Blog

  • বার্সেলোনাকে জরিমানা ও হুলিয়ান আলভারেজের বর্তমান পরিস্থিতি

    বার্সেলোনাকে জরিমানা ও হুলিয়ান আলভারেজের বর্তমান পরিস্থিতি

    অনুমতি ছাড়া হুলিয়ান আলভারেজের সঙ্গে যোগাযোগের দায়ে কাতালান ক্লাব বার্সেলোনাকে আর্থিক জরিমানা করেছে স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন (আরএফইএফ)। বিবিসির তথ্য অনুযায়ী, লা লিগার প্রতিদ্বন্দ্বী ক্লাব আতলেতিকো মাদ্রিদের করা অভিযোগের ভিত্তিতে বার্সাকে ৬০২ ইউরো জরিমানা করা হয়েছে।

    যে কারণে এই বিরোধ
    আতলেতিকো মাদ্রিদের অভিযোগ ছিল, আর্জেন্টাইন ফরোয়ার্ড আলভারেজকে দলে ভেড়ানোর বিষয়ে তাদের কোনো ধরনের আগাম লিখিত অনুমতি না নিয়েই যোগাযোগ করেছিল বার্সেলোনা। এই বিষয়ে ফিফার কাছেও অভিযোগ জানিয়েছিল আতলেতিকো। তবে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, বিষয়টি তাদের একশিয়ারভুক্ত নয়।

    আতলেতিকোতেই আলভারেজ
    সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২৬ বছর বয়সি এই ফরোয়ার্ড বর্তমান ক্লাব আতলেতিকো মাদ্রিদেই থাকছেন। ক্লাবটির সঙ্গে ২০৩০ সালের জুন পর্যন্ত তার চুক্তি রয়েছে।

    সমর্থকদের মন জয় করার চেষ্টা
    চলতি মৌসুমে মাঠের পারফরম্যান্সের কারণে বেশ কয়েকবার নিজ ক্লাবের সমর্থকদের দুয়ো শুনতে হয়েছে আলভারেজকে। তবে গত শনিবার দেপোর্তিভো লা করুনার বিপক্ষে ম্যাচে দলের জয়সূচক গোল করে সমর্থকদের একাংশের দাঁড়িয়ে দেওয়া অভিবাদন পান তিনি। এই জয়ে দিয়েগো সিমিওনের দল পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে।

    ম্যাচ শেষে সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে আলভারেজ বলেন, গ্রীষ্মকালীন এক সাক্ষাৎকারে বার্সেলোনায় খেলার স্বপ্নের কথা বলায় সমর্থকরা যে ক্ষুব্ধ হয়েছিল, তাদের সেই ক্ষোভের কারণ তিনি সম্পূর্ণ বুঝতে পারছেন।

