Dhaka ০৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দুদকের আবেদন: ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ বহাল: হাইকোর্টে খারিজ রিট চুয়াডাঙ্গায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযান: দুটি ভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর শিক্ষার্থীদের হাত ধরেই গড়ে উঠবে বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ: হবিগঞ্জে ডেপুটি স্পিকার ‘বিএনপি যা বলে, তা অক্ষরে অক্ষরে পালন করে’: নরসিংদীতে খায়রুল কবির খোকন দিনাজপুরে ‘বৈষম্যহীন সমাজ নির্মাণে কবি নজরুল’ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত জাপানে যান্ত্রিক ত্রুটিতে আটকে আছে প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইট, লাউঞ্জে অপেক্ষায় প্রতিনিধিদল ঝিনাইদহের কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান: ঘুসের টাকাসহ ওমেদার আটক, জরিমানা কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু চসিকের অভিযানে জিইসি মোড়ে উচ্ছেদ: ফ্লাইওভারের নিচে দোকান বসানোয় আটক ২

শ্রীপুরের ইজ্জতপুরে বন্ধ স্টেশন চালু ও ট্রেনের যাত্রাবিরতির দাবীতে মানবন্ধন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৯:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ মে ২০১৮
  • ১৭৬ বার

গাজীপুরের শ্রীপুর উপজেলার ইজ্জতপুরে বন্ধ রেল স্টেশন চালু ও ট্রেন স্টপেজের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবসী। শুক্রবার দুপুর ১২টায় ঢাকা ময়মনসিংহ রেল পথের ইজ্জতপুর রেল স্টেশেনে মানবন্ধনটি অনুষ্ঠিত হয়। মানবন্ধনে অংশ নেয়া স্থানীয় জালাল উদ্দিন জানান, রেল স্টেশনটি ১৯৬৫ সনে প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে তিনটি লোকাল ট্রেনের যাত্রাবিরতি ছিল। বর্তমানে
একটিরও নেই।

শ্রীপুর উপজেলা যুবলীগের সভাপতি মো. কমর উদ্দিন বলেন, রেল স্টেশন, ভবন, সংকেত খুঁটি সবকিছু থাকা সত্ত্বেও গত সাত বছর যাবতস্টেশনটির সকল কার্যক্রম বন্ধ রয়েছে। স্থানীয় ইজ্জতপুর এলাকার সিরাজুল ইসলাম বলেন, এলাকার গণ্যমান্য প্রায় চার’শ ব্যাক্তির স্বাক্ষর নিয়ে গত ২০১২ সনে রেলমন্ত্রীর কাছে স্টেশনটি পুনরায় চালু এবং ট্রেনের যাত্রাবিরতির আবেদন করা হয়। এরপর থেকে হবে হচ্ছে
বলে নানা প্রতিশ্রুতি দেয়া হচ্ছে। কিন্তু কোনো বাস্তবায়ন নেই।
ইজ্জতপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ইফতেখারুল ইসলাম রাজীব
বলেন, আশপাশে আট কিলোমিটার এলাকা ঘুরে মূল সড়কগুলোতে উঠতে হয়। এলাকার
কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ সকল প্রকার সেবা নিতে ও দিতে চরম দুর্ভোগের
মধ্যে জীবন অতিবাহিত করছে ইজ্জতপুরবাসী।
স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান নীহার বলেন, ইজ্জতপুর এলাকাটি দরিদ্র
কিন্তু দ্রুত উন্নয়নশীল। এ এলাকার হাজার শিশু শিক্ষার্থী যোগাযোগ
প্রতিকূল পরিবেশের মাধ্যমে বড় হয়ে উঠছে। এতে দেশের সার্বিক উন্নয়
পরিস্থিতির সাথে তাল মিলাতে না পেরে পিছিয়ে পড়ছে। যোগাযোগ দুর্ভোগ লাঘবে
পুনরায় স্টেশন চালু করা ও ট্রেনের যাত্রাবিরতির কোনো বিকল্প নেই।
স্থানীয় আহাম্মদ আলী জানান, উন্নয়নশীল একটি এলাকা স্টেশন ও ট্রেনের
যাত্রাবিরতি বন্ধ হওয়ার কারণে বাধাগ্রস্ত হচ্ছে।
মানববন্ধনে অংশ নেন স্থানীয় ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি রফিকুল ইসলাম,
উপজেলা যুবলীগের সহ সম্পাদক আনিসুর রহমান শেখ, সমাজসেবক দেলোয়ার হোসেন
মোল্লা প্রমূখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

দুদকের আবেদন: ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের