো ব্যাংক, সরকারি প্রতিষ্ঠান বা বৈধ সেবাদাতা সংস্থা কখনোই হোয়াটসঅ্যাপে ওটিপি চায় না। ওটিপি অন্য কাউকে জানিয়ে দিলে আপনার ব্যাংক হিসাব, সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্যান্য অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি তৈরি হয়। একইভাবে কেউ যদি কলের সময় স্ক্রিন শেয়ার করতে বলে, তাতেও রাজি হবেন না। স্ক্রিন শেয়ার করলে আপনার ফোনে থাকা ব্যাংকিং অ্যাপ, পাসওয়ার্ড, ওটিপিসহ গুরুত্বপূর্ণ তথ্য অন্য ব্যক্তি দেখতে পারে।

    পরিচিতের বেশ ধরে টাকা চাইলে সাবধান সম্প্রতি একটি প্রতারণার কৌশল বেশ ছড়িয়ে পড়েছে। প্রতারকেরা নতুন নম্বর থেকে পরিবারের সদস্য যেমন ছেলে, মেয়ে বা ভাই-বোন পরিচয়ে বার্তা পাঠায়। এরপর জরুরি সমস্যার কথা বলে দ্রুত টাকা পাঠাতে অনুরোধ করে। এ ধরনের বার্তা পেলে টাকা পাঠানোর আগে অবশ্যই সেই ব্যক্তির পরিচিত নম্বরে ফোন করে বিষয়টি নিশ্চিত হয়ে নিন।য়াটসঅ্যাপে সন্দেহজনক নম্বর রিপোর্ট করা খুবই সহজ। এর জন্য সংশ্লিষ্ট চ্যাট খুলে উপরের নামের ওপর চাপ দিন। এরপর নিচে স্ক্রল করে ‘রিপোর্ট’ অপশন নির্বাচন করুন। চাইলে একই সঙ্গে নম্বরটি ব্লকও করতে পারবেন। রিপোর্ট করলে প্রেরক কোনো নোটিফিকেশন পায় না। তবে সাম্প্রতিক কয়েকটি বার্তা হোয়াটসঅ্যাপের কাছে পর্যালোচনার জন্য পাঠানো হয়, যা প্রতারণামূলক কার্যক্রম শনাক্ত করতে সহায়তা করে।

    নিরাপদ থাকতে সেটিংসে পরিবর্তন

    বিশেষজ্ঞরা নিরাপদ থাকতে হোয়াটসঅ্যাপের সেটিংসে কিছু পরিবর্তন আনার কথা বলেছেন। হোয়াটসঅ্যাপের সেটিংস থেকে প্রাইভেসিটড গিয়ে প্রোফাইল ছবি, স্ট্যাটাস এবং সর্বশেষ অনলাইনের তথ্য শুধু পরিচিত ব্যক্তিদের জন্য দৃশ্যমান রাখুন। এছাড়া কলস অপশনে গিয়ে ‘সাইলেন্স আননোন কলারস’ সুবিধা চালু করলে অপরিচিত নম্বর থেকে আসা কল বিরক্ত করবে না। সবশেষে ‘অ্যাকাউন্ট’ থেকে ‘টু-স্টেপ ভেরিফিকেশন চালু করে ছয় সংখ্যার একটি পিন সেট করুন। এতে কেউ আপনার নম্বর অন্য ডিভাইসে নিবন্ধনের চেষ্টা করলেও অতিরিক্ত নিরাপত্তা স্তর কাজ করবে।

    হোয়াটসঅ্যাপে হ্যাক কিংবা এ থেকে প্রতারণা নতুন কিছু নয়। প্রতিনিয়ত হ্যাকাররা নতুন কৌশলে এসব করে যাচ্ছে। তাই সচেতন থাকার থেকে বড় সুরক্ষা আর কিছুই না

  • জাতীয় কবি কাজি নজরুল ইসলাম স্মরনে     নজরুল বর্ষ পালন উপলক্ষে ভার্চুয়াল প্রোগ্রাম অনুষ্ঠিত