  • কুচক্রী মহলে অপপ্রচারে বিধ্বস্ত প্রধান নগর পরিকল্পনাবিদ নজরুল ইসলাম

    কুচক্রী মহলে অপপ্রচারে বিধ্বস্ত প্রধান নগর পরিকল্পনাবিদ নজরুল ইসলাম

    ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রধান নগর পরিকল্পনাবিদের চলতি দায়িত্ব পাওয়া মো. নজরুল ইসলামের বিরুদ্ধে একটি কুচক্রী মহল বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে এতে বিভ্রান্তিকর প্রচার ও পেশাগতভাবে হয়রানি ও সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন নজরুল ইসলাম।
    সাভার পৌরসভায় তিনি চুক্তিভিত্তিক কাজ করেছিলেন। সেই কাজের অভিজ্ঞতাকে জাল সনদ হিসেবে আখ্যায়িত করে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে কুচক্রী মহলটি। সংশ্লিষ্ট নথিপত্র যাচাই না করে এ ধরনের গুরুতর অভিযোগ প্রচার করা কতটা যুক্তিসংগত, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
    গত ০৩ সেপ্টেম্বর নজরুল ইসলামকে ডিএসসিসির প্রধান নগর পরিকল্পনাবিদের চলতি দায়িত্ব দেওয়া হয়। এর আগে একই পদে প্রায় ২২ বছর অতিরিক্ত দায়িত্ব পালন করেন মোহাম্মদ সিরাজুল ইসলাম।
    নজরুল ইসলাম বর্তমানে নগর পরিকল্পনাবিদ হিসেবে মূল পদে বহাল থাকার পাশাপাশি প্রধান নগর পরিকল্পনাবিদের চলতি দায়িত্ব পালন করছেন। চুক্তিভিত্তিক কাজ, নিয়মিত চাকরি ও প্রকল্পভিত্তিক দায়িত্ব এক বিষয় নয়। তাই কোনো প্রতিষ্ঠানে নির্দিষ্ট পদে নিয়মিত নিয়োগের তথ্য না পাওয়া গেলেই সংশ্লিষ্ট ব্যক্তি সেখানে কোনো কাজ করেননি কিংবা তাঁর অভিজ্ঞতার সনদ জাল—এমন সিদ্ধান্তে পৌঁছানো যায় না বলেও মন্তব্য করেন নজরুল।
    নজরুল ইসলামের আওয়ামী লীগ সরকারের আমলে ছাত্রলীগের পরিচয় ও অর্থ লেনদেনের মাধ্যমে তিনি চাকরিতে যোগদানের সুযোগ পান বলেও মিথ্যা অপপ্রচার চালান অথচ নজরুল ইসলাম বলেন তিনি কোনদিনই ছাত্রলীগের কোন কর্মকাণ্ডের সঙ্গেযুক্ত ছিলেন না তিনি আরও বলেন কেউ যদি প্রমান করতে পারে আমি কোন ছাত্রলীগের সাথে যুক্ত ছিলাম তাহলে চাকরী ছেড়ে দেবো।
    সবশেষে নজরুল ইসলাম জানান আমি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছি। আমি কখনো কোন অনিয়ম বা দূর্নীতির সঙ্গে যুক্ত ছিলাম না ভবিষ্যতেও থাকবো না। যারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে পেশাগত ক্ষতি ও সামাজিকভাবে হেয় করছে প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবো।

  • বিতর্কের আবর্তে তানজিন তিশা: নতুন মামলা ও সোলজার সিনেমার অনিশ্চয়তা

    বিতর্কের আবর্তে তানজিন তিশা: নতুন মামলা ও সোলজার সিনেমার অনিশ্চয়তা

    জনপ্রিয় ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশার পেশাগত ও ব্যক্তিগত জীবন যেন বর্তমানে একের পর এক জটিলতায় ঘেরা। গত বছর ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হওয়ার পর থেকেই নানা বিতর্কে জড়িয়ে পড়েছেন এই তারকা। শুটিং সেটে সহশিল্পীকে মারধরের অভিযোগ থেকে শুরু করে শাড়ি-সংক্রান্ত জটিলতা—সব মিলিয়ে কঠিন সময়ের মুখোমুখি তিনি। এর মাঝেই গুঞ্জন উঠেছে, তার অভিনীত প্রথম বাণিজ্যিক এই সিনেমাটির মুক্তি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

    শাড়ি-কাণ্ড ও নতুন হত্যা মামলা
    ফ্যাশন হাউসের সঙ্গে আইনি দ্বন্দ্বের জেরে পূর্বে একটি মামলা দায়ের করেছিলেন ডিজাইনার ও বাদী সানায়া চৌধুরী। সম্প্রতি সেই মামলা তুলে নেওয়ার জন্য সানায়াকে হত্যার হুমকির অভিযোগ এনে তানজিন তিশার বিরুদ্ধে আরও একটি নতুন মামলা দায়ের করা হয়েছে। এর আগে, পূর্বের মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে বাদী নারাজি জানালে আদালত সিআইডিকে অধিকতর তদন্তের দায়িত্ব দেন। এরপর গত সোমবার (২৬ অক্টোবর) এই নতুন মামলাটি করেন সানায়া চৌধুরী এবং আদালত আগামী ২৩ নভেম্বর তিশাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

