Dhaka ০৭:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হযরত শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা: জামিনে মুক্ত জামায়াত নেতা মেজর আখতারুজ্জামান মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে উত্তপ্ত পরিস্থিতি: অরাজকতার পেছনে রাজনৈতিক উসকানির অভিযোগ ডিএনসিসি প্রশাসকের জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত এগোবে ও আবাসিক সুবিধা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হামজাহীন রক্ষণ আর মিডফিল্ডের শঙ্কা নিয়েই ভুটান বধের মিশনে নামছে বাংলাদেশ কুমিল্লা জেলায় শিল্প কারখানা শ্রমিক বিশৃঙ্খলার উস্কানি দাতা, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য, কিশোর গ্যাংসহ অন্যান্য অপরাধী বিরুদ্ধে একযোগে সাঁড়াশি অভিযানে ৩৮৫ জন আটক বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন সমাবেশ ইরান সংঘাত ও বিশ্বযুদ্ধের গুঞ্জন: সাধারণ নাগরিকদের কি সত্যিই যুদ্ধে যেতে হতে পারে? নিষিদ্ধ পণ্য খালাস ও ক্ষমতার অপব্যবহার: চট্টগ্রাম কাস্টম হাউসে সিআইসির অনুসন্ধানে চাঞ্চল্য এক মাস পর কারাগার থেকে মুক্তি পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান গার্মেন্টস শ্রমিকের ছদ্মবেশে নাশকতা: নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্য গ্রেফতার

ব্রাহ্মণপাড়ায় ১৯ মামলার পরোয়ানাভুক্ত শীর্ষ মাদক কারবারি সবুজ গ্রেফতার।

গাজী কুদ্দুছুর রহমান সোহাগ
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশ অভিযান চালিয়ে ১৯টি মাদক মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ সবুজ মিয়াকে (২৮) গ্রেফতার করেছে।শনিবার (২৫ জুলাই) উপজেলার নাইঘর এলাকা থেকে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশের একটি বিশেষ দল তাঁকে গ্রেফতার করে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নাইঘর (আটকিল্লা পাড়া) গ্রামের মোঃ রহমত আলীর ছেলে সবুজ মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে যুক্ত। তাঁর বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানাসহ বিভিন্ন থানায় মাদকের ১৯টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ডি.এম.এ মজিদ এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) মোঃ সাইফুল আলম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম নাইঘর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে।

পরবর্তীতে গ্রেফতারকৃত সবুজকে তিনটি পৃথক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।এলাকাবাসী জানান, গ্রেফতারকৃত সবুজ এলাকায় মাদক কারবারের একচ্ছত্র আধিপত্য বিস্তার করে রেখেছিলেন। তাঁর গ্রেফতারের খবরে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফারুক হোসেন বলেন, “সবুজ এলাকার চিহ্নিত ও কুখ্যাত মাদক কারবারি। তাঁর বিরুদ্ধে মাদকের ১৯টি মামলা রয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর আজ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। মাদকের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

হযরত শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা: জামিনে মুক্ত জামায়াত নেতা মেজর আখতারুজ্জামান