
মাসের নির্দিষ্ট একটি বেতন আর ক্লাসরুমের চক-ডাস্টারের হিসাব—এটাই একজন সাধারণ স্কুলশিক্ষকের চেনা জীবন। কিন্তু এই চেনা বৃত্তের বাইরে দাঁড়িয়ে রাজধানীর কদমতলীর পিএনপি শহীদ ফারুক মোহাম্মদ ইকবাল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহজালাল হোসেন লিটন গড়ে তুলেছেন সম্পদের এক অবিশ্বাস্য পাহাড়। শিক্ষকতার আয়ের সঙ্গে যার দূরতম কোনো সামঞ্জস্য নেই। তার বিরুদ্ধে ডজনখানেক ফ্ল্যাট, কোটি টাকার বাড়ি এবং নিজ জেলায় শত বিঘা জমির মালিকানার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।
অনুসন্ধানে এবং অভিযোগকারীদের দেওয়া তথ্য অনুযায়ী, শিক্ষক শাহজালাল হোসেন লিটনের নামে ও তার বিভিন্ন সংশ্লিষ্টতায় রয়েছে বিশাল সাম্রাজ্য:
রাজধানীতে ডজন ফ্ল্যাট: কদমতলী ও আশপাশের এলাকায় রয়েছে একাধিক ফ্ল্যাট। এর মধ্যে ইসলামবাগের একটি বহুতল ভবনের ১১ তলাতেই রয়েছে ৪টি ফ্ল্যাট। এছাড়া শাপলা টাওয়ারে ২টি, ৪ নম্বর রোড এলাকায় রাজউক-সংশ্লিষ্ট ২টি, পূর্ব ডিএমএস টাওয়ারে ২টি এবং ৬ নম্বর রোডের পলাশপুর টাওয়ারে রয়েছে আরও ২টি ফ্ল্যাট। এর কিছু অংশ ইতোমধ্যে বিক্রি করা হয়েছে বলেও জানা গেছে।
কোটি টাকার বাড়ি: জাপানি বাজার এলাকায় প্রায় ৪ কাঠা জমির ওপর গড়ে ওঠা একটি তিনতলা বাড়ির আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি টাকা।
মানিকগঞ্জে ১১০ বিঘা জমি: নিজ জেলা মানিকগঞ্জে রয়েছে বিশাল ভূসম্পত্তি। এর মধ্যে প্রায় ৫০ বিঘার একটি বাগানবাড়ি এবং এর আশপাশে আরও প্রায় ৬০ বিঘা জমি—সব মিলিয়ে প্রায়
নিজস্ব প্রতিবেদক 

