    ভাইরাল অডিও ও নেটদুনিয়ায় সমালোচনা
    আইনি লড়াইয়ের পাশাপাশি গত সোমবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে তিশা ও সানায়ার একটি কথোপকথনের অডিও রেকর্ড ছড়িয়ে পড়ে। ওই অডিওতে শাড়ি নিয়ে দু’জনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শোনা যায়।কথোপকথনের একপর্যায়ে তানজিন তিশাকে বলতে শোনা যায়, ‘আমি যদি তোমার পিছনে লাগি, তুমি কিন্তু বাঁচবা না।’ এই অডিও ক্লিপটি প্রকাশ্যে আসার পর থেকেই নেটদুনিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেত্রী।

  • স্পেনের তোলেদোয় ট্রেন সংঘর্ষে নিহত বেড়ে ৪৬, উদ্ধারকাজ চলছে

    স্পেনের তোলেদোয় ট্রেন সংঘর্ষে নিহত বেড়ে ৪৬, উদ্ধারকাজ চলছে

    স্পেনের মধ্যাঞ্চলীয় তোলেদো প্রদেশে মর্মান্তিক এক ট্রেন দুর্ঘটনায় অন্তত ৪৬ জন প্রাণ হারিয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) সকালে উর্দা এলাকার কাছে মাদ্রিদ থেকে সেভিয়াগামী দুটি দ্রুতগতির যাত্রীবাহী ট্রেনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

    স্পেনীয় সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, স্থানীয় সময় সকাল ৮টা ৫৪ মিনিটের দিকে একটি ট্রেন পেছন থেকে অপর ট্রেনটিকে সজোরে ধাক্কা দেয়। আকস্মিক এই সংঘর্ষের তীব্রতায় ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে রেললাইনের পাশের ঢাল বেয়ে নিচে পড়ে যায়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ওই রুটে সমস্ত ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে।

    দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস, মেডিকেল টিম এবং জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

    কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ভয়াবহ দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

  • সুইজারল্যান্ডের প্রতি বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির

    সুইজারল্যান্ডের প্রতি বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির

    বাংলাদেশে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগ বাড়ানোর জন্য সুইজারল্যান্ডের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। বুধবার বঙ্গভবনে ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো জিগফ্রিড রেঙ্গলি সৌজন্য সাক্ষাৎ করতে এলে রাষ্ট্রপতি এই আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

    সাক্ষাৎকালে বাংলাদেশে কর্মরত সুইস প্রতিষ্ঠানগুলোর ভূমিকার প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ এখন আর সাহায্য নয়, বরং বড় পরিসরে বৈদেশিক বিনিয়োগ চায়। দেশের অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরে তিনি উল্লেখ করেন, সুইজারল্যান্ড বিনিয়োগ বাড়ালে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতি আরও বেগবান হবে।

    বৈঠকে দুই দেশের স্থানীয় সরকার ব্যবস্থার প্রসঙ্গও গুরুত্ব পায়। সুইজারল্যান্ডের স্থানীয় সরকার ব্যবস্থার প্রশংসা করে রাষ্ট্রপতি জানান, বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করার ক্ষেত্রে সুইজারল্যান্ডের অভিজ্ঞতাকে কাজে লাগাতে আগ্রহী ঢাকা। এ বিষয়ে সুইস রাষ্ট্রদূতের কাছ থেকেও সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে।

    এছাড়া বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং সংসদীয় কার্যক্রম আরও গতিশীল করতে সুইজারল্যান্ডের অব্যাহত সহযোগিতার কথা স্মরণ করেন রাষ্ট্রপতি। তিনি আশা প্রকাশ করেন, দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার সুসম্পর্ক আগামী দিনে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

    জলবায়ু পরিবর্তন মোকাবিলা, দক্ষ মানবসম্পদ তৈরি, কারিগরি শিক্ষা, শিক্ষা-গবেষণা এবং সাংস্কৃতিক বিনিময়ের বিভিন্ন দিক নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।

    উক্ত সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক এবং ঢাকাস্থ সুইজারল্যান্ড দূতাবাসের উপ-মিশন প্রধান দিপাক এলমার উপস্থিত ছিলেন।

  • চীনের সাবেক উপ-প্রধানমন্ত্রী লিউ ইয়ানডং আর নেই

    চীনের সাবেক উপ-প্রধানমন্ত্রী লিউ ইয়ানডং আর নেই

    চীনের রাজনীতিতে অন্যতম প্রভাবশালী নারী নেত্রী ও সাবেক উপ-প্রধানমন্ত্রী লিউ ইয়ানডং মারা গেছেন। বেইজিংয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

    চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট ও রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।

    ১৯৪৫ সালের নভেম্বরে জন্মগ্রহণকারী লিউ ইয়ানডং ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত চীনের উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। চীনের ইতিহাসে এই গুরুত্বপূর্ণ ও শীর্ষ পদে আসীন হওয়া তিনি ছিলেন চতুর্থ নারী। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি দেশটির ‘ইউনাইটেড ফ্রন্ট’ (ঐক্যবদ্ধ মোর্চা) কার্যক্রম পরিচালনা এবং শিক্ষাক্ষৃতির প্রসারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দূরদর্শী ভূমিকা রেখে গেছেন।

    তাঁর মৃত্যুতে চীনের রাজনৈতিক অঙ্গনে এক প্রভাবশালী অধ্যায়ের অবসান ঘটল।

  • সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২২

    সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২২

    নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অপরাধ দমন ও মাদক নির্মূলের লক্ষ্যে বিশেষ অভিযান চালিয়েছে থানা পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মামলার এজাহারভুক্ত ও পরোয়ানাভুক্ত মোট ২২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

    গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক ব্যবসায়ী, মাদকসেবী ছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত মামলা, হত্যা মামলা এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের আসামিরা রয়েছে।

    পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-এর দিকনির্দেশনায় সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

    মাদক মামলা: মো. আল হাসান (২৬), রাকিব (১৯) ও রুপা (২৭)। এদের কাছ থেকে ৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া অপর ১৪ জনকে মাদকসেবী হিসেবে আটক করা হয়।

    হত্যা ও বৈষম্যবিরোধী মামলা: হত্যা মামলায় কবির হোসেন (৬০) এবং বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত মামলায় মো. সুলতানকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে।

    নারী ও শিশু নির্যাতন আইন: এ মামলায় সোনিয়া আক্তার (৩৫), জাকির হোসেন (৩৮) এবং মো. মোস্তফাকে (৪৫) গ্রেপ্তার করা হয়।

    এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে তিনি বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অপরাধবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • ফেডের সুদহার ও জ্বালানি তেলের দামের চাপে বিশ্ববাজারে স্বর্ণের দাম সামান্য কমল

    ফেডের সুদহার ও জ্বালানি তেলের দামের চাপে বিশ্ববাজারে স্বর্ণের দাম সামান্য কমল

    আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম সামান্য হ্রাস পেয়েছে। মূলত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদহারসংক্রান্ত সিদ্ধান্তের পূর্বে মূল্যস্ফীতি নিয়ে বাজারে নতুন করে উদ্বেগ তৈরি হওয়ায় এই পতন ঘটেছে।

    তেলের বাজারে অস্থিরতা: সৌদি আরবের একটি তেল শোধনাগারে হামলার ঘটনায় সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ২ ডলারের বেশি বৃদ্ধি পেয়েছে। ক্যাপিটাল ইকোনমিকসের পণ্যবাজারবিষয়ক অর্থনীতিবিদ হামাদ হুসেইনের মতে, জ্বালানির এই মূল্যবৃদ্ধি ফেডকে আরও কঠোর নীতি গ্রহণে বাধ্য করতে পারে, যা স্বর্ণের বাজারের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

    সুদহারের প্রভাব: জ্বালানি তেলের উচ্চমূল্যের কারণে দীর্ঘ সময় ধরে সুদহার বেশি থাকার আশঙ্কা করা হচ্ছে। এতে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণ ধরে রাখার সুযোগব্যয় বেড়ে যাওয়ায় বিনিয়োগকারীরা কিছুটা পিছু হটছেন।