    জাতীয় কবি কাজি নজরুল ইসলাম স্মরনে নজরুল বর্ষ পালন উপলক্ষে ভার্চুয়াল প্রোগ্রাম অনুষ্ঠিত

    জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ’ পালন উপলক্ষ্যে ২ইং জুলাই বৃহস্পতিবার,এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত এই অনুষ্ঠানে একযোগে দেশের প্রতিটি জেলা ও উপজেলা প্রশাসন যুক্ত ছিল। এরই অংশ হিসেবে শিবপুর উপজেলা প্রশাসনও অত্যন্ত গুরুত্বের সাথে এই আয়োজনে ভার্চুয়ালি অংশগ্রহণ করে।
    শিবপুর উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন,শিবপুর উপজেলা বিএনপির সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ আবুল হারিস রিকাবদার,মডেল থানার অফিসার ইনচার্জ কুহিনূর মিয়া,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহবায়ক আব্দুল গফুর,উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী,ও সাংবাদিকবৃন্দ।

  • সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য উত্তর গড়ের আবাদ সড়ক

    সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য উত্তর গড়ের আবাদ সড়ক

    খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর গড়ের আবাদ এলাকার ইটের সলিং রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সড়কের বিভিন্ন স্থানে ইট উঠে গিয়ে বড় বড় খানাখন্দের সৃষ্টি হওয়ায় এটি এখন প্রায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

    সরেজমিনে দেখা যায়, চৌমুহনী বাজার মহিলা মাদ্রাসার সামনে থেকে গোলজার মোল্লার বাড়ি পর্যন্ত সড়কের বিভিন্ন অংশে ইট উঠে গেছে। ফলে পথচারী, মোটরসাইকেল আরোহী ও ভ্যানচালকদের প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়।

    এদিকে একই সড়কের প্রায় ১৬৪ মিটার অংশ এখনো মাটির রাস্তা। বর্ষা মৌসুমে এ অংশ কাদায় একাকার হয়ে পড়ায় শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ শত শত মানুষের যাতায়াতে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, হাড়িয়ার ডাঙ্গা/কমলাপুর থেকে উত্তর গড়ের আবাদ হয়ে চৌমুহনী বাজার পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ সড়কটির আইডি ২৪৭৬৪৫০৫৭। এটি এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ হলেও দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নকাজ না হওয়ায় সড়কটির অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে।

    এলাকাবাসীর অভিযোগ, বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিদিন চরম দুর্ভোগ নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে।

    স্থানীয়রা দ্রুত সড়কটির সংস্কার এবং অবশিষ্ট মাটির অংশে ইটের সলিং বা পাকা রাস্তা নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

  • টাঙ্গাইলে বাড়ির আঙ্গিনা থেকে ১১ টি গাঁজা গাছ উদ্ধার, একজন গ্রেপ্তার

    টাঙ্গাইলে বাড়ির আঙ্গিনা থেকে ১১ টি গাঁজা গাছ উদ্ধার, একজন গ্রেপ্তার

    টাঙ্গাইলের ভূঞাপুরে বাড়ির আঙ্গিনায় গাঁজা চাষের অভিযোগে আলামিন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় ১১টি বড় গাঁজা গাছ উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার অর্জুনা ইউনিয়নের বলরামপুর দক্ষিণ পাড়া গ্রামে এ অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

    গ্রেপ্তারকৃত আলামিন ওই গ্রামের মৃত বাদশাহ মিয়ার ছেলে।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রাশিদুল ইসলাম জানান, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বাড়ির আঙ্গিনায় গাঁজা চাষ করছে আল আমিন, এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে উপজেলার বলরামপুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় ১১ টি গাঁজা গাছ উদ্ধার এবং আলামিনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

    এ ঘটনায় ভূঞাপুর থানায় একটি নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।