Dhaka ১১:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ঠিকাদার-নির্ভর আসবাব কেনে গণপূর্ত,নিজস্ব কারখানা অচল সুনামগঞ্জে ধোপাজান চলতি নদীতে অবৈধ বালু লুটপাট বন্ধ ও ইজারা চালুর দাবিতে মানববন্ধন চাঁদপুরে ভোক্তার অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা গুজবে কান নয়, তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন: আইসিটি মন্ত্রী রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে দা দিয়ে কোপের অভিযোগ, হাসপাতালে মৃত্যু সাবেক তাঁতীলীগ নেতা এখন সাংবাদিক, ঘিরে উঠছে একের পর এক অভিযোগ টেকনাফে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক জামালকে হাসপাতালে দেখতে বিএমএসএফের কেন্দ্রীয় নেতৃবৃন্দ গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের সংঘর্ষে কিশোর নিহত, আহত-২ উত্তরা ১৪ নাম্বর সেক্টরে রাস্তার ওপর অবৈধ স্থাপনার অভিযোগ, দ্রুত উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর প্রতিবাদ নবনিযুক্ত ইউএনও লিখন বণিককে নাগরপুর জাতীয় সাংবাদিক সংস্থার অভিনন্দন

সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য উত্তর গড়ের আবাদ সড়ক

খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর গড়ের আবাদ এলাকার ইটের সলিং রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সড়কের বিভিন্ন স্থানে ইট উঠে গিয়ে বড় বড় খানাখন্দের সৃষ্টি হওয়ায় এটি এখন প্রায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

সরেজমিনে দেখা যায়, চৌমুহনী বাজার মহিলা মাদ্রাসার সামনে থেকে গোলজার মোল্লার বাড়ি পর্যন্ত সড়কের বিভিন্ন অংশে ইট উঠে গেছে। ফলে পথচারী, মোটরসাইকেল আরোহী ও ভ্যানচালকদের প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়।

এদিকে একই সড়কের প্রায় ১৬৪ মিটার অংশ এখনো মাটির রাস্তা। বর্ষা মৌসুমে এ অংশ কাদায় একাকার হয়ে পড়ায় শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ শত শত মানুষের যাতায়াতে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাড়িয়ার ডাঙ্গা/কমলাপুর থেকে উত্তর গড়ের আবাদ হয়ে চৌমুহনী বাজার পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ সড়কটির আইডি ২৪৭৬৪৫০৫৭। এটি এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ হলেও দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নকাজ না হওয়ায় সড়কটির অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিদিন চরম দুর্ভোগ নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে।

স্থানীয়রা দ্রুত সড়কটির সংস্কার এবং অবশিষ্ট মাটির অংশে ইটের সলিং বা পাকা রাস্তা নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

ঠিকাদার-নির্ভর আসবাব কেনে গণপূর্ত,নিজস্ব কারখানা অচল

সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য উত্তর গড়ের আবাদ সড়ক

আপডেট টাইম : ০২:৩৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