    মূল্যস্ফীতি ও ফেডের সিদ্ধান্ত: বুধবার (২৮ অক্টোবর) গ্রিনিচ মান সময় সন্ধ্যায় ফেডের সুদহার ঘোষণার কথা রয়েছে। বিশ্লেষকদের ধারণা, নীতিগত সুদহার অপরিবর্তিত রাখা হতে পারে। তবে সিএমইর ফেডওয়াচ টুল অনুযায়ী, ডিসেম্বরে সুদহার বাড়ানোর সম্ভাবনা ৮৪ শতাংশ ধরে রাখছেন বিনিয়োগকারীরা। এছাড়া বৃহস্পতিবার প্রকাশিত হতে যাওয়া মার্কিন ব্যক্তিগত ভোগব্যয় মূল্যসূচকের (পিসিই) রিপোর্টের ওপরও বাজারের দৃষ্টি রয়েছে।

    স্বর্ণের পাশাপাশি অন্যান্য ধাতুর বাজারেও মিশ্র প্রভাব লক্ষ্য করা গেছে:

    রুপা: স্পট মার্কেটে রুপার দাম ০.৬ শতাংশ কমে প্রতি আউন্স ৫৪.০৪ ডলারে নেমেছে।

    প্লাটিনাম: এর দাম ০.১ শতাংশ কমে ১ হাজার ৫৩৮.৫০ ডলারে দাঁড়িয়েছে।

    প্যালাডিয়াম: বিপরীতমুখী প্রবণতায় প্যালাডিয়ামের দাম ০.২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ২৭.৮০ ডলারে পৌঁছেছে।

    বিশ্লেষকদের মতে, মার্কিন ট্রেজারি বন্ডের উচ্চ মুনাফা ও শক্তিশালী ডলারের কারণে ২০২৬ সালের জন্য স্বর্ণের দামের পূর্বাভাস কিছুটা কমানো হলেও, রয়টার্সের একটি জরিপ অনুযায়ী ২০২৭ সালে বাজার ঘুরে দাঁড়াতে পারে বলে আশা করা হচ্ছে।

  • হাতিয়া উপজেলা মডেল মসজিদ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ: তথ্য দিতে অনীহা গণপূর্ত প্রকৌশলীর

    হাতিয়া উপজেলা মডেল মসজিদ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ: তথ্য দিতে অনীহা গণপূর্ত প্রকৌশলীর

    আল্লাহর ঘর পবিত্র মসজিদ নির্মাণকাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে নোয়াখালীর হাতিয়া উপজেলা মডেল মসজিদ প্রকল্পে। ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগের পাশাপাশি তথ্য অধিকার আইনে আবেদন করেও দীর্ঘ সময়েও কোনো তথ্য দেয়নি নোয়াখালী গণপূর্ত বিভাগ। এমনকি এ বিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও জেলার নির্বাহী প্রকৌশলী কোনো সাড়া দেননি বলে অভিযোগ পাওয়া গেছে।

    অনুসন্ধানে জানা যায়, মসজিদটির নির্মাণকাজের শুরু থেকেই নানা অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে। সর্বশেষ কাজ পর্যন্ত ব্যবহৃত ইট, বালু ও পাথরের মান অত্যন্ত নিম্নমানের বলে প্রত্যক্ষ করা গেছে। স্থানীয় রাজমিস্ত্রি ও এলাকাবাসীর ভাষ্যমতে, এই মডেল মসজিদটিতে শুরু থেকেই মানহীন ও নম্বরবিহীন ইট ব্যবহার করা হয়েছে, যা হাতিয়ার তথাকথিত ‘এক নম্বর ইট’ হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ও অসাধু প্রকৌশলীদের যোগসাজশেই এমনটি সম্ভব হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

    মসজিদটির নির্মাণকাজের অনিয়ম ও বিস্তারিত তথ্য জানতে তথ্য অধিকার আইনের ‘ক’ ফরমে একটি আবেদন করা হয়। এর পাশাপাশি নোয়াখালী গণপূর্ত বিভাগের বর্তমান নির্বাহী প্রকৌশলী মো. আহসান হাবিবের সঙ্গে সরাসরি দেখা করেও তথ্য চেয়ে আবেদন করা হয়। তবে আবেদন করার কয়েক মাস পার হলেও নির্বাহী প্রকৌশলী কিংবা তাঁর দপ্তর থেকে কোনো তথ্য সরবরাহ করা হয়নি।

    অভিযোগ রয়েছে, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আহসান হাবিবকে অসংখ্যবার মোবাইল ফোনে কল করা হলেও তিনি তা রিসিভ করেননি। এমনকি হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়েও কোনো উত্তর পাওয়া যায়নি। এছাড়া প্রকল্পটির সরেজমিন তদারকির দায়িত্বে থাকা নোয়াখালী গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. তাজুল ইসলামও তাঁর দায়িত্বের দায় এড়াতে নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলার পরামর্শ দিয়ে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।

    ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ওসমান মিয়ার বিরুদ্ধে নিম্নমানের সামগ্রী ব্যবহারের মাধ্যমে মসজিদ নির্মাণকাজের মান নষ্ট করার অভিযোগ তুলেছেন স্থানীয় সচেতন মহল। তাঁদের মতে, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির চেয়েও বেশি দায়ী তদারকি দায়িত্বে থাকা প্রকৌশলীদের উদাসীনতা ও অসাধুতা।

    পবিত্র মসজিদ নির্মাণে এমন অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত তদন্ত সাপেক্ষে যথাযথ দাপ্তরিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন হাতিয়ার স্থানীয় সচেতন ও এলাকাবাসী।

  • স্কুলশিক্ষকের বেতনের খাতা আর সম্পদের পাহাড়: কদমতলীর লিটনের ডজন ফ্ল্যাট ও ১১০ বিঘা জমির খোঁজ!

    স্কুলশিক্ষকের বেতনের খাতা আর সম্পদের পাহাড়: কদমতলীর লিটনের ডজন ফ্ল্যাট ও ১১০ বিঘা জমির খোঁজ!

    মাসের নির্দিষ্ট একটি বেতন আর ক্লাসরুমের চক-ডাস্টারের হিসাব—এটাই একজন সাধারণ স্কুলশিক্ষকের চেনা জীবন। কিন্তু এই চেনা বৃত্তের বাইরে দাঁড়িয়ে রাজধানীর কদমতলীর পিএনপি শহীদ ফারুক মোহাম্মদ ইকবাল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহজালাল হোসেন লিটন গড়ে তুলেছেন সম্পদের এক অবিশ্বাস্য পাহাড়। শিক্ষকতার আয়ের সঙ্গে যার দূরতম কোনো সামঞ্জস্য নেই। তার বিরুদ্ধে ডজনখানেক ফ্ল্যাট, কোটি টাকার বাড়ি এবং নিজ জেলায় শত বিঘা জমির মালিকানার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।

    অনুসন্ধানে এবং অভিযোগকারীদের দেওয়া তথ্য অনুযায়ী, শিক্ষক শাহজালাল হোসেন লিটনের নামে ও তার বিভিন্ন সংশ্লিষ্টতায় রয়েছে বিশাল সাম্রাজ্য:

    রাজধানীতে ডজন ফ্ল্যাট: কদমতলী ও আশপাশের এলাকায় রয়েছে একাধিক ফ্ল্যাট। এর মধ্যে ইসলামবাগের একটি বহুতল ভবনের ১১ তলাতেই রয়েছে ৪টি ফ্ল্যাট। এছাড়া শাপলা টাওয়ারে ২টি, ৪ নম্বর রোড এলাকায় রাজউক-সংশ্লিষ্ট ২টি, পূর্ব ডিএমএস টাওয়ারে ২টি এবং ৬ নম্বর রোডের পলাশপুর টাওয়ারে রয়েছে আরও ২টি ফ্ল্যাট। এর কিছু অংশ ইতোমধ্যে বিক্রি করা হয়েছে বলেও জানা গেছে।

    কোটি টাকার বাড়ি: জাপানি বাজার এলাকায় প্রায় ৪ কাঠা জমির ওপর গড়ে ওঠা একটি তিনতলা বাড়ির আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি টাকা।

    মানিকগঞ্জে ১১০ বিঘা জমি: নিজ জেলা মানিকগঞ্জে রয়েছে বিশাল ভূসম্পত্তি। এর মধ্যে প্রায় ৫০ বিঘার একটি বাগানবাড়ি এবং এর আশপাশে আরও প্রায় ৬০ বিঘা জমি—সব মিলিয়ে প্রায়